
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১৯:৫৩

জাতীয় সংসদে দেশের বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের তীব্র সংকটের বিষয়টি উঠেছে। কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম সোমবার (৩০ মার্চ) ৭১ বিধিতে ২ মিনিটের জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশে এই অভিযোগ তুলে বলেন, দেশের পেট্রোল পাম্পগুলোয় তেল পাওয়া যাচ্ছে না। তিনি ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে জানান, নিজে কয়েকটি পাম্প ঘুরেও তার গাড়ির জন্য তেল সংগ্রহ করতে পারেননি।
