রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬২ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী আজ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২২, ১৫:৩৮

শেয়ার করুনঃ
ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী আজ

আজ রক্তাক্ত বিভীষিকাময় ২১ আগস্ট। বাংলাদেশের ইতিহাসে ২১ আগস্ট একটি নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিন। এদিন নারকীয় সন্ত্রাসী হামলার ১৮তম বার্ষিকী। 

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ সমাবেশে এই নজির বিহীন গ্রেনেড হামলা চালানো হয়। গ্রেনেড হামলার মাধ্যমে হিংসার দানবীয় সন্ত্রাস আক্রান্ত করে মানবতা। আক্রান্ত হন তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও

বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা বেড়েছে, তবে সংস্কার ও জবাবদিহি নিয়ে উদ্বেগ

বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা বেড়েছে, তবে সংস্কার ও জবাবদিহি নিয়ে উদ্বেগ

বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় আয়োজিত সমাবেশে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসে সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ওই ঘটনায় দলীয় নেতাকর্মীরা মানববর্ম রচনা করে শেখ হাসিনাকে রক্ষা করলেও গ্রেনেডের আঘাতে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ মোট ২৪ জন নেতাকর্মী প্রাণ হারান। পরবর্তী সময়ে গ্রেনেড হামলার বিচারের রায়ে তৎকালীন ক্ষমতাসীন বিএনপি জোট সরকারের মন্ত্রী ও সরকারের কর্মকর্তাদের সম্পৃক্ততার প্রমাণ মিলে যে ওই সরকারের প্রত্যক্ষ মদতেই হামলাটি পরিচালিত হয়েছিল।

আজ ইতিহাসের এই জঘন্যতম গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকীতে বাঙালি জাতি শ্রদ্ধাবনতচিত্তে হামলায় নিহতদের স্মরণ করবে। আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনটি পালনে কর্মসূচি হাতে নিয়েছে। 

আরও

অর্থনীতি ও বাণিজ্যে সহযোগিতা বাড়িয়ে সম্পর্ক এগিয়ে নিতে চায় চীন

গ্রেনেড হামলা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
অর্থনীতি ও বাণিজ্যে সহযোগিতা বাড়িয়ে সম্পর্ক এগিয়ে নিতে চায় চীন

তখন ক্ষমতায় ছিল বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার। সেদিন ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি বিরোধী’ শান্তি সমাবেশের আয়োজন করেছিল তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ। আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে প্রধান অতিথি ছিলেন। সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশের আগে বঙ্গবন্ধু এভিনিউতে স্থাপিত অস্থায়ী ট্রাকমঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা শেষ হওয়ার পরপরই তাকে লক্ষ্য করে উপর্যুপরি গ্রেনেড হামলা শুরু হয়। বিকট শব্দে বিস্ফোরিত হতে থাকে একের পর এক গ্রেনেড। 

কিছু বুঝে ওঠার আগেই মুহুর্মুহু ১৩টি গ্রেনেড বিস্ফোরণের বীভৎসতায় মুহূর্তেই মানুষের রক্ত-মাংসের স্তুপে পরিণত হয় সমাবেশস্থল। বঙ্গবন্ধু এভিনিউ পরিণত হয় এক মৃত্যুপুরীতে। স্পিন্টারের আঘাতে মানুষের হাত-পাসহ বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। সভামঞ্চ ট্রাকের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় রক্তাক্ত নিথর দেহ। লাশ আর রক্তে ভেসে যায় বঙ্গবন্ধু এভিনিউর সামনের পিচঢালা পথ। নিহত-আহতদের জুতা-স্যান্ডেল ছড়িয়ে ছিটিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। ভেসে আসে শত শত মানুষের গগন বিদারী আর্তচিৎকার। বেঁচে থাকার প্রাণপণ চেষ্টারত মুমূর্ষুদের কাতর-আর্তনাদসহ অবর্ণনীয় মর্মান্তিক সেই দৃশ্য। 

সেদিন রাজধানীর প্রতিটি হাসপাতালে আহতদের তিল ধারণের জায়গা ছিল না। ভাগ্যগুণে নারকীয় গ্রেনেড হামলায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান শেখ হাসিনা। 

ঘাতকদের প্রধান লক্ষ্য শেখ হাসিনা বেঁচে গেছেন দেখে তার গাড়ি লক্ষ্য করে ১২ রাউন্ড গুলি করা হয়। তবে টার্গেট করা গুলি বঙ্গবন্ধুকন্যাকে বহনকারী বুলেটপ্রুফ গাড়ি ভেদ করতে পারেনি। হামলার পরপরই শেখ হাসিনাকে কর্ডন করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় তার তৎকালীন বাসভবন ধানমন্ডির সুধা সদনে। ২১ আগস্টের রক্তাক্ত ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন ১৬ জন। পরে সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়ায় ২৪ জনে। রক্তাক্ত-বীভৎস ওই ভয়াল গ্রেনেড হামলায় আইভি রহমান ছাড়াও সেদিন নিহত হন ল্যান্স করপোরাল (অব.) মাহবুবুর রশীদ, হাসিনা মমতাজ রিনা, রিজিয়া বেগম, রফিকুল ইসলাম (আদা চাচা), রতন শিকদার, মোহাম্মদ হানিফ ওরফে মুক্তিযোদ্ধা হানিফ, মোশতাক আহমেদ, লিটন মুনশি, আবদুল কুদ্দুছ পাটোয়ারী, বিল্লাল হোসেন, আব্বাছ উদ্দিন শিকদার, আতিক সরকার, মামুন মৃধা, নাসির উদ্দিন, আবুল কাসেম, আবুল কালাম আজাদ, আবদুর রহিম, আমিনুল ইসলাম, জাহেদ আলী, মোতালেব ও সুফিয়া বেগম। গ্রেনেডের স্পিন্টারের সঙ্গে লড়াই করে ঢাকার মেয়র মোহাম্মদ হানিফসহ আরও কয়েকজন পরাজিত হন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

