বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬১৩ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়চাকুরীবাংলাদেশ

দেশে সরকারি চাকরিতে শূন্য পদ সাড়ে ৩ লাখ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩, ১:৩৭

শেয়ার করুনঃ
দেশে সরকারি চাকরিতে শূন্য পদ সাড়ে ৩ লাখ

বর্তমানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ এবং অধিদফতরের ৩ লাখ ৫৮ হাজার ১২৫টি শূন্য পদ রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এসব পদের বিপরীতে নিয়োগ প্রক্রিয়া চলমান বলেও জানান প্রতিমন্ত্রী।

বুধবার (১৮ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

আরও

বিডিআর পুনর্বহাল পরিকল্পনা, নতুন তদন্তের ঘোষণা

বিডিআর পুনর্বহাল পরিকল্পনা, নতুন তদন্তের ঘোষণা

ফরহাদ হোসেন জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সবশেষ প্রকাশিত স্ট্যাটিসটিকস অব সিভিল অফিসার্স অ্যান্ড স্টাফস-২০২১ বইয়ের (জুন, ২০২২ সালে প্রকাশিত) তথ্য অনুযায়ী সরকারের অধীনে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদফতর/পরিদফতর ও সরকারি কার্যালয় সমূহে বেসামরিক জনবলের মোট শূন্য পদ ৩ লাখ ৫৮ হাজার ১২৫টি। এর মধ্যে প্রথম শ্রেণির ৪৩ হাজার ৩৩৬টি, দ্বিতীয় শ্রেণির ৪০ হাজার ৫৬১, তৃতীয় শ্রেণির ১ লাখ ৫১ হাজার ৫৪৮ এবং চতুর্থ শ্রেণি পদে শূন্য পদ ১ লাখ ২২ হাজার ৬৮০টি।

এর মধ্যে ৪০তম বিসিএসে ১ হাজার ৯২৯ জন নিয়োগ করা হয়েছে। ৪২তম বিশেষ বিসিএসে (স্বাস্থ্য) ক্যাডারে ৩ হাজার ৯৬৬টি সহকারী সার্জন নিয়োগে করা হয়েছে। ৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলমান। ৪৩তম বিএসএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন চলছে, ৪৪তম লিখিত পরীক্ষা গত ১১ জানুয়ারি শেষ হয়েছে। আর আগামী মার্চের দ্বিতীয় সপ্তাহে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি টেস্টের সম্ভাব্য তারিখ নির্ধারিত আছে।

আরও

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন নতুন আইজিপি আলী হোসেন

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন নতুন আইজিপি আলী হোসেন
সরকারি চাকরি
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

প্রতিমন্ত্রী জানান, দ্বিতীয় শ্রেণি ১০-১৩তম পদের নিয়োগ পিএসসির মাধ্যমে হয়ে থাকে। ১৪ থেকে ২০তম গ্রেনেডের নিয়োগ সংশ্লিষ্ট মন্ত্রণালয়/ বিভাগ/ অধিদফতর/ সংস্থার নিয়োগ বিধি অনুযায়ী হয়ে থাকে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

এরমধ্যে আদালতে মামলা থাকায় নিয়োগবিধি প্রণয়ন কার্যক্রম শেষ না হওয়ায় এবং পদোন্নতি যোগ্য প্রার্থী না পাওয়ায় কিছু শূন্য পদ পূরণ করা যায় না বলেও জানান ফরহাদ হোসেন।

জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ৪০তম বিসিএসের নন-ক্যাডার পদে ৫ হাজার ৪৩৬টি শূন্য পদের চাহিদাপত্র পাওয়া গেছে। এগুলো যাচাই-বাছাই শেষে প্রকৃত সুপারিশযোগ্য শূন্য পদের সংখ্যা জানানো সম্ভব হবে।

প্রতিমন্ত্রী জানান, প্রথম শ্রেণির পদে নারীদের জন্য আলাদা কোটা না থাকলেও ১৩ থেকে ২০তম গ্রেডে নিয়োগে নারীদের জন্য ১৫ শতাংশ কোটা সংরক্ষণ করা আছে।

নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন বলেন, সরকারের অর্থ বিভাগের ২১ জুলাই ২০২২ তারিখের প্রজ্ঞাপনে পেট্রল ও লুব্রিকেন্ট (৩২৪৩১০২) খাতে চলতি ২০২২-২৩ অর্থ বছরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুকূলে মোট বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৮০% ব্যয় করার নির্দেশনা রয়েছে। তা বাস্তবায়নের লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে সরকারি গাড়ি ব্যবহার পূর্বের তুলনায় সীমিত করে ২০% সাশ্রয় নিশ্চিত করা হচ্ছে।

সরকারি যানবাহন অধিদফতরের মাধ্যমে সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের জ্বালানি সাশ্রয়ের বিষয়ে অর্থ বিভাগের নির্দেশনা প্রতিপালনের জন্য অনুরোধ করা হয়েছে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

সর্বশেষ সংবাদ

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

পিলখানা ট্র্যাজেডি জাতির ইতিহাসে কলঙ্ক: সেনাপ্রধান

পিলখানা ট্র্যাজেডি জাতির ইতিহাসে কলঙ্ক: সেনাপ্রধান

দেশের সার্বভৌমত্বে আঘাত ছিল পিলখানা ঘটনা: প্রধানমন্ত্রী

দেশের সার্বভৌমত্বে আঘাত ছিল পিলখানা ঘটনা: প্রধানমন্ত্রী

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

জনগন আমাকে বিনা পয়সায় এমপি বানাইছে: এমপি হাসনাত

জনগন আমাকে বিনা পয়সায় এমপি বানাইছে: এমপি হাসনাত

জনপ্রিয় সংবাদ

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

এ সম্পর্কিত আরও পড়ুন

পিলখানা ট্র্যাজেডি জাতির ইতিহাসে কলঙ্ক: সেনাপ্রধান

পিলখানা ট্র্যাজেডি জাতির ইতিহাসে কলঙ্ক: সেনাপ্রধান

পিলখানা ট্র্যাজেডিকে বাংলাদেশের ইতিহাসের এক নজিরবিহীন ও কলঙ্কজনক ঘটনা হিসেবে অভিহিত করেছেন সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদস্যদের বর্বরোচিত হত্যাকাণ্ডে প্রাণ হারানো নির্দোষ সেনা কর্মকর্তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে একটি কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) পিলখানা হত্যাকাণ্ডের ‘শহীদ দিবস’ উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আবেগঘন কণ্ঠে

দেশের সার্বভৌমত্বে আঘাত ছিল পিলখানা ঘটনা: প্রধানমন্ত্রী

দেশের সার্বভৌমত্বে আঘাত ছিল পিলখানা ঘটনা: প্রধানমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ডকে দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ ঘটনার মাধ্যমে জাতীয় নিরাপত্তা কাঠামোর দুর্বলতা স্পষ্টভাবে ফুটে উঠেছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করা জরুরি। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সেনানিবাসের মাল্টি পারপাস হলে শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, তিনি কেবল জনপ্রতিনিধি হিসেবে

নতুন দুই প্রতিমন্ত্রীর দপ্তর আনুষ্ঠানিক বণ্টন

নতুন দুই প্রতিমন্ত্রীর দপ্তর আনুষ্ঠানিক বণ্টন

মন্ত্রিপরিষদে নিয়োগ পাওয়া নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করেছে সরকার। এ সংক্রান্ত আদেশ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, যা বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশ পায়। সিনিয়র সহকারী সচিব অজিত দেব–এর সই করা অফিস আদেশে বলা হয়েছে, গত ১৭ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনের আলোকে নবনিযুক্ত প্রতিমন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। একই সঙ্গে তাদের দপ্তর বণ্টনের আদেশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা

ফিতরা সর্বনিম্ন ১১০ সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ

ফিতরা সর্বনিম্ন ১১০ সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ

১৪৪৭ হিজরি সনের সাদাকাতুল ফিতরের হার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা এবং সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ–এর বায়তুল মুকাররম জাতীয় মসজিদ সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। এতে কমিটির

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন নতুন আইজিপি আলী হোসেন

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন নতুন আইজিপি আলী হোসেন

বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আলী হোসেন ফকির। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছে তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলম–এর স্থলাভিষিক্ত হন। এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। সকালে পুলিশ সদরদপ্তরে পৌঁছালে পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা