
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬

দীর্ঘ দুই যুগ পর রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল চারটায় রাজধানীর জাতীয় সংসদ ভবন–এর দক্ষিণ প্লাজায় এই ঐতিহাসিক আয়োজন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাতে পারেন বলে জানা গেছে।