হামলায় আওয়ামী লীগের চার শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়ে শরীরে স্পিন্টার নিয়ে আজও মানবেতর জীবনযাপন করছেন। আহত হয়েছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এখনও অনেক নেতাকর্মী সেদিনের সেই গ্রেনেডের স্পিন্টারের মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন। অনেক নেতাকর্মীকে তাৎক্ষণিক দেশে-বিদেশে চিকিৎসা করালেও তারা এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি।

এদিকে গ্রেনেড হামলার পর ভয়, শঙ্কা ও ত্রাস গ্রাস করে ফেলে গোটা রাজধানীকে। এই গণহত্যার উত্তেজনা ও শোক আছড়ে পড়ে দেশ-বিদেশে। হামলার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজে বাঁচতে ও অন্যদের বাঁচাতে যখন ব্যস্ত হয়ে পড়েন, ঠিক তখনই পুলিশ বিক্ষোভ মিছিলের ওপর বেধড়ক লাঠি-টিয়ার শেল চার্জ করে। একইসঙ্গে নষ্ট করা হয় সেই রোমহর্ষক ঘটনার যাবতীয় আলামত। পরবর্তীতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও প্রত্যক্ষ মদদে ওই ঘটনা ধামাচাপা দিতে  ‘জজ মিয়া’ নাটক সাজায় বিএনপি-জামায়াত জোট সরকার।

কর্মসূচি: ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে রবিবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হবে। 

এছাড়াও সকাল সাড়ে ১০ টা ১৫ মিনিটে ২১ আগস্টের নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের স্বাস্থ্য বিধি মেনে দেশবাসীকে সঙ্গে নিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য আওয়ামী লীগ এবং তার সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সূত্র: বাসস

জনপ্রিয় সংবাদ

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

ফটিকছড়িতে নিখোঁজ তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে নিখোঁজ তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

এ সম্পর্কিত আরও পড়ুন

নতুন বই ছাপার অগ্রগতি দেখতে ছাপাখানায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

নতুন বই ছাপার অগ্রগতি দেখতে ছাপাখানায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

প্রাথমিক, মাধ্যমিক ও এবতেদায়ি মাদরাসার পাঠ্যপুস্তক ছাপানোর অগ্রগতি সরেজমিনে দেখতে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত দুটি ছাপাখানা আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন। শনিবার (১৭ অক্টোবর) রাতে পরিদর্শনকালে তাঁর সঙ্গে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা পাঠ্যপুস্তক ছাপানোর অগ্রগতি, কাগজের মান, ছাপার মান, কাটিং, বাঁধাই এবং উপজেলা পর্যায়ে বই সরবরাহের

বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা বেড়েছে, তবে সংস্কার ও জবাবদিহি নিয়ে উদ্বেগ

বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা বেড়েছে, তবে সংস্কার ও জবাবদিহি নিয়ে উদ্বেগ

বাংলাদেশে ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের শাসনকাল এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনের পর বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের মধ্য দিয়ে রাজনৈতিক পরিস্থিতিতে স্থিতিশীলতা ও সামগ্রিক উন্নতি এসেছে বলে উল্লেখ করেছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ১৪ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে এ মূল্যায়ন তুলে ধরা হয়। ‘রিপোর্ট অব আ ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন বাংলাদেশ: পলিটিক্যাল সিচুয়েশন, অক্টোবর ২০২৬’ শীর্ষক প্রতিবেদনটি তৈরির জন্য ব্রিটিশ হোম

শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ৩২ ক্যামেরা, ১৮ মনিটর স্থাপন

শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ৩২ ক্যামেরা, ১৮ মনিটর স্থাপন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়াতে আটটি লাগেজ বেল্ট এলাকায় ৩২টি সিসিটিভি ক্যামেরা এবং ৬৫ ইঞ্চি আকারের ১৮টি মনিটর স্থাপন করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। নতুন ব্যবস্থায় যাত্রীরা উড়োজাহাজ থেকে লাগেজ নামানো, বাছাই ও বেল্টে পৌঁছানো পর্যন্ত বিভিন্ন ধাপের কার্যক্রম সরাসরি দেখতে পারবেন। শনিবার (১৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বেবিচক জানায়, যাত্রীসেবার মানোন্নয়ন, লাগেজের নিরাপত্তা জোরদার

প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে পরীক্ষাকেন্দ্রে পাঠানোর আগপর্যন্ত পুরো কার্যক্রম তদারক করছেন তিনি। শুক্রবার (১৬ অক্টোবর) অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষা সামