
প্রকাশ: ৯ আগস্ট ২০২৪, ১৮:৪৭

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারে প্রথম কেবিনেট সভা। আজ ( শুক্রবার, ৯ আগস্ট) দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদ ও কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসসহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। সকাল ৯ টা ৫২ মিনিটে প্রধান উপদেষ্টা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আর সকাল ১১টা ১৫ মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা। পরে অন্য উপদেষ্টারা করেন।
এর আগে বঙ্গভবনে (বৃহস্পতিবার, ৮ আগস্ট) নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে। রাত ৯টা ২০ মিনিটে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে রাত ৯টা ২০ মিনিটে শপথ পাঠ করান রাষ্ট্রপতি। এর পরে ৯টা ২৮ মিনিটে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ উপদেষ্টা।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন ড. মুহাম্মদ ইউনূস। অন্য উপদেষ্টাদের মধ্যে রয়েছেন সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সুপ্রদিপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, আ.ফ.ম খালিদ হাসান, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ ও ফারুকী আযম।