
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১০:৩৪

গত তিন বছরের কিছু বেশি সময়ে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবার ও আহতদের জন্য মোট ২১৩ কোটি ৫৬ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে সরকার। জাতীয় সংসদে সোমবার (১৫ জুন) সংরক্ষিত নারী আসনের সরকারি দলের সদস্য নিপুণ রায় চৌধুরীর প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম এ তথ্য জানান।
