
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১৭:৮

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের নয় জেলায় চলমান স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সোমবার প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে উত্তরাঞ্চলের নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও নতুন করে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে অথবা বিদ্যমান পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
