রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬১৩ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

২০২৫ বা ২০২৬ সালে নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে ইসির ব্যাখ্যা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৫

শেয়ার করুনঃ
২০২৫ বা ২০২৬ সালে নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে ইসির ব্যাখ্যা

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচন কমিশন ডিসেম্বরে ভোট অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। তিনি জানান, জাতীয় নির্বাচন ছাড়া অন্য কোনো প্রস্তুতি নেই। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ইউএনডিপিসহ উন্নয়ন সহযোগী ১৮টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে নির্বাচন কমিশনার ইসির অবস্থান তুলে ধরেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, প্রধান উপদেষ্টা গত ১৬ ডিসেম্বরের বক্তব্যে বলেছিলেন, যদি অল্প পরিমাণে সংস্কারসহ নির্বাচন করতে হয় এবং রাজনৈতিক মতৈক্য গড়ে ওঠে, তাহলে ২০২৫ সালের ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে আরও সংস্কারের সুযোগ দেওয়া হলে ২০২৬ সালের জুন নাগাদ নির্বাচন করা সম্ভব।

আরও

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে সিদ্ধান্ত ঢাকার, জানাল যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে সিদ্ধান্ত ঢাকার, জানাল যুক্তরাষ্ট্র

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ইসির প্রস্তুতির বিষয়ে বলেন, "আমরা বলেছিলাম, আমাদেরকে তাড়াতাড়ির তারিখ ধরে নিয়ে প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের অবস্থান এখনও অপরিবর্তিত। আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের ভিন্ন প্রস্তুতি নেই, একটি প্রস্তুতি (জাতীয় নির্বাচন)।" তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার বিষয়ে সরকারের অনুরোধ এলে ইসি বিষয়টি বিবেচনা করতে পারে।

তিনি বলেন, অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, পাঁচ স্তরের স্থানীয় নির্বাচন করতে হলে এক বছরের মতো সময় লাগে। সব স্থানীয় সরকার প্রতিষ্ঠান অকার্যকর হয়নি, কিছু হয়েছে। তিনি বলেন, "এ কন্ডিশনাল বিষয়গুলো নিয়ে স্পেসিফিক টাইমলাইন দেওয়া সম্ভব নয়। আমরা ধারণা করি, সরকার আমাদের হাতের টাইমগুলো বিবেচনায় নেবেন এবং তারা যদি মনে করেন জাতীয় নির্বাচনকে কোনো একটা টাইম ফ্রেমে ফেলার পর কতটুকু অনুশীলন করা যায়, তারাই সিদ্ধান্ত নেবেন। জাতীয় নির্বাচন ব্যহত হয় এমন কিছুর বিষয়ে কমিশনও সজাগ থাকবে।"

ইসি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

রাড্ডা ক্লিনিকে হামলা: পুলিশের দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ, ওসি প্রত্যাহার

রাড্ডা ক্লিনিকে হামলা: পুলিশের দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ, ওসি প্রত্যাহার

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন কতটুকু হবে এবং কোন কোন ইনস্টিটিউশনের হবে, সে সিদ্ধান্ত নেবে সরকার। তিনি বলেন, "তখন আমরা বলতে পারব, এটা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে কি করবে না। তার আগে সম্ভব না।"

এর আগে বেলা ১১টায় কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন ইউএনডিপির প্রতিনিধিসহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতরা। বৈঠকে নির্বাচন কমিশনের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। উন্নয়ন সহযোগী দেশগুলোর প্রতিনিধিরা নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, "ভালো নির্বাচনের জন্য কমিশন প্রস্তুত। আমরা কোনো দলের পক্ষে বা বিপক্ষে থাকতে চাই না। আমাদের লক্ষ্য হলো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা।" তিনি আরও বলেন, "বাদ যাচ্ছে ১৬ লাখ মৃত ভোটার। এ বিষয়ে আমরা সচেতন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

