রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬১ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

সাবেক ডিজিএফআই মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ৯:১৮

শেয়ার করুনঃ
সাবেক ডিজিএফআই মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৫ মার্চ) গভীর রাতে রাজধানীর একটি এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, তার বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়া হয়েছে। গোয়েন্দা সূত্র জানায়, দীর্ঘদিন ধরে শেখ মামুন খালেদের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ নিয়ে অনুসন্ধান চলছিল।

অভিযোগগুলোর মধ্যে রয়েছে গোয়েন্দা সংস্থা ডিজিএফআইকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, ২০০৭-০৮ সালের সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার বা এক-এগারোর সময় বিতর্কিত ভূমিকা এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পে অনিয়মের অভিযোগ। এসব বিষয়ে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

আরও

এরদোগানের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

এরদোগানের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
এর আগে গত বছরের মে মাসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর আদালত শেখ মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন। দুদক তখন তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু করে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
শেখ মামুন খালেদ ২০০৭-০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর (সিআইবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি ডিজিএফআইয়ের মহাপরিচালক ছিলেন।

উল্লেখ্য, এর আগে এক-এগারোর সময়ের আরেক আলোচিত ব্যক্তি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকেও গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। মানব পাচারের একটি মামলায় বর্তমানে তিনি রিমান্ডে রয়েছেন।

ডিবি সূত্র জানিয়েছে, শেখ মামুন খালেদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ডিজিএফআই মহাপরিচালকদুদকএকএগারো
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ফেব্রুয়ারির মধ্যে ৪০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

ফেব্রুয়ারির মধ্যে ৪০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

সর্বশেষ সংবাদ

সৌদি আরব ভেঙে পড়ছে, ইরান নিয়ে নতুন মন্তব্য ট্রাম্পের

সৌদি আরব ভেঙে পড়ছে, ইরান নিয়ে নতুন মন্তব্য ট্রাম্পের

সিডরের ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলে কাটেনি নিরাপত্তার শঙ্কা

সিডরের ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলে কাটেনি নিরাপত্তার শঙ্কা

সরাইলে লাইসেন্স বিহীন ফার্মেসির ছড়াছড়ি

সরাইলে লাইসেন্স বিহীন ফার্মেসির ছড়াছড়ি

কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধর্ষণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা

কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধর্ষণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা

পাঁচবিবিতে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

পাঁচবিবিতে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

জনপ্রিয় সংবাদ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

এ সম্পর্কিত আরও পড়ুন

ফেব্রুয়ারির মধ্যে ৪০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

ফেব্রুয়ারির মধ্যে ৪০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

আসন্ন গ্রীষ্মে লোডশেডিং ও বিদ্যুৎ-সংকট মোকাবিলায় আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে তিন হাজার থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। শনিবার (১৪ নভেম্বর) বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের করতোয়া সম্মেলন কক্ষে আয়োজিত অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানান বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ। তিনি বলেন, আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার সংকট, গ্যাসের মূল্যবৃদ্ধি ও সরবরাহ ঘাটতির কারণে

শ্রমিক অসন্তোষে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএ-বিকেএমইএর

শ্রমিক অসন্তোষে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএ-বিকেএমইএর

শ্রমিক অসন্তোষ, কারখানায় ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনা অব্যাহত থাকলে আগামী রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য পোশাক কারখানা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তৈরি পোশাকশিল্পের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। সংগঠন দুটির পক্ষ থেকে জানানো হয়েছে, উৎপাদন ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না হলে শ্রম আইন অনুযায়ী কারখানা বন্ধের সিদ্ধান্ত কার্যকর করা হবে। শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক যৌথ

হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, সিদ্ধান্ত ভারতের হাতে: আইনমন্ত্রী

হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, সিদ্ধান্ত ভারতের হাতে: আইনমন্ত্রী

খ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সরকার সব ধরনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এখন শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ভারতের সরকারের বলে মন্তব্য করেছেন তিনি। শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আইনমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব

ডায়াবেটিস নিয়ন্ত্রণে এখনই সচেতন হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

ডায়াবেটিস নিয়ন্ত্রণে এখনই সচেতন হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিয়মিত রক্ত পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি মোকাবিলা করে একটি সুস্থ ও সুন্দর দেশ গড়ে তোলা সম্ভব। শনিবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও

কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরস্কে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন কপ-৩১-এ অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৫টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। তিন দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার