অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট প্রণয়ন করা হচ্ছে। বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, বাজেট ভালো হবে এবং দেশের প্রতিটি মানুষের কথা বিবেচনায় রেখে এটি তৈরি করা হচ্ছে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে ভঙ্গুর ও কঠিন উল্লেখ করে তিনি জানান, সরকার দায়িত্ব নেওয়ার পর সীমিত সম্পদের মধ্যেও জনগণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
অর্থমন্ত্রী আরও বলেন, দেশের ওপর ঋণের বোঝা অত্যন্ত বেশি এবং আগের সরকারের কারণে অর্থনীতি দুর্বল অবস্থায় পৌঁছেছে। তবুও সরকার চেষ্টা করছে একটি অন্তর্ভুক্তিমূলক বাজেট তৈরি করতে।