বুধবার, ১১ নভেম্বর, ২০২৬২৭ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

এনআইডি সংশোধনে মাঠ কর্মকর্তাদের আল্টিমেটাম ইসির

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১:১৩

শেয়ার করুনঃ
এনআইডি সংশোধনে মাঠ কর্মকর্তাদের আল্টিমেটাম ইসির

দৈনন্দিন জীবনে নানা কাজে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করতে হয় নাগরিকদের। এজন্য সব ডকুমেন্টের সঙ্গে এনআইডির তথ্যের মিল থাকা অপরিহার্য। কোনো কারণে অন্য ডকুমেন্টের সঙ্গে এনআইডির নাম, বয়সসহ সব তথ্যের মিল না থাকলে সেবা নিতে গিয়ে বিড়ম্বনার মুখে পড়তে হয়।

নির্বাচন কমিশন সচিবালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, সাধারণত নাগরিকরা কোনো কাজে এনআইডির তথ্যের মিল না পেলে সেটি সংশোধন করতে ছুটে আসেন নির্বাচন কমিশনে। এনআইডি সংশোধনের নামে সেবা নিতে শুরু থেকে শেষ পর্যন্ত চরম ভোগান্তিতে পড়তে হয় তাদের। দিনের পর দিন ঘুরেও সংশোধন হয় না এনআইডি। উপজেলা, জেলা, আঞ্চলিক অফিস থেকে নির্বাচন কমিশন সচিবালয়ে মাসের পর মাস, বছরের পর বছর ঘুরতে হয় নাগরিকদের। ইসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তদন্তের নামে হয়রানি, অযৌক্তিক কাগজপত্র চেয়ে আবেদন ফেরত পাঠানোসহ নানা অজুহাতে নাগরিকদের সংশোধন আবেদন আটকে থাকে।

আরও

দেশের প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম হবে ‘গ্রাম পুলিশ সড়ক’

দেশের প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম হবে ‘গ্রাম পুলিশ সড়ক’

তিনি আরও জানান, সর্বপ্রথম ২০০৭-০৮ সালে যখন এনআইডি করা হয়, তখন কিন্তু সব কাজে এটাকে বাধ্যতামূলক করার কথা বলা হয়নি। যার ফলে ওই সময়ের বেশিরভাগ আবেদনে ভুল-ত্রুটি রয়েছে। এনআইডি যে জাতীয় দলিল হবে এটা সরকার বা নির্বাচন কমিশন কেউই কখনো বলেনি। এখন নাগরিকরা সেবা নিতে গেলে বিভিন্ন দপ্তর থেকে বলা হয় এনআইডি ঠিক করে আসেন। এনআইডি সংশোধন করতে এলে নির্বাচন কমিশন নিয়মনীতিতে আটকে দেয়। যেমন শুধু পাসপোর্ট বা জন্মনিবন্ধন থাকলে বা কাবিননামা বা অন্য কাগজপত্র থাকলেও সহজে এনআইডি সংশোধন করতে চান না কর্মকর্তারা।

ওই কর্মকর্তা জানান, বেশিরভাগ নাগরিক বলেন, পাসপোর্ট ও জন্মনিবন্ধন তো সরকারি ডকুমেন্ট, তাহলে কেন সংশোধন হবে না। তার মানে এনআইডি বা নির্বাচন কমিশনের কর্মকর্তারা কেউ দায়িত্ব নিতে চান না। যার ফলে অনেক নিষ্পন্নযোগ্য আবেদন সংশোধন হচ্ছে না। কর্মকর্তারা একটু আন্তরিক হলে নাগরিকরা আরও সহজে সেবা পেত। এ বিষয়টি উপলব্ধি করেই নাগরিকদের হয়রানি বন্ধে ও দ্রুত সংশোধনী আবেদন নিষ্পত্তি করতে উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন। এনআইডি সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তি করতে ইতোমধ্যে তাগিদ দিয়েছে। সেইসঙ্গে সাত দিনের মধ্যে সালভিত্তিক সংশোধনের তালিকাও চাওয়া হয়েছে।

এনআইডি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সম্প্রতি নির্বাচন কমিশনের মাসিক সমন্বয় সভায় এনআইডি সংশোধনের বিষয়ে আলোচনা করা হয়। এ সভায়ই এনআইডির সংশোধন আবেদন দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। মাসিক সমন্বয় সভায় ইসির সংশ্লিষ্ট কর্মকর্তাসহ মাঠ পর্যায়ের সব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ইসি সচিব আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ এবং ৯ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এ ছাড়া জনভোগান্তি দূর করতে জাতীয় পরিচয়পত্র সংশোধনের যেসব আবেদন অনিষ্পন্ন রয়েছে, সেগুলোর সালভিত্তিক তালিকা আঞ্চলিক নিবার্চন কর্মকর্তাদের প্রস্তুত করে নির্বাচন কমিশন সচিবালয়ে সাত দিনের মধ্যে পাঠাতে এবং একইসঙ্গে এসব আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য তাগিদ দেন সচিব বলে সভার কার্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে।

সভায় ইসি সচিব জাহাংগীর আলম বলেন, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এবং মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে কোন সালের কোন ক্যাটাগরির কতগুলো আবেদন অনিষ্পন্ন রয়েছে তা আগামী ১৫ দিনের মধ্যে সরবরাহ করা ছক মোতাবেক তথ্য দেওয়ার মাধ্যমে কমিশন সচিবালয়কে জানাতে হবে। দাপ্তরিক প্রয়োজনে মাঠ পর্যায়ের কার্যালয়গুলোকে বেশ কিছু মোবাইল সিম দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার সংযোগ প্রদান করার কারণে সিমগুলো ব্যবহৃত হচ্ছে না। ক্ষেত্রবিশেষে আউটসোর্সিং জনবলের মাধ্যমে সিমগুলোর অবৈধ ব্যবহার পরিলক্ষিত হচ্ছে। এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এবং মাঠ পর্যায়ের কার্যালয়গুলোকে অধিকতর সচেতন হতে হবে, মনিটরিং বাড়াতে হবে এবং অপরাধীদের উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে। এক্ষেত্রে অব্যবহৃত সিমগুলো কেন্দ্রীয় কার্যালয়ে ফেরত আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, জাতীয় পরিচয়পত্রের সেবা গ্রহীতাদের মধ্যে অসন্তোষ ও অভিযোগ বিদ্যমান রয়েছে। তাই এনআইডি সেবা সংশ্লিষ্ট সব কার্যক্রম আরও সহজিকরণ ও জনকল্যাণমূলক করতে হবে। যেসব কর্মকর্তা অঞ্চলভিত্তিক ক্যাটাগরি করার দায়িত্বে রয়েছেন তারাও যথাযথভাবে দায়িত্ব পালন করছে না বলে প্রতীয়মান হচ্ছে। তাছাড়া অনেকে একই কর্মস্থলে অনেক বছর যাবত কর্মরত রয়েছেন। এসব কর্মকর্তাদের রদবদলের মাধ্যমে নতুন কর্মকর্তাদের পদায়ন করতে হবে বলে জানান সচিব।

সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নাকের অস্ত্রোপচারের কথা স্বীকার, মজার মন্তব্য জাহ্নবী কাপুরের

নাকের অস্ত্রোপচারের কথা স্বীকার, মজার মন্তব্য জাহ্নবী কাপুরের

এরদোগানের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

এরদোগানের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

কাতারে ব্যবসায়িক বিরোধ, ৯ কোটি টাকা পাওনার দাবি হানিফ সবুজের

কাতারে ব্যবসায়িক বিরোধ, ৯ কোটি টাকা পাওনার দাবি হানিফ সবুজের

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

নলছিটিতে পুলিশের ওপর হামলা, ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের অভিযোগ

নলছিটিতে পুলিশের ওপর হামলা, ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের অভিযোগ

প্রাথমিক শিক্ষার মান বাড়াতে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

প্রাথমিক শিক্ষার মান বাড়াতে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

এ সম্পর্কিত আরও পড়ুন

এরদোগানের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

এরদোগানের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১) এ যোগ দিতে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের ফাঁকে আগামী ১২ নভেম্বর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। দুই মাসেরও কম সময়ের ব্যবধানে দুই নেতার দ্বিতীয় বৈঠক হতে যাচ্ছে এটি। এর আগে গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তাঁদের বৈঠক হয়েছিল। সোমবার

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে বন্দি বিনিময় চুক্তির প্রক্রিয়া অনুসরণ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তাঁর ক্ষেত্রে অনেক মৌলিক অধিকার কার্যকর হবে না বলেও মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা। শেখ হাসিনার

অনিয়মের দায়ে ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল

অনিয়মের দায়ে ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল

স্বাক্ষর জালিয়াতি, অনুদানের অর্থ আত্মসাৎ, সরকারি নির্দেশনা লঙ্ঘন এবং ভুয়া অভিপ্রায়পত্র (এলওআই) দাখিলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে গত ১৫ বছরে দেশের ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিল করেছে এনজিও বিষয়ক ব্যুরো। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত এসব সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান সংসদ কার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন পররাষ্ট্র সচিব

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন পররাষ্ট্র সচিব

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে সোমবার তিনি এ আবেদন করেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। রয়টার্সের হাতে আসা একটি চিঠিতে