শনিবার, ১৩ জুন, ২০২৬৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

বিশ্বশান্তি রক্ষায় নতুন চ্যালেঞ্জ মোকাবিলার তাগিদ প্রধানমন্ত্রীর

saiful islam
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১২:৩১

শেয়ার করুনঃ
বিশ্বশান্তি রক্ষায় নতুন চ্যালেঞ্জ মোকাবিলার তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্বমঞ্চে বাংলাদেশের শান্তিরক্ষীরা যে কৃতিত্ব অর্জন করেছেন, তা শত প্রতিকূলতা, সীমাবদ্ধতা এবং কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়েই সম্ভব হয়েছে। দেশের এই গৌরব যেন কোনোভাবেই ম্লান না হয়, সেটি রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য বলে তিনি মন্তব্য করেন।

আজ বুধবার (১০ জুন) আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সশস্ত্র বাহিনী ও পুলিশের শীর্ষ নেতৃবৃন্দ, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এবং বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী বিশ্বশান্তি রক্ষায় অসামান্য অবদান রাখা এবং কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বীর শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় ২০২৫ সালে সুদানে শাহাদাতবরণকারী ছয় সেনা সদস্যের স্ত্রীর হাতে বিশেষ সম্মাননা তুলে দেন। একইসঙ্গে সাম্প্রতিক মিশনগুলোতে আহত সশস্ত্র বাহিনীর সদস্যদেরও সম্মাননা প্রদান করা হয়।

আরও

দেশের ৯০ শতাংশে পৌঁছাবে ৫জি ইন্টারনেট সেবা

দেশের ৯০ শতাংশে পৌঁছাবে ৫জি ইন্টারনেট সেবা
প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া সদস্যদের সঙ্গে ভার্চুয়ালি কুশল বিনিময় করেন। তিনি জানান, এ পর্যন্ত বাংলাদেশের সশস্ত্র ও পুলিশ বাহিনীর দুই লাখেরও বেশি শান্তিরক্ষী ৪৩টি দেশে প্রায় ৬৩টি মিশনে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ৪ হাজার ২১২ জন শান্তিরক্ষী ৯টি মিশনে নিয়োজিত রয়েছেন এবং হাইতিতে নতুন মিশনে যোগদানের প্রস্তুতি চলছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
তিনি বিশেষভাবে উল্লেখ করেন, শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের প্রায় ১১ শতাংশ নারী সদস্যের সক্রিয় অংশগ্রহণ বিশ্বমঞ্চে নতুন মাত্রা যোগ করেছে। এই অংশগ্রহণ শান্তিরক্ষা কার্যক্রমকে আরও অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর করেছে বলে তিনি মন্তব্য করেন।

সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ভূমিকা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা যুদ্ধে সেনাবাহিনীর অবদান ছিল গৌরবোজ্জ্বল এবং একজন মেজরই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই ইতিহাস বাহিনীর জন্য চিরন্তন অনুপ্রেরণা।

শান্তিরক্ষীজাতিসংঘপ্রধানমন্ত্রী
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
তিনি বাহিনীর শৃঙ্খলা, চেইন অব কমান্ড ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাইবার যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার, মিডিয়া অপপ্রচার ও জলবায়ু পরিবর্তনের মতো নতুন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতির আহ্বান জানান।

আরও

প্রস্তাবিত বাজেটকে ক্রিয়েটিভ বললেন মির্জা ফখরুল

প্রস্তাবিত বাজেটকে ক্রিয়েটিভ বললেন মির্জা ফখরুল

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ ২০২৬ গ্রুপ পর্বে ব্রাজিল–মরক্কো হাইভোল্টেজ লড়াই

বিশ্বকাপ ২০২৬ গ্রুপ পর্বে ব্রাজিল–মরক্কো হাইভোল্টেজ লড়াই

রাঙ্গুনিয়ায় যুবদল নেতা মাসুদ চৌধুরী গুলিতে নিহত

রাঙ্গুনিয়ায় যুবদল নেতা মাসুদ চৌধুরী গুলিতে নিহত

ভূরুঙ্গামারীতে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

ভূরুঙ্গামারীতে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

হিজলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান

হিজলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান

সরাইলে মাদকবিরোধী সমাবেশে সামাজিক আন্দোলনের আহ্বান

সরাইলে মাদকবিরোধী সমাবেশে সামাজিক আন্দোলনের আহ্বান

এ সম্পর্কিত আরও পড়ুন

কৃষকদের আড়াই হাজার টাকা সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর

কৃষকদের আড়াই হাজার টাকা সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর

বিএনপি মানুষের কল্যাণের রাজনীতি করে উল্লেখ করে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কৃষকদের পাশে দাঁড়াতে সরকার বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করছে। তিনি জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের জন্য কৃষক কার্ডের মাধ্যমে এককালীন আড়াই হাজার টাকা সহায়তা দেওয়া হবে। শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজারে ঐতিহাসিক পাতালী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন,

বৃষ্টির মধ্যেই কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান

বৃষ্টির মধ্যেই কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো কক্সবাজার সফরে এলেন তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকালে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের মধ্যেই তিনি সপরিবারে কক্সবাজারে পৌঁছান। সকাল ৯টা ৫০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেন। কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিমানবন্দরের বাইরে অবস্থান করা বিএনপি ও

আজ  প্রথম কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ প্রথম কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো এক দিনের সফরে আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সপরিবারে কক্সবাজারের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কক্সবাজার জেলায় সাধারণ মানুষ এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয়রা আশা করছেন, এ সফরের মাধ্যমে জেলার দীর্ঘদিনের বিভিন্ন উন্নয়ন দাবির বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা

দিল্লি বৈঠক শেষে হয়নি বিএসএফ-বিজিবি যৌথ সংবাদ সম্মেলন

দিল্লি বৈঠক শেষে হয়নি বিএসএফ-বিজিবি যৌথ সংবাদ সম্মেলন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মহাপরিচালক পর্যায়ের চার দিনব্যাপী সীমান্ত সম্মেলন শেষ হয়েছে। তবে সম্মেলন শেষে পূর্বনির্ধারিত যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়নি, যা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো ঘটল। সম্মেলনে বিজিবি প্রধান মেজর জেনারেল মহম্মদ আশরাফুজ্জামানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল এবং বিএসএফের ডিজি প্রবীণ কুমারের নেতৃত্বে ভারতের প্রতিনিধিদল অংশ নেয়। মঙ্গলবার দিল্লির লোদী

নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: জ্বালানি মন্ত্রী

নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: জ্বালানি মন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট আগামী নভেম্বরে চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার (১২ জুন) সকালে রাজধানীর আফতাবনগরে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি-এর প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে চলছে। লক্ষ্য বাস্তবায়নের জন্য হাতে খুব

জনপ্রিয় সংবাদ

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

বিচার শুধু রায় ঘোষণায় সীমাবদ্ধ থাকলে চলবে না, বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

বিচার শুধু রায় ঘোষণায় সীমাবদ্ধ থাকলে চলবে না, বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

ত্রিমাত্রিক নেশায় ধ্বংস হচ্ছে সরাইলের তরুণরা

ত্রিমাত্রিক নেশায় ধ্বংস হচ্ছে সরাইলের তরুণরা