
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ৮:২৫

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের সংগ্রাম, আত্মত্যাগ ও মুক্তির চূড়ান্ত ঘোষণার দিনটি আজ গভীর শ্রদ্ধা ও গৌরবের সঙ্গে পালন করছে বাংলাদেশ। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের মধ্য দিয়ে শুরু হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্ত লড়াই।
