বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬২০ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

শেখ হাসিনার নামে কি কি মামলা, আসামীই বা কারা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ৪:২

শেয়ার করুনঃ
শেখ হাসিনার নামে কি কি মামলা, আসামীই বা কারা

গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়ার পর সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নামে এখন পর্যন্ত তিনটি মামলা করা হয়েছে। এর মধ্যে দুটি হত্যা মামলা আর একটি অপহরণ মামলা। অন্যদিকে তার নামে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও একটি অভিযোগ এসেছে। 

জুলাই-আগস্টে ছাত্র-জনতা গণ-আন্দোলনে রাজধানীর মিরপুরে কলেজছাত্র ফয়জুল হোসেন রাজন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪ জনের নামে হত্যা মামলা করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) ঢাকার সিএমএম আদালতে এ মামলাটি করা হয়।

আরও

চারদিন গ্যাসের চাপ কমবে, সরবরাহ বন্ধের খবর গুজব

চারদিন গ্যাসের চাপ কমবে, সরবরাহ বন্ধের খবর গুজব

এ মামলাটির অন্যতম আসামিদের মধ্যে নাম আছে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের। কাফরুল থানাকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে রাজধানীর উত্তরা থেকে ৯ বছর আগে গুম করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ পাঁচজনের বিরুদ্ধে গুমের একটি মামলা করা হয়েছে।

আরও

জাপান সফরের অভিজ্ঞতা রাষ্ট্রপতিকে জানালেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অভিজ্ঞতা রাষ্ট্রপতিকে জানালেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে এ আবেদন করেন ভুক্তভোগী সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে উত্তরা পশ্চিম থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এর আগে মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক দুই মন্ত্রীসহ সাতজনের বিরুদ্ধে আরো একটি হত্যা মামলা করা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাজধানীর একজন ব্যবসায়ী বাদী হয়ে এই মামলা করেন।

সেই মামলার অন্য আসামিদের মধ্যে আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশের মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ করা হয়েছে। গত মঙ্গলবার ধানমণ্ডিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগটি করেন সাভারে নিহত এক শিক্ষার্থীর বাবা। 

আবেদনকারীর পক্ষে আইনজীবী এম এইচ তামিম জানান, নিয়ম অনুযায়ী এখন অভিযোগের বিষয়ে তদন্ত করে সত্যতা যাচাই করবে তদন্ত সংস্থা। এরপর মামলার জন্য পাঠানো হবে ট্রাইব্যুনালে।

অভিযোগে বলা হয়, গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট নির্বিচারে গুলিবর্ষণ করে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সমূলে বা আংশিক নির্মূল করার লক্ষ্যে হত্যা করা হয়। এটি গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ হওয়ার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী এর বিচার হওয়া প্রয়োজন। 

আর এই মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এতে তিনি ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল‌ মামুন, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, র‍্যাবের সাবেক মহাপরিচালক হারুন অর রশিদকে অভিযুক্ত করা হয়েছে। পাশাপাশি অপরাধী সংগঠন হিসেবে আওয়ামী লীগ, ছাত্রলীগ যুবলীগেরও বিচার দাবি করা হয়েছে অভিযোগে। 

এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বুধবার সচিবালয়ে জানিয়েছেন, জুলাই হত্যাকাণ্ডকে মানবতাবিরোধী হিসেবে বিচারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ২০০৯ ও ২০১৩ সালে সংশোধিত হয়েছে। এই আইনে জুলাই ও আগস্টে গণ-আন্দোলনে নিহতের ঘটনার বিচার সম্ভব। গণহত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতাও নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে হওয়া গণহত্যার বিচার নিশ্চিত করতে। ২০০৮ সালে সরকার গঠনের পর শেখ হাসিনার হাত ধরেই এই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়। দুটি ট্রাইব্যুনালের মাধ্যমে বেশ কয়েকজন শীর্ষ যুদ্ধাপরাধীর সাজাও কার্যকর হয়েছে।

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

সর্বশেষ সংবাদ

বন্দি প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরত আনতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বন্দি প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরত আনতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

শৈলকুপার শাহী মসজিদের ৩০ লাখ টাকা উধাও!

শৈলকুপার শাহী মসজিদের ৩০ লাখ টাকা উধাও!

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

এ সম্পর্কিত আরও পড়ুন

বন্দি প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরত আনতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বন্দি প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরত আনতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে কোনো সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাসের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে দেশে ফেরানোর ক্ষেত্রে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করতে হবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। চীনের কমিউনিস্ট

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি নির্মাণসহ আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে নেওয়া প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটে বাগেরহাটের মোংলায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। প্রকল্পটির আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণের পাশাপাশি

৮ হাজার কিলোমিটার নৌপথ খননে ১৬১ জলযান সংগ্রহ করছে সরকার

৮ হাজার কিলোমিটার নৌপথ খননে ১৬১ জলযান সংগ্রহ করছে সরকার

দেশের অভ্যন্তরীণ নৌপথের নাব্যতা রক্ষা, নৌপরিবহন ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং নির্বিঘ্নে নৌযান চলাচল নিশ্চিত করতে সারাদেশে প্রায় ৮ হাজার কিলোমিটার নৌপথ খনন ও পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ড্রেজিং সক্ষমতা বাড়াতে ৩৫টি ড্রেজারসহ ১৬১টি জলযান ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের পাশাপাশি বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগ ‘৩৫টি ড্রেজার ও সহায়ক

২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বর্তমান সরকার। এই লক্ষ্য অর্জনে বিনিয়োগ, শিল্পায়ন, রপ্তানি বহুমুখীকরণ, জ্বালানি ও খাদ্যনিরাপত্তা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটের মোংলা বন্দরে জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যমাত্রা

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতায় সমঝোতা স্মারক

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতায় সমঝোতা স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাগেরহাটের মোংলায় বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা সম্প্রসারণে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকালে মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ইনভেস্ট বাংলাদেশের পক্ষে সংস্থাটির ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনের পক্ষে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি