শনিবার, ৭ নভেম্বর, ২০২৬২২ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

সামরিক সম্পর্ক জোরদারে ইউরোপ সফর শেষ করলেন ওয়াকার-উজ-জামান

Enews71 Desk
ইনিউজ৭১ , ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৮:৫৫

শেয়ার করুনঃ
সামরিক সম্পর্ক জোরদারে ইউরোপ সফর শেষ করলেন ওয়াকার-উজ-জামান
বাংলাদেশ সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন। এই দুই দেশের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক শেষে তিনি শনিবার দেশে প্রত্যাবর্তন করেন বলে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে।  

রাশিয়ায় অবস্থানকালে সেনাবাহিনী প্রধান উপ-প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল আলেকজান্ডার ফোমিনের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে প্রশিক্ষণ সহযোগিতা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, জনশক্তি রপ্তানি, উচ্চশিক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। রাশিয়ার সেনাবাহিনী প্রধান জেনারেল ওলেগ সালিউকভের সঙ্গে তার পরদিনের বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি ও সামরিক প্রশিক্ষণ বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।  

তিনি রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা ‘রোসাটম’-এর মহাপরিচালকের সঙ্গেও বৈঠক করেন। এই বৈঠকে রূপপুর পারমাণবিক প্রকল্পের নিরাপত্তা নিশ্চিতকরণ ও নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে মতবিনিময় হয়। এ ছাড়া সামরিক প্রযুক্তি সরবরাহ ও রপ্তানির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ‘রোস্টেক’ ও ‘রোজোবোরন এক্সপোর্ট’-এর কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করেন সেনাপ্রধান।  

আরও

জাতি ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী

জাতি ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী
রাশিয়ায় সফর শেষে তিনি ক্রোয়েশিয়ায় যান এবং দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল তিহোমির কুন্দিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা, সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে যৌথ উদ্যোগ এবং সম্ভাব্য প্রতিরক্ষা শিল্প স্থাপনের বিষয়গুলো আলোচিত হয়।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বিশেষ করে প্রশিক্ষণ, যৌথ মহড়া ও প্রযুক্তি আদান-প্রদানে ভবিষ্যতে উভয় দেশের মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে বলে বিশ্লেষকরা মনে করছেন।  

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এই সফর দুই দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার এবং সামরিক খাতের সক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।  

ওয়াকার-উজ-জামান
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
উল্লেখ্য, ৬ এপ্রিল রাশিয়া সফরে রওনা হয়ে ১০ এপ্রিল ক্রোয়েশিয়া সফরে যান জেনারেল ওয়াকার-উজ-জামান। এই আন্তর্জাতিক সফরের মাধ্যমে সেনাবাহিনী প্রধান গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপে অংশ নিয়ে দেশের স্বার্থ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করেন।

আরও

৭ নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু-মিত্র চিহ্নিত করার দিন: প্রধানমন্ত্রী

৭ নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু-মিত্র চিহ্নিত করার দিন: প্রধানমন্ত্রী

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

সর্বশেষ সংবাদ

নতুন প্রজন্মকে ৭ নভেম্বরের ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নতুন প্রজন্মকে ৭ নভেম্বরের ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

৭ নভেম্বর: যে বিপ্লব বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাস

৭ নভেম্বর: যে বিপ্লব বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাস

প্রাথমিক শিক্ষার মান বাড়াতে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

প্রাথমিক শিক্ষার মান বাড়াতে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

ব্যাটিং বিপর্যয়ের মাঝেও টেস্টে প্রথম সেঞ্চুরি হৃদয়ের

ব্যাটিং বিপর্যয়ের মাঝেও টেস্টে প্রথম সেঞ্চুরি হৃদয়ের

বিমানবন্দর এলাকায় পরপর দুই ককটেল বিস্ফোরণ

বিমানবন্দর এলাকায় পরপর দুই ককটেল বিস্ফোরণ

এ সম্পর্কিত আরও পড়ুন

নতুন প্রজন্মকে ৭ নভেম্বরের ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নতুন প্রজন্মকে ৭ নভেম্বরের ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় এবং রাজনৈতিক ইতিহাসের তাৎপর্যপূর্ণ মোড় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর এবং ২০২৪ সালের ৫ আগস্ট দেশের গণতান্ত্রিক যাত্রায় গুরুত্বপূর্ণ ঘটনা। এসব অধ্যায় সম্পর্কে নতুন প্রজন্মকে সুস্পষ্ট ধারণা দিতে ইতিহাসচর্চা ও পাঠ্যবইয়ে যথাযথ আলোচনা নিশ্চিত করতে হবে। শনিবার (৭ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে মাইলস্টোন

প্রাথমিক শিক্ষার মান বাড়াতে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

প্রাথমিক শিক্ষার মান বাড়াতে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

দেশের প্রাক্‌-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ের ২ কোটি ৬০ লাখ শিশুর শিক্ষার মান বাড়াতে ৩০ কোটি মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক। শুক্রবার (৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। ‘লার্নিং এনহ্যান্সমেন্ট অ্যান্ড অ্যাক্সিলারেশন ইন প্রাইমারি এডুকেশন’ কর্মসূচির আওতায় নির্বাহী পরিচালক পর্ষদ এ অর্থ অনুমোদন করেছে। কর্মসূচির লক্ষ্য শিক্ষার্থীদের শ্রেণি অনুযায়ী পড়া, লেখা ও গণিতে দক্ষ করে তোলা এবং সরকারের পঞ্চম

জাতি ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী

জাতি ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী

জাতি ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ভবিষ্যতে কেউ যেন জনগণের অধিকার হরণ করতে না পারে, সে বিষয়ে জাতীয় ঐক্য গড়ে তোলাই হোক সবার অঙ্গীকার। শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর বনানীতে আর্মি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের যুদ্ধ ছিল

৭ নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু-মিত্র চিহ্নিত করার দিন: প্রধানমন্ত্রী

৭ নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু-মিত্র চিহ্নিত করার দিন: প্রধানমন্ত্রী

১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশপ্রেমিক সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দিয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের ইতিহাসে ঐতিহাসিক ৭ নভেম্বর ছিল দেশের শত্রু ও মিত্র চিহ্নিত করার দিন। শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫

দেশবাসীকে যে বিষয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

দেশবাসীকে যে বিষয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি ‘উদ্যোগ’-এর আওতায় ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে কয়েকটি প্রতারক চক্র। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক। বার্তায় বলা হয়, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছে, ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় ঋণ দেওয়ার নিশ্চয়তা দিয়ে কিছু ব্যক্তি