
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১৬:৪২

বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়ে এই আন্দোলন একপর্যায়ে ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনে রূপ নেয় এবং এর ফলে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন সরকারের পতন ঘটে।

