
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪১

জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার করেছেন নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দীর্ঘ প্রায় দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হওয়ায় সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি, আর সেই প্রত্যাশা পূরণে সরকার দ্রুত কাজ শুরু করতে চায়।
