
প্রকাশ: ৬ জুন ২০২৬, ১৪:২৩

দীর্ঘ ১১ বছর ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নবম পে-স্কেল নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। আগামী ১ জুলাই থেকে এটি কার্যকর হওয়ার প্রত্যাশা থাকলেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে চাকরিজীবীদের মধ্যে নতুন করে উদ্বেগ ও অসন্তোষ তৈরি হয়েছে।