নির্বাচন কমিশনের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে আলোচনা শেষে উন্নয়ন সহযোগী দেশগুলোর প্রতিনিধিরা নির্বাচন কমিশনের প্রচেষ্টাকে স্বাগত জানান। তারা আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনটি হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য।

সর্বশেষ সংবাদ

রাড্ডা ক্লিনিকে হামলা: পুলিশের দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ, ওসি প্রত্যাহার

রাড্ডা ক্লিনিকে হামলা: পুলিশের দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ, ওসি প্রত্যাহার

মাটির কাজ শেষ, রঙের অপেক্ষায় হাকিমপুরের প্রতিমা

মাটির কাজ শেষ, রঙের অপেক্ষায় হাকিমপুরের প্রতিমা

রাষ্ট্রপতির আসনে ভাইয়ের মনোনয়ন, মাঠে বিএনপির ফয়সাল

রাষ্ট্রপতির আসনে ভাইয়ের মনোনয়ন, মাঠে বিএনপির ফয়সাল

কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবসে ডিজিটাল পর্যটনের নতুন বার্তা

কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবসে ডিজিটাল পর্যটনের নতুন বার্তা

পাচারকারীদের হাত থেকে মিলল অষ্টম শতকের নিদর্শন

পাচারকারীদের হাত থেকে মিলল অষ্টম শতকের নিদর্শন

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

এ সম্পর্কিত আরও পড়ুন

রাড্ডা ক্লিনিকে হামলা: পুলিশের দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ, ওসি প্রত্যাহার

রাড্ডা ক্লিনিকে হামলা: পুলিশের দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ, ওসি প্রত্যাহার

রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।  রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য

দখলদারদের সাইনবোর্ড ভেঙে ক্লিনিক পরিদর্শনে এনসিপি নেতারা

দখলদারদের সাইনবোর্ড ভেঙে ক্লিনিক পরিদর্শনে এনসিপি নেতারা

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং ক্লিনিকটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার দুপুর ১২টার দিকে দলটির নেতাকর্মীরা মিছিল নিয়ে ক্লিনিকটিতে যান এবং ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন। পরিদর্শনের সময় ক্লিনিকের সামনে টানিয়ে রাখা সমমনা দোকানদার সমিতির নামে একটি সাইনবোর্ড দেখতে পান এনসিপির নেতাকর্মীরা। পরে তারা সাইনবোর্ডটি ভেঙে

আইন ভাঙলেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি মাহদী আমিনের

আইন ভাঙলেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি মাহদী আমিনের

রাজধানীর বিভিন্ন স্থানে হামলা ও কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, আইন লঙ্ঘন করে কেউ অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। সরকারের নাম বা কোনো রাজনৈতিক পরিচয় ব্যবহার করেও অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। রোববার যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি

জুলাই জাতীয় সনদ ও বিএনপির নির্বাচনি ইশতেহার এবং ৩১ দফার ভিত্তিতে সংবিধানের সম্ভাব্য ১৮তম সংশোধনী আনার প্রস্তুতি এগোচ্ছে। বিশেষ কমিটির আলোচনায় উঠে এসেছে, জুলাই সনদের যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত রয়েছে, সেসব ক্ষেত্রে বিএনপি ও মিত্র দলগুলোর নির্বাচনি ইশতেহারকে গুরুত্ব দেওয়া হবে। ফলে প্রস্তাবিত সংশোধনীর সঙ্গে ১২ ফেব্রুয়ারির গণভোটের রায়ের সরাসরি সম্পর্ক থাকবে কি না, তা

প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় বার্তা, নিয়োগপত্র নিয়ে উদ্বেগ নয়

প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় বার্তা, নিয়োগপত্র নিয়ে উদ্বেগ নয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, চূড়ান্তভাবে উত্তীর্ণ কোনো প্রার্থী আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র না পেলেও উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। যথাযথ পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুততম সময়ে পর্যায়ক্রমে তাদের নিয়োগপত্র পাঠানো হবে। ২৬ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।  বৈঠকে প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা