শুক্রবার, ১২ জুন, ২০২৬২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

গ্রীষ্মজুড়ে লোডশেডিংয়ের আশঙ্কা, সতর্ক করল বিদ্যুৎ বিভাগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ৯:৩

শেয়ার করুনঃ
গ্রীষ্মজুড়ে লোডশেডিংয়ের আশঙ্কা, সতর্ক করল বিদ্যুৎ বিভাগ

দেশে পর্যাপ্ত বিদ্যুৎকেন্দ্র থাকা সত্ত্বেও জ্বালানির ঘাটতির কারণে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। বিদ্যুৎ বিভাগের কর্মপরিকল্পনা ও জ্বালানি আমদানি পরিস্থিতি পর্যালোচনা করে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, আগামী দেড় থেকে দুই মাস দেশে কমবেশি লোডশেডিং অব্যাহত থাকবে; কিছু সময় পরিস্থিতি আরও খারাপও হতে পারে।

বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেল, কয়লা ও এলএনজি আমদানিতে বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। ফলে গ্রীষ্মকালীন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়েছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)–এর তথ্য অনুযায়ী, বুধবার বিকেল ৫টায় দেশের বিদ্যুতের চাহিদা ছিল ১৫ হাজার ২১৮ মেগাওয়াট। একই সময়ে উৎপাদন ও সরবরাহ করা গেছে মাত্র ১২ হাজার ৮৬৬ মেগাওয়াট, ফলে ২ হাজার ৩৫২ মেগাওয়াট লোডশেডিং করতে হয়েছে।

আরও

নারীদের শান্তিরক্ষা অংশগ্রহণে সরকারের দৃঢ় প্রতিজ্ঞা: শামা ওবায়েদ

নারীদের শান্তিরক্ষা অংশগ্রহণে সরকারের দৃঢ় প্রতিজ্ঞা: শামা ওবায়েদ
জানা গেছে, কয়লাভিত্তিক আটটি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ভারতের আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট কারিগরি কারণে বন্ধ রয়েছে, যা ২৬ এপ্রিল উৎপাদনে ফিরতে পারে। পাশাপাশি বাঁশখালীর এস আলমের এসএস পাওয়ার প্ল্যান্টের একটি ইউনিটে ত্রুটির কারণে প্রায় ৬৫০ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে। ২৮ এপ্রিল থেকে এটি পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যুৎ বিভাগ আশা করছে, মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে প্রায় ১ হাজার ৯৮২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বাড়তে পারে।

সরকার গ্রাম ও শহরের মধ্যে সমন্বিত লোডশেডিং করার নির্দেশনা দিয়েছে যাতে সেচ কার্যক্রম ব্যাহত না হয়। একই সঙ্গে ভারসাম্য বজায় রেখে বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার কথা বলা হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা জানান, বর্তমানে সর্বোচ্চ চাহিদা ধরা হয়েছে ১৭ হাজার মেগাওয়াট, কিন্তু উৎপাদন সম্ভব প্রায় ১৪ হাজার মেগাওয়াট। অর্থাৎ প্রায় ৩ হাজার মেগাওয়াট ঘাটতি থাকছে, যা পূরণে লোডশেডিং ছাড়া বিকল্প নেই।

তিনি বলেন, দেশে গ্যাসচালিত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১২ হাজার ১৫৪ মেগাওয়াট হলেও গ্যাস সংকটের কারণে বুধবার উৎপাদন হয়েছে মাত্র ৫ হাজার ২৭৪ মেগাওয়াট। গ্যাস সরবরাহ প্রয়োজন দিনে প্রায় ২ হাজার মিলিয়ন ঘনফুট হলেও বর্তমানে দেওয়া হচ্ছে মাত্র ৮৫০ থেকে ৯০০ মিলিয়ন ঘনফুট।

আরও

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে
ব্যয় সাশ্রয়ের জন্য তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র কম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানান, জ্বালানি আমদানির উচ্চমূল্য, অতীতের আর্থিক লোকসান ও বৈদেশিক মুদ্রা সংকট পরিস্থিতিকে আরও জটিল করেছে।

বিদ্যুৎ বিভাগ জনগণকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছে এবং কারিগরি কারণে মাঝে মাঝে সরবরাহ বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করেছে।

লোডশেডিংবিদ্যুৎসংকটজ্বালানিসংকট
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

বাজেটের ইতিহাস ও বাংলাদেশের জাতীয় বাজেটের বিবর্তন

বাজেটের ইতিহাস ও বাংলাদেশের জাতীয় বাজেটের বিবর্তন

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব দিল বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব দিল বাংলাদেশ

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই

সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

গোপালপুরে সংঘর্ষে নিহত ১, দুই গ্রামে ১৪৪ ধারা জারি

গোপালপুরে সংঘর্ষে নিহত ১, দুই গ্রামে ১৪৪ ধারা জারি

এ সম্পর্কিত আরও পড়ুন

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন বাজেটে আমদানি শুল্ক, কাস্টমস শুল্ক ও নিয়ন্ত্রক শুল্কে বিভিন্ন পরিবর্তনের প্রস্তাব আনা হয়েছে, যার প্রভাব পড়তে পারে বাজারে নিত্যপ্রয়োজনীয় ও ভোগ্যপণ্যের দামের ওপর। বাজেট প্রস্তাব অনুযায়ী, কিছু পণ্যের ওপর শুল্ক ও কর বাড়ানো হয়েছে, ফলে সেগুলোর দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার এবং স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য একাধিক কর ও ভ্যাট সুবিধার ঘোষণা এসেছে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে। নতুন অর্থবছরের বাজেটে এসব খাতের ওপর আরোপিত বিদ্যমান ভ্যাট প্রত্যাহার ও অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট হিসেবে এটি বিশেষ গুরুত্ব বহন

মন্ত্রিসভায় বাজেট অনুমোদনের বৈঠক, সংসদে পেশের প্রস্তুতি চূড়ান্ত

মন্ত্রিসভায় বাজেট অনুমোদনের বৈঠক, সংসদে পেশের প্রস্তুতি চূড়ান্ত

২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট অনুমোদন দিতে মন্ত্রিসভা বৈঠকে বসেছে। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ এই বৈঠক শুরু হয়। বৈঠকে প্রস্তাবিত বাজেটের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে বলে জানা গেছে। মন্ত্রিসভার অনুমোদনের পর বাজেট সংক্রান্ত বিলে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর আনুষ্ঠানিকভাবে বাজেট উপস্থাপনের পথ উন্মুক্ত হবে। একই

আলাদা বরাদ্দ ছাড়াই পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা

আলাদা বরাদ্দ ছাড়াই পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা

নতুন বেতন কাঠামো (পে-স্কেল) আংশিকভাবে বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ খাতে আলাদা কোনো অতিরিক্ত বরাদ্দ রাখা হচ্ছে না। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় অর্থের সংস্থান করা হবে অন্যান্য খাতের থোক বরাদ্দ এবং অপ্রত্যাশিত ব্যয় বাবদ সংরক্ষিত অর্থ থেকে। প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ মোট ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ক্যাডার কর্মকর্তাদের

নাগরিক কল্যাণকে অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়ন: অর্থমন্ত্রী

নাগরিক কল্যাণকে অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়ন: অর্থমন্ত্রী

বাংলাদেশের প্রতিটি নাগরিকের সার্বিক মঙ্গল এবং জাতীয় আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যকে সামনে রেখে নতুন অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। অর্থমন্ত্রী বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের বাজেটের