
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১২:৫৪

প্রবাসীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে চলতি মাসেই চালু হচ্ছে ডিজিটাল ‘প্রবাসী কার্ড’। সরকারের এই নতুন উদ্যোগের মাধ্যমে বিদেশে কর্মরত বাংলাদেশিরা ব্যাংকিং সুবিধা, বিমা, বিনিয়োগ, সম্পদ সুরক্ষা, অনলাইন অর্থ পরিশোধ এবং বিভিন্ন জরুরি সেবা একই কার্ডের মাধ্যমে গ্রহণ করতে পারবেন। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।
