বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬১ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

রাশিয়া-ক্রোয়েশিয়া সফরে সেনাবাহিনী প্রধান

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ১০:৩১

শেয়ার করুনঃ
রাশিয়া-ক্রোয়েশিয়া সফরে সেনাবাহিনী প্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সরকারি সফরে রাশিয়া গেছেন। আন্তর্জাতিক সম্পর্ক জোরদার ও সামরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই তার এই সফর বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। রোববার (৬ এপ্রিল) সেনাপ্রধান ঢাকা ত্যাগ করেন। সফরের অংশ হিসেবে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।  

জানা গেছে, রাশিয়া সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান দেশটির বিভিন্ন সামরিক স্থাপনা ও সমরাস্ত্র তৈরির কারখানা ঘুরে দেখবেন। পাশাপাশি দুই দেশের সামরিক সম্পর্ক আরও শক্তিশালী করতে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন তিনি। সফর শেষে আগামী ১০ এপ্রিল রাশিয়া থেকে ক্রোয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন সেনাপ্রধান।  

ক্রোয়েশিয়া সফরেও একইভাবে দেশটির সামরিক ও প্রশাসনিক কর্তাব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন তিনি। দুই দেশের মধ্যে সামরিক প্রযুক্তি, প্রশিক্ষণ, সরঞ্জামাদি ও নিরাপত্তা ইস্যুতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

ইউপি ভোটের তারিখ ঘিরে ইসি-সরকারের প্রকাশ্যে সমন্বয়হীনতা

ইউপি ভোটের তারিখ ঘিরে ইসি-সরকারের প্রকাশ্যে সমন্বয়হীনতা
বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের এই সফর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। কারণ, রাশিয়া বিশ্বপর্যায়ে অন্যতম সমরাস্ত্র উৎপাদনকারী দেশ। অন্যদিকে ক্রোয়েশিয়া ইউরোপের একটি সম্ভাবনাময় সামরিক প্রযুক্তি উন্নয়নশীল রাষ্ট্র। ফলে এই সফরের মাধ্যমে বাংলাদেশের সামরিক সম্পর্ক নতুন মাত্রা পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।  

আইএসপিআরের তথ্য অনুযায়ী, সফর শেষে আগামী ১২ এপ্রিল দেশে ফিরবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তার এই সফরকে সামনে রেখে দুই দেশের সঙ্গে সামরিক সম্পর্ক আরও গভীর হতে পারে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সামরিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও এই সফর ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা সংশ্লিষ্টরা।

জেনারেল ওয়াকার-উজ-জামানসেনাবাহিনী প্রধানরাশিয়া-ক্রোয়েশিয়া
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

নগরবাসীর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ

নগরবাসীর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

২০২৭-এর পাঠ্যবইয়ে জিয়ার ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধ

২০২৭-এর পাঠ্যবইয়ে জিয়ার ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প একনেকে

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প একনেকে

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

এ সম্পর্কিত আরও পড়ুন

নগরবাসীর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ

নগরবাসীর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ

নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের ১৩টি সিটি কর্পোরেশনের জন্য ২০২৬-২০২৭ অর্থবছরে মোট ২০ কোটি টাকা আবর্তক অনুদান বরাদ্দ দিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন-১ শাখা থেকে ১৩ সেপ্টেম্বর এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়েছে, চলতি অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের পরিচালন বাজেটে প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা বাবদ সিটি কর্পোরেশনগুলোর অনুকূলে আবর্তক

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প একনেকে

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প একনেকে

প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে একনেকের সভা শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে শুরু হওয়া সভায় ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ের ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত ১৬ প্রকল্পের মধ্যে ১২টি নতুন এবং চারটি সংশোধিত। এসব প্রকল্পে সরকারের নিজস্ব অর্থায়ন ২৫ হাজার

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

চার দিনের সরকারি সফরে জাপান গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, সফরকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন সেনাপ্রধান। এশিয়ার অন্যতম বৃহৎ ক্রীড়া আয়োজনকে সামনে রেখে তাঁর এই সফর অনুষ্ঠিত হচ্ছে। সরকারি সফরে জেনারেল ওয়াকার-উজ-জামান এশিয়ান গেমসের

সরকারি দপ্তরে ডিজিটাল হাজিরা, দুর্নীতি রোধে জোর

সরকারি দপ্তরে ডিজিটাল হাজিরা, দুর্নীতি রোধে জোর

সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি ও জবাবদিহি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা চালুর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি কর্মকাণ্ডে অনিয়ম ও দুর্নীতি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রায় সাত মাস পর প্রথম সচিব সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সভাটি বিকেল সাড়ে ৪টায়

ইউপি ভোটের তারিখ ঘিরে ইসি-সরকারের প্রকাশ্যে সমন্বয়হীনতা

ইউপি ভোটের তারিখ ঘিরে ইসি-সরকারের প্রকাশ্যে সমন্বয়হীনতা

ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ও সরকারের মধ্যে সমন্বয়হীনতার বিষয়টি প্রকাশ্যে এসেছে। নির্বাচন কমিশন সাত ধাপে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনা জানিয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপের ভোট আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, এই সময়সূচি সম্পর্কে সরকার বা স্থানীয় সরকার মন্ত্রণালয় কিছুই জানে না।