
প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ২২:৪৯

পূর্ব ঘোষণা অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। সোমবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে ১২টা থেকে ১টার দিকে তারা অবস্থান নেয়া শুরু করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ইডেনসহ ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদেরও বিক্ষোভে যোগ দেয়ার কথা। এছাড়া ঢাকার বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরাও এই কর্মসূচি পালন করছেন। কোটা আন্দোলনের সবশেষ খবর জানতে আমাদের লাইভ আপডেটের সঙ্গে থাকুন।
তবেঢাবি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে লাঠিসোটা, স্ট্যাম্প, হকিস্টিক, বেসবল ব্যাট নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। দফায় দফায় মিছিল করছেন তারা। কোটা আন্দোলনকারীরা যাতে পলাশী বা নীলক্ষেত থেকে ফিরে আসতে না পারে তাই ফুলার রোডে অবস্থান নিয়েছেন তারা।

কোনো ট্যাগ পাওয়া যায়নি