রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬৯ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

পিএসসিতে আরেক আবেদ'র সন্ধান, দুদকের মামলা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫১

শেয়ার করুনঃ
পিএসসিতে আরেক আবেদ'র সন্ধান, দুদকের মামলা

সরকারি চাকরিতে নিয়োগের সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এর এক গাড়িচালকের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মো. আতাউর রহমান নামের ওই কর্মচারীর বিরুদ্ধে ৩ কোটি ২২ লাখ ২৮ হাজার ৫৪৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

রোববার দুদকের একটি ঊর্ধ্বতন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির সমন্বিত কার্যালয় ঢাকা-১-এ সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদক জানায়, প্রশ্নফাঁস, নিয়োগ-বাণিজ্য ও নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে আতাউরের বিরুদ্ধে অনুসন্ধান চালানো হয়। এতে তার ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল অর্থ গ্রহণের তথ্য পাওয়া যায়।

তদন্তে দেখা গেছে, ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ে তার নামে থাকা কয়েকটি ব্যাংক হিসাবে ১৮৯টি লেনদেন হয়েছে। প্রতিটি লেনদেনে ৫০ হাজার থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত গ্রহণের তথ্য রয়েছে এবং এসব অর্থের বৈধ উৎস তিনি দেখাতে পারেননি। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি মোবাইল আর্থিক সেবার মাধ্যমেও বড় অঙ্কের লেনদেন হয়েছে। নিজের পাশাপাশি পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের হিসাব ব্যবহার করে ঘুষের অর্থ লেনদেনের অভিযোগও রয়েছে। অবৈধ আয়ের অর্থে ঢাকায় নিজের ও পরিবারের নামে একাধিক ফ্ল্যাট, প্লট ও গাড়ি কেনার তথ্য পেয়েছে দুদক।

আরও

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন
পিএসসির একটি সূত্র জানিয়েছে, অভ্যন্তরীণ তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় আতাউর রহমানকে চাকরিচ্যুত করা হয়েছে। এ বিষয়ে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, বিষয়টি তিনি খোঁজ নিয়ে জানাবেন।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
দুদকের তথ্য অনুযায়ী, আতাউর রহমান সাবেক পিএসসি সদস্য শেখ আলতাফ আলীসহ একাধিক সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তার গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দায়িত্ব পালনের সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, অনুসন্ধান কর্মকর্তার সুপারিশের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

দুদকপিএসসিদুর্নীতি
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
এর আগে প্রশ্নফাঁস চক্রে জড়িত থাকার অভিযোগে পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীর বিরুদ্ধেও একাধিক মামলা হয়। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, পিএসসির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এ ধরনের অভিযোগ উদ্বেগজনক এবং দুর্নীতি রোধে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

জনপ্রিয় সংবাদ

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

শপথে অনড় ১১ দল, কারণ কি জানাল জামায়াত

শপথে অনড় ১১ দল, কারণ কি জানাল জামায়াত

তারেক রহমানের সিক্রেট ফাইলে নতুন মন্ত্রিসভা তালিকা

তারেক রহমানের সিক্রেট ফাইলে নতুন মন্ত্রিসভা তালিকা

রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ

রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

সর্বশেষ সংবাদ

তারেক রহমানের নেতৃত্বে আবারও খাল খনন কর্মসূচি শুরু হচ্ছে: বরিশালে তথ্যমন্ত্রী

তারেক রহমানের নেতৃত্বে আবারও খাল খনন কর্মসূচি শুরু হচ্ছে: বরিশালে তথ্যমন্ত্রী

একুশে পদক ও বইমেলার উদ্বােধন করবেন প্রধানমন্ত্রী

একুশে পদক ও বইমেলার উদ্বােধন করবেন প্রধানমন্ত্রী

পিএসসিতে আরেক আবেদ'র সন্ধান, দুদকের মামলা

পিএসসিতে আরেক আবেদ'র সন্ধান, দুদকের মামলা

আইএসআই মদদে ভারতে বড় হামলার পরিকল্পনা! বাংলাদেশী গ্রেপ্তার

আইএসআই মদদে ভারতে বড় হামলার পরিকল্পনা! বাংলাদেশী গ্রেপ্তার

প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় ছাত্রদল নেতা

প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় ছাত্রদল নেতা

এ সম্পর্কিত আরও পড়ুন

একুশে পদক ও বইমেলার উদ্বােধন করবেন প্রধানমন্ত্রী

একুশে পদক ও বইমেলার উদ্বােধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ২৬ ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে দেশের অন্যতম সাংস্কৃতিক আয়োজন অমর একুশে বইমেলার উদ্বোধন এবং একুশে পদক প্রদান অনুষ্ঠান। প্রধানমন্ত্রী তারেক রহমান ওইদিন সকালে একুশে পদক প্রদান করবেন এবং বিকেলে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সকালে রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ভাতা প্রদানের উদ্যোগ নিতে যাচ্ছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রাথমিকভাবে কয়েকটি এলাকায় এই কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে পুরো দেশে ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ অন্যান্য ধর্মগুরুকে সম্মানি ভাতা দেওয়া হবে। কত টাকা ভাতা দেওয়া

হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদ মন্ত্রী

হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে শনিবার (২১ ফেব্রুয়ারি) পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ্যানি বলেন, “খুব স্বাভাবিকভাবেই পার্লামেন্টে বিলটি রেইজ হবে। হ্যাঁ এর শপথের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে।” তিনি আরও জানান, এটি জুলাই সনদ হিসেবে কার্যকর হবে। এ্যানি চৌধুরী বলেছেন,

সংবাদকর্মীদের ওয়েজবোর্ড সমস্যা সমাধানে প্রতিশ্রুতি তথ্যমন্ত্রীর

সংবাদকর্মীদের ওয়েজবোর্ড সমস্যা সমাধানে প্রতিশ্রুতি তথ্যমন্ত্রীর

বরিশালে শনিবার (২১ ফেব্রুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন দেশজুড়ে সংবাদকর্মীদের দীর্ঘদিনের অমীমাংসিত ওয়েজবোর্ড সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে ওয়েজবোর্ড বাস্তবায়নে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা দ্রুত দূর করা হবে। মন্ত্রী আরও জানান, সংবাদপত্রের মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সাংবাদিকদের

প্রথমবার শহীদ মিনারে উপস্থিতি নিয়ে যা বললেন জামায়াত আমির

প্রথমবার শহীদ মিনারে উপস্থিতি নিয়ে যা বললেন জামায়াত আমির

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে প্রথমবারের মতো ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর তিনি শহীদ মিনারে যান। ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহসহ ১১ দলীয়