বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬১৮ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

দুদকের তদন্তে বেরিয়ে এলো টিউলিপের দুর্নীতির ভয়াবহ চিত্র

saiful islam
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৯:৮

শেয়ার করুনঃ
দুদকের তদন্তে বেরিয়ে এলো টিউলিপের দুর্নীতির ভয়াবহ চিত্র
টিউলিপ সিদ্দিক

ঢাকায় ব্রিটেনের সাবেক মন্ত্রী ও বর্তমান ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সরকারি জমি ও ফ্ল্যাট সংক্রান্ত জালিয়াতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গুলশানের অভিজাত এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডকে সরকারি জমি হস্তান্তরের বিনিময়ে ফ্ল্যাট উপহার নেওয়ার অভিযোগে টিউলিপ সিদ্দিককে আসামি করে মামলা করতে যাচ্ছে সংস্থাটি। দুদক সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহেই টিউলিপ ও রাজউকের এক সাবেক কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

তদন্ত সূত্রে জানা যায়, গুলশান-২-এর ৭১ নম্বর রোডে একটি বিলাসবহুল ফ্ল্যাটের মালিক টিউলিপ সিদ্দিক। চলতি বছরের মার্চ মাসে দুদক ফ্ল্যাটটির সন্ধান পাওয়ার পর আদালতে আবেদন করে তা জব্দের আদেশ নেয়। পরে, ফ্ল্যাটটি কীভাবে টিউলিপের মালিকানায় এল তা অনুসন্ধানে নামে সংস্থাটি এবং পুরো প্রক্রিয়ায় অভিনব জালিয়াতির একাধিক চিত্র উদ্ঘাটিত হয়।

মূল ঘটনা শুরু হয় ১৯৬৪ সালে, যখন পূর্ব পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি ইমাম হোসেন চৌধুরী ‘ঢাকা ইম্রুভমেন্ট ট্রাস্ট’-এর (বর্তমান রাজউক) কাছে একটি আবেদন করেন। তার আবেদনের ভিত্তিতে প্রায় দুই বিঘা জমি তাকে ৯৯ বছরের জন্য বরাদ্দ দেওয়া হয়, তবে শর্ত ছিল জমিটি হস্তান্তর করা যাবে না। কিন্তু ১৯৭৪ সাল থেকে একাধিক হাত বদলের মাধ্যমে জমিটি চলে যায় ইস্টার্ন হাউজিংয়ের সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলামের কাছে।

আরও

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, দ্রুত আবেদন করার আহ্বান

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, দ্রুত আবেদন করার আহ্বান
২০০০ সালে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে টিউলিপের খালা ওই জমিকে বৈধ রূপ দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করেন। ইস্টার্ন হাউজিংকে "লিগ্যাল পার্সন" হিসেবে স্বীকৃতি দিয়ে জমিটি ৩৬টি ফ্ল্যাটে ভাগ করে নেওয়ার অনুমোদন আদায় করা হয় রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে। বিনিময়ে, প্লটের ২০১ নম্বর ফ্ল্যাটটি উপহারস্বরূপ গ্রহণ করেন টিউলিপ সিদ্দিক।

দুদক জানিয়েছে, এ ঘটনায় রাজউকের তৎকালীন কর্মকর্তা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধেও মামলা দায়ের করা হচ্ছে। তবে ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যান জহুরুল ইসলাম ও রাজউকের সাবেক কর্মকর্তা ডক্টর মুহাম্মদ সেলিম মৃত্যুবরণ করায় তাদের বিরুদ্ধে মামলা করা সম্ভব হচ্ছে না।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
টিউলিপ সিদ্দিকদুর্নীতিদুদক
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন বলেন, “রাজউকের বরাদ্দকৃত জমি বাণিজ্যিকভাবে ব্যবহারের কোনো সুযোগ নেই। এই অনিয়মের সঙ্গে জড়িত কোনো সংস্থা বা বিভাগ দায় এড়াতে পারে না।”

এর আগে পূর্বাচলে শেখ পরিবারের ৬০ কাঠার প্লট জালিয়াতি মামলার হুকুমের আসামি হিসেবেও টিউলিপ সিদ্দিকের নাম এসেছিল। ফলে এটি তার বিরুদ্ধে দ্বিতীয় বড় ধরনের দুর্নীতির অভিযোগ।

