শনিবার, ৯ মে, ২০২৬২৭ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

ওয়াশিংটনে বৈশ্বিক সম্মেলনে শিশু কল্যাণে জোর দিলেন জুবাইদা রহমান

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১১:১৫

শেয়ার করুনঃ
ওয়াশিংটনে বৈশ্বিক সম্মেলনে শিশু কল্যাণে জোর দিলেন জুবাইদা রহমান

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প-এর আমন্ত্রণে ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’-এ অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। দুই দিনব্যাপী এই উচ্চপর্যায়ের সম্মেলনে বিশ্বের ৪০টিরও বেশি দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের জীবনসঙ্গীরা অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (২৪ মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তর-এ অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে শিশুদের সঠিক যত্ন, শিক্ষা ও মূল্যবোধের ওপর। এ লক্ষ্যে বৈশ্বিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

তিনি বাংলাদেশের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ তুলে ধরেন, যার মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার কার্ড’ উল্লেখযোগ্য। এসব উদ্যোগ তৃণমূল পর্যায়ে পারিবারিক স্বচ্ছলতা বৃদ্ধি এবং শিশুদের সার্বিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন।

আরও

চালু হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, স্বস্তি ফিরছে জ্বালানি খাতে

চালু হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, স্বস্তি ফিরছে জ্বালানি খাতে
পেশায় চিকিৎসক ডা. জুবাইদা রহমান স্বাস্থ্যসেবা ও রোগ প্রতিরোধ ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি বলেন, ডিজিটাল যুগে শিক্ষাব্যবস্থার রূপান্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। বাংলাদেশে শিক্ষকদের ট্যাবলেট সরবরাহ এবং শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া কনটেন্ট চালুর মাধ্যমে শিক্ষা বৈষম্য দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বেগম খালেদা জিয়া-এর অবদান স্মরণ করেন এবং বলেন, মেয়েদের শিক্ষায় বিপ্লবী পরিবর্তন এসেছে। একইসঙ্গে জিয়াউর রহমান-এর গৃহীত পদক্ষেপ নারীর কর্মসংস্থানের ভিত্তি তৈরি করেছে বলে উল্লেখ করেন।

সম্মেলনে তার সঙ্গে ছিলেন অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, উদ্যোক্তা মেহনাজ মান্নান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

সম্মেলনের ফাঁকে তিনি ১১টি প্রযুক্তি প্রতিষ্ঠানের উদ্ভাবনী প্রদর্শনী পরিদর্শন করেন। আজ বুধবার হোয়াইট হাউস-এ সমাপনী অধিবেশনের মধ্য দিয়ে তার সফর শেষ হওয়ার কথা রয়েছে।

জুবাইদা_রহমানগ্লোবাল_সামিটনারী_ক্ষমতায়ন
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্ষুদে উদ্ভাবকের স্বপ্নের গাড়ি

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্ষুদে উদ্ভাবকের স্বপ্নের গাড়ি

সর্বশেষ সংবাদ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

বিরামপুরে অনুমতি ছাড়াই ইউক্যালিপটাস কাটায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা

বিরামপুরে অনুমতি ছাড়াই ইউক্যালিপটাস কাটায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা

১৬ দিন পর কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন প্রবাসী মুরাদ

১৬ দিন পর কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন প্রবাসী মুরাদ

শ্রীমঙ্গলে পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

পাঁচবিবিতে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

পাঁচবিবিতে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

জনপ্রিয় সংবাদ

ফজরের নামাজে ইমামকে হত্যা, ঘাতক গ্রেফতার

ফজরের নামাজে ইমামকে হত্যা, ঘাতক গ্রেফতার

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

শ্রীমঙ্গলে নারীর গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই!

শ্রীমঙ্গলে নারীর গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই!

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য- এমপি আনোয়ারুল ইসলাম

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য- এমপি আনোয়ারুল ইসলাম

এ সম্পর্কিত আরও পড়ুন

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের জনগণ নিরঙ্কুশ সমর্থন দিয়ে সরকারকে দায়িত্ব দিয়েছে, ফলে নির্বাচনী ইশতেহার এখন জনগণের প্রত্যাশার প্রতিফলন। শনিবার (৯ মে) দুপুরে রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সহ সহযোগী সংগঠন

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্ষুদে উদ্ভাবকের স্বপ্নের গাড়ি

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্ষুদে উদ্ভাবকের স্বপ্নের গাড়ি

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক ব্যতিক্রমী মুহূর্তের সাক্ষী থাকল শনিবারের সকাল। শারীরিক প্রতিবন্ধী ক্ষুদে উদ্ভাবক ওয়াকিমুল ইসলাম রিফাতের তৈরি বিশেষ প্রযুক্তিনির্ভর গাড়িতে চড়ে ঘুরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় গাড়িটি নিজেই চালান রিফাত এবং তার পাশের আসনে বসেন প্রধানমন্ত্রী। গাড়িতে বসেই প্রধানমন্ত্রী রিফাতের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন। কীভাবে গাড়িটি তৈরি করা হয়েছে, ভবিষ্যতে এর উন্নয়ন পরিকল্পনা কী—এসব বিষয়ে জানতে চান

স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের ফলো-আপ স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে যুক্তরাজ্যের পথে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (৯ মে) সকাল পৌনে ৮টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি–২০১ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে পরিবারের সদস্যরা ছাড়াও তার ব্যক্তিগত চিকিৎসক দল, স্টাফ নার্স এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা যুক্তরাজ্যে যাচ্ছেন। রাষ্ট্রপতির স্বাস্থ্য পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা

দেশে ফিরল যুক্তরাষ্ট্রে নিহত পিএইচডি শিক্ষার্থী নাহিদার মরদেহ

দেশে ফিরল যুক্তরাষ্ট্রে নিহত পিএইচডি শিক্ষার্থী নাহিদার মরদেহ

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (৯ মে) সকাল ৯টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ বহনকারী বিমান অবতরণ করে। বিমানবন্দরে উপস্থিত ছিলেন নিহতের পরিবার ও স্বজনরা। শোকাহত পরিবেশে তারা মরদেহ গ্রহণ করেন। জানা গেছে, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটসের

রাজধানীতে নিরাপত্তায় ১১ হাজার ক্যামেরা বসছে !

রাজধানীতে নিরাপত্তায় ১১ হাজার ক্যামেরা বসছে !

রাজধানীতে কিশোর গ্যাং, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নগরজুড়ে নজরদারি জোরদারে নতুন করে আরও ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানিয়েছেন, রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোকে বিশেষভাবে চিহ্নিত করে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হচ্ছে। বিশেষ করে মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ঠেকাতে নেওয়া হয়েছে আলাদা পরিকল্পনা। তিনি জানান,