
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১১:৪৪

২০২৭ সালের হজে অংশগ্রহণে আগ্রহীদের জন্য প্রাথমিক নিবন্ধন কার্যক্রম আজ সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হচ্ছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এই নিবন্ধন কার্যক্রম চলবে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুসরণ করে এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
