
প্রকাশ: ৪ জুলাই ২০২৬, ১১:৩২

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ স্মরণসভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শহীদ পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনের যোদ্ধারা অংশ নেন।
