
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৬

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রী–প্রতিমন্ত্রীদের জন্য ইতোমধ্যে ৩৭টি সরকারি বাসভবন প্রস্তুত করা হয়েছে। রাজধানীর মিন্টু রোড, হেয়ার রোড, ধানমন্ডি ও গুলশান এলাকায় এসব বাসভবন প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি। প্রয়োজনে আরও কিছু বাড়ি প্রস্তুতের কাজও চলছে, যাতে নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণের সময় আবাসন নিয়ে কোনো জটিলতা না থাকে।
