
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১১:৩২

আগস্ট মাসের মধ্যে নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি না হলে সারা দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। সংগঠনটি জানিয়েছে, প্রথমে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হলে দেশব্যাপী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
