
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১৪:১৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের ব্যানারে চলমান আন্দোলনকে কেন্দ্র করে সরকারকে বিব্রত করার অপচেষ্টার অভিযোগ তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি দাবি করেছেন, আন্দোলনে অংশ নেওয়া অনেকেই প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন এবং একটি মহল বিভিন্ন ইস্যুকে কাজে লাগিয়ে সরকারকে অস্বস্তিতে ফেলতে চাইছে।
