
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১১:৫১

বাংলাদেশের প্রতিটি নাগরিকের সার্বিক মঙ্গল এবং জাতীয় আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যকে সামনে রেখে নতুন অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