আরও

আজ থেকে কার্যকর ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার নতুন বাজেট

আজ থেকে কার্যকর ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার নতুন বাজেট
দুদক সূত্রে আরও জানা গেছে, টিউলিপের বিদেশি নাগরিকত্ব ও সংসদ সদস্য পরিচয়কে সামনে রেখে অনেকেই প্রভাবমুক্ত থাকার আশঙ্কা করলেও তদন্তে প্রাপ্ত তথ্য যথেষ্ট শক্তিশালী এবং আইনি পদক্ষেপ নিতে দুদক প্রস্তুত।

জনপ্রিয় সংবাদ

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালী সচলের আশায় চার মাসের সর্বনিম্ন তেলের দাম

হরমুজ প্রণালী সচলের আশায় চার মাসের সর্বনিম্ন তেলের দাম

যুবকদের উদ্যোক্তা গড়ে তুলতে ‘যুব ব্যাংক’ প্রতিষ্ঠার উদ্যোগ

যুবকদের উদ্যোক্তা গড়ে তুলতে ‘যুব ব্যাংক’ প্রতিষ্ঠার উদ্যোগ

জুলাইয়ের এলপিজি মূল্য ঘোষণা আজ, অপেক্ষায় কোটি গ্রাহক

জুলাইয়ের এলপিজি মূল্য ঘোষণা আজ, অপেক্ষায় কোটি গ্রাহক

মিয়ানমারের বিস্ফোরণে কেঁপে উঠল টেকনাফ, সীমান্তজুড়ে আতঙ্ক

মিয়ানমারের বিস্ফোরণে কেঁপে উঠল টেকনাফ, সীমান্তজুড়ে আতঙ্ক

সিভিল এভিয়েশন কার্যালয়ে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ

সিভিল এভিয়েশন কার্যালয়ে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় যোগ দিতে ঢাকা ত্যাগ করলেন স্পিকার

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় যোগ দিতে ঢাকা ত্যাগ করলেন স্পিকার

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানের উদ্দেশে রওনা হন। জানা গেছে, আগামী ৪ জুলাই তেহরান ও কোম শহরে খামেনির জানাজার আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। পরে উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদ শহরে, যা আয়াতুল্লাহ খামেনির জন্মস্থান, আগামী ৯

কঠোর নিরাপত্তায় সারাদেশে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা

কঠোর নিরাপত্তায় সারাদেশে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা

একযোগে সারাদেশের দুই হাজার ৬৯৭টি কেন্দ্রে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডে পরীক্ষা শুরু হয়, যা চলবে দুপুর ১টা পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করেন। প্রথম দিনে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে মাদরাসা শিক্ষা

সাইবার নিরাপত্তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

সাইবার নিরাপত্তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে সাইবার নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (১ জুলাই) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেলের ফেসবুক পেজ ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থার ধারণাতেও ব্যাপক পরিবর্তন এসেছে। একসময় কিলোমিটারের পর কিলোমিটার সীমান্ত পাহারা দেওয়াই নিরাপত্তার

দেশে যুক্ত হচ্ছে তিন নতুন উপজেলা ও একটি থানা

দেশে যুক্ত হচ্ছে তিন নতুন উপজেলা ও একটি থানা

দেশের প্রশাসনিক কাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। নতুন উপজেলা তিনটি হলো চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গরা এবং ময়মনসিংহের পাগলা। এছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানা বিভক্ত করে হালদা নামে নতুন একটি থানা গঠন করা হয়েছে। বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকারের ১২১তম

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, দ্রুত আবেদন করার আহ্বান

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, দ্রুত আবেদন করার আহ্বান

২০২৭ সালে পবিত্র হজ পালন করতে আগ্রহীদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১ জুলাই) থেকে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সৌদি আরবের নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করতে আগ্রহীদের দ্রুত প্রাক-নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের ঘোষিত হজ ব্যবস্থাপনা সূচি অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজের নিবন্ধন সম্পন্ন