শনিবার, ২৫ জুলাই, ২০২৬১০ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

সংসদে সম্পূরক বাজেট পাস

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ জুন ২০২৩, ২:৪০

শেয়ার করুনঃ
সংসদে সম্পূরক বাজেট পাস

বিরোধী দল ও স্বতন্ত্র সদস্যদের বিরোধিতার মুখে চলতি ২০২২-২৩ অর্থবছরের সম্পূরক বাজেট পাস হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে কণ্ঠভোটে ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল-২০২৩’ পাসের মাধ্যমে সম্পূরক বাজেট পাস হয়। এই বাজেট পাসের মধ্য দিয়ে সংসদ ২০টি মন্ত্রণালয় ও বিভাগকে অতিরিক্ত ১৭ হাজার ২৯৯ কোটি ৪৮ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ের অনুমতি দিয়েছে। 

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে সম্পূরক বাজেটের অর্থ অনুমোদনের জন্য ৫৪টি মঞ্জুরি দাবির ওপর ১৬৩টি ছাঁটাই প্রস্তাব উত্থাপন করা হয়।

আরও

জ্বালানি মূল্য বৃদ্ধি নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন বাণিজ্যমন্ত্রী

জ্বালানি মূল্য বৃদ্ধি নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন বাণিজ্যমন্ত্রী

এসব দাবির মধ্যে ৩টির ওপর আনীত ছাঁটাই প্রস্তাবে আলোচনা হয়। এগুলো হচ্ছে- জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়। বাকি মঞ্জুরি দাবিগুলো সরাসরি ভোটে দেওয়া হয়। অবশ্য সব ছাঁটাই প্রস্তাবই কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

এরপর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল-২০২৩’ সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

আরও

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

বাজেট পাস
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সংসদ অধিবেশনে মন্ত্রীদের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অতিরিক্ত বরাদ্দের দাবি উত্থাপন করেন। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের অনুপস্থিতিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দাবিটি উত্থাপন করেন। কণ্ঠভোটে সেই প্রস্তাব গৃহীত হয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সম্পূরক বাজেটের আওতায় ২০টি মন্ত্রণালয় ও বিভাগের বিপরীতে ১৭ হাজার ২৯৯ কোটি ৪৮ লাখ ৩৫ হাজার টাকার বরাদ্দ অনুমোদন করা হয়। এর মধ্যে সর্বাধিক ৯ হাজার ৫৮৫ কোটি ৪১ লাখ ৫৭ হাজার টাকা কৃষি মন্ত্রণালয়ের অধীনে বরাদ্দ অনুমোদন করা হয়েছে। এর পরেই রয়েছে স্থানীয় সরকার বিভাগ। এই বিভাগকে ৩ হাজার ৪৯১ কোটি ৯৩ লাখ ৪৫ হাজার টাকা বরাদ্দ অনুমোদন করা হয়। তৃতীয় সর্বোচ্চ পানিসম্পদ মন্ত্রণালয়কে ৩ হাজার ৩৫৯ কোটি ২৪ লাখ ৩৮ হাজার টাকা অতিরিক্ত বরাদ্দ অনুমোদন দেওয়া হয়।সবচেয়ে কম ২৪ কোটি ৭৬ লাখ ৫২ হাজার টাকা বরাদ্দ পেয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

এ ছাড়া বরাদ্দ অনুমোদন পাওয়া অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে রয়েছে- আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ৫০৪ কোটি ৫ লাখ ৮০ হাজার টাকা, পরিকল্পনা বিভাগ দুই হাজার ২৪৭ কোটি ৮৪ লাখ ৬ হাজার টাকা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ১১২ কোটি ৫ লখ ১১ হাজার টাকা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ১১৩ কোটি ১৯ লাখ ৬৯ হাজার টাকা, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এক হাজার ৮৭৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার টাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ২৭৬ কোটি ৮৫ লাখ ৪৫ হাজার টাকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক হাজার ৭০৭ কোটি ৬২ লাখ ৯৭ হাজার টাকা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ৩৫২ কোটি ৭৭ লাখ ৪৯ হাজার টাকা, শিল্প মন্ত্রণালয়ে ৭০১ কোটি ৩২ লাখ ৪০ হাজার টাকা, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ৩২ কোটি ৪৬ লাখ ৪ হাজার টাকা, খাদ্য মন্ত্রণালয় দুই হাজার ৮৮৬ কোটি ৬৪ লাখ ৭৫ হাজার টাকা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ৫৩৫ কোটি ৮ লাখ ৩৯ হাজার টাকা, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ৫৫১ কোটি ৬১ লাখ ৯১ হাজার টাকা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ৬২ কোটি ৮৬ লাখ ২৮ হাজার টাকা, বিদ্যুৎ বিভাগ এক হাজার ১১৩ কোটি ৪০ লাখ ৭৮ হাজার টাকা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এক হাজার ৭৭ কোটি ৮ লাখ ৪৫ হাজার টাকা।

সাংবিধানিক নিয়ম অনুসারে যেসব মন্ত্রণালয় বা বিভাগ বাজেটের বরাদ্দকৃত অর্থ ব্যয় করতে পারেনি তাদের হ্রাসকৃত বরাদ্দের জন্য সংসদের অনুমতির কোনো প্রয়োজন হয় না। কিন্তু যেসব মন্ত্রণালয় বা বিভাগ অতিরিক্ত ব্যয় করেছে কেবলমাত্র তাদের বরাদ্দই সংসদের অনুমতির প্রয়োজন হয়। এরই প্রেক্ষিতে সংসদে এই সম্পূরক বাজেট পাস হয়। সম্পূরক বাজেটের ওপর মোট ৫৪টি মঞ্জুরি দাবির বিপরীতে ১৬৩টি ছাঁটাই প্রস্তাব আনা হয়।

ছাঁটাই প্রস্তাবের ওপর ১০ জন সংসদ সদস্য নোটিশ জমা দিলেও আলোচনায় অংশ নেন বিরোধী দল জাতীয় পার্টির ফখরুল ইমাম, শামীম হায়দার পাটোয়ারী, রওশন আরা মান্নান, কাজী ফিরোজ রশীদ ও ডা. রুস্তম আলী ফরাজী, গণফোরোমের মোকাব্বির খান এবং স্বতন্ত্র সদস্য রেজাউল করিম বাবলু। তারা বিভিন্ন মন্ত্রণালয়ের সমালোচনার পাশাপাশি সম্পূরক বাজেট বরাদ্দ না দেওয়ার দাবি জানান।

জনপ্রিয় সংবাদ

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ

আগামী তিনদিন বৃষ্টি বাড়বে, বন্যা পরিস্থিতি অবনতির পূর্বাভাস

আগামী তিনদিন বৃষ্টি বাড়বে, বন্যা পরিস্থিতি অবনতির পূর্বাভাস

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

সর্বশেষ সংবাদ

মাদকমুক্ত পানছড়ি গড়তে কঠোর অবস্থানে দুই সংগঠন

মাদকমুক্ত পানছড়ি গড়তে কঠোর অবস্থানে দুই সংগঠন

কুলাউড়ায় পুলিশের অভিযানে উদ্ধার চোরাই গরু, গ্রেপ্তার ৬

কুলাউড়ায় পুলিশের অভিযানে উদ্ধার চোরাই গরু, গ্রেপ্তার ৬

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

নতুন রাষ্ট্রপতি নিয়ে জোর আলোচনা, কয়েকটি নাম আলোচনায়

নতুন রাষ্ট্রপতি নিয়ে জোর আলোচনা, কয়েকটি নাম আলোচনায়

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

এ সম্পর্কিত আরও পড়ুন

নতুন রাষ্ট্রপতি নিয়ে জোর আলোচনা, কয়েকটি নাম আলোচনায়

নতুন রাষ্ট্রপতি নিয়ে জোর আলোচনা, কয়েকটি নাম আলোচনায়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের গুঞ্জনের মধ্যে দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক মহলে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে নানা ধরনের জল্পনা-কল্পনা চলছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি অল্প সময়ের মধ্যেই পদত্যাগ করতে পারেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে পুরো বিষয়টি নিয়ে রাজনৈতিক

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় দেশের সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। সংবিধানের বিধান অনুযায়ী এই দায়িত্বভার কার্যকর হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান। তিনি বলেন, সংবিধানে নির্ধারিত বিধান অনুসারেই তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। তিনি

জ্বালানি মূল্য বৃদ্ধি নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন বাণিজ্যমন্ত্রী

জ্বালানি মূল্য বৃদ্ধি নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন বাণিজ্যমন্ত্রী

দেশে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বাড়লেও গত কয়েক সপ্তাহ ধরে দেশে জ্বালানির মূল্য তুলনামূলক কম ছিল। তাই এ মুহূর্তে নতুন করে দাম বাড়ানোর বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নেই। শুক্রবার দুপুরে সিলেট সদর উপজেলার লাক্কাতুরা চা-বাগান এলাকায় চা-শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে দিনব্যাপী বিনামূল্যে

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। একই সঙ্গে স্পিকারের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার বিকেলে সংসদ সচিবালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি, শুরু সাংবিধানিক নতুন অধ্যায়

পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি, শুরু সাংবিধানিক নতুন অধ্যায়

রাষ্ট্রপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার বিকেলে তিনি জাতীয় সংসদ সচিবালয়ে নিজের স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেন। এ বিষয়ে বিকেল ৫টায় সংবাদ সম্মেলন করার কথা রয়েছে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সেই অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির শূন্য