সোমবার, ১৮ মে, ২০২৬৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়শিক্ষাবাংলাদেশ

১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নামলে স্কুল বন্ধের নির্দেশনা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, ১:১৭

শেয়ার করুনঃ
১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নামলে স্কুল বন্ধের নির্দেশনা

দেশব্যাপী শীতের তীব্রতার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা সংশোধন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। সংশোধিত নির্দেশনা অনুযায়ী যেকোনো এলাকায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে তখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। এর আগে মাউশির বিজ্ঞপ্তিতেই তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়েছিল।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, তারাও একই সিদ্ধান্ত নিয়েছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রস্তুত করছে তারা, যা আজই প্রকাশ করা হবে।

আরও

বাজেট অধিবেশনেই আসতে পারে নবম জাতীয় পে-স্কেল ঘোষণা

বাজেট অধিবেশনেই আসতে পারে নবম জাতীয় পে-স্কেল ঘোষণা

মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে বলেন, ‘শীতের তীব্রতার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিজ্ঞপ্তিটি সংশোধন করা হয়েছে। তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস নয়, ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে সংশোধিত বিজ্ঞপ্তিতে।’

এর আগে বিকেলে প্রকাশিত মাউশির বিজ্ঞপ্তিতেও সই করেছিলেন জিয়াউল হায়দার হেনরী। 

আরও

বাজেট অধিবেশনেই আসতে পারে নবম জাতীয় পে-স্কেল ঘোষণা

বাজেট অধিবেশনেই আসতে পারে নবম জাতীয় পে-স্কেল ঘোষণা

শিক্ষা প্রতিষ্ঠান
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা যাচ্ছে। এ ক্ষেত্রে যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে (সংশ্লিষ্ট আবহাওয়া অফিসের আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণক অনুযায়ী) নেমে যাবে, আঞ্চলিক উপপরিচালকরা ওইসব জেলার শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার নির্দেশনা দেবেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

জিয়াউল হায়দার হেনরী বলেন, তাপমাত্রার পরিমাণ ১৭ ডিগ্রি সেলসিয়াসের বদলে ১০ ডিগ্রি সেলসিয়াস হওয়া ছাড়া বিজ্ঞপ্তির নির্দেশনায় অন্য কোনো পরিবর্তন নেই। ফলে কোনো এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি না হওয়া পর্যন্ত ওইসব জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে মাউশির নির্দেশনা অনুযায়ী।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব (সরকারি মাধ্যমিক অধিশাখা) কাজি মো. আবদুর রহমানও বলেন, আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে চিঠি পেয়েছি। সেখানে কোনো এলাকায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মতো আমরাও একই সিদ্ধান্ত নিয়েছি। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে প্রাথমিক বিদ্যালয়গুলোও বন্ধ রাখতে বলা হচ্ছে। আমাদের বিজ্ঞপ্তি প্রায় প্রস্তুত হয়েছে। কিছুক্ষণ পরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

মাউশির এই নির্দেশনার নেপথ্যে দেশে রয়েছে দেশের গত কয়েকদিনের শীত পরিস্থিতি। আবহাওয়া অধিদফতরের তথ্য বলছে, দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়েই মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোতে শীতের তীব্রতা বেশি। এর মধ্যেই আগামী তিন দিন বৃষ্টির সম্ভাবনাও রয়েছে খুলনা বিভাগের বিভিন্ন জেলায়।

সর্বশেষ সংবাদ

বিয়ের দাওয়াতে ভারতে গিয়ে আটক বাংলাদেশি, পতাকা বৈঠকে ফেরত

বিয়ের দাওয়াতে ভারতে গিয়ে আটক বাংলাদেশি, পতাকা বৈঠকে ফেরত

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গোয়ালন্দে নৌ মিছিলের ভিডিও ভাইরাল

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গোয়ালন্দে নৌ মিছিলের ভিডিও ভাইরাল

রাজনগরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজনগরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরে মা-মেয়ে হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার

ফরিদপুরে মা-মেয়ে হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার

ঝালকাঠিজুড়ে আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার

ঝালকাঠিজুড়ে আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার

জনপ্রিয় সংবাদ

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পানির সংকট, রোগীদের চরম দুর্ভোগ

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পানির সংকট, রোগীদের চরম দুর্ভোগ

২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উত্তর প্রদেশে ভয়াবহ ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১১১

উত্তর প্রদেশে ভয়াবহ ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১১১

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

এ সম্পর্কিত আরও পড়ুন

ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

দেশে হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যুর পর আড়াই দশকেরও বেশি সময় ধরে চলা হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে “ফৌজদারি অবহেলা” আখ্যা দিয়ে হাইকোর্টে রিট আবেদন দাখিল করা হয়েছে। রিটে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৪ জনের ভূমিকা তদন্তের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। রোববার (১৭ মে) সুপ্রিম

ঈদুল আজহার তারিখ নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে কাল

ঈদুল আজহার তারিখ নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে কাল

পবিত্র ঈদুল আজহার সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ এবং ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার লক্ষ্যে আগামীকাল সোমবার (১৮ মে) জাতীয় চাঁদ দেখা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সভাটি ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হচ্ছে। রোববার (১৭ মে) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রাজধানীর

বাজেট অধিবেশনেই আসতে পারে নবম জাতীয় পে-স্কেল ঘোষণা

বাজেট অধিবেশনেই আসতে পারে নবম জাতীয় পে-স্কেল ঘোষণা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় বেতন কাঠামো বা পে-স্কেল নিয়ে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী জুনে জাতীয় সংসদে উপস্থাপিত হতে যাওয়া ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটেই নতুন পে-স্কেলের ঘোষণা আসতে পারে। তবে একযোগে সব সুবিধা কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে সরকার। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বা বাজেট অধিবেশন আহ্বান করেছেন।

২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দীর্ঘ ২২ বছর পর শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সরকারি সফরকে কেন্দ্র করে পুরো জেলায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট দফতরগুলো ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সফরকে কেন্দ্র করে চাঁদপুর শহর ও আশপাশের এলাকায় সাজসজ্জা, ব্যানার-ফেস্টুন ও আলোকসজ্জায় ভরে উঠেছে জনপদ। রাজনৈতিক অঙ্গনেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিশেষ করে বিএনপি ও

ঈদুল আজহায় টানা সাত দিনের ছুটি ঘোষণা

ঈদুল আজহায় টানা সাত দিনের ছুটি ঘোষণা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবার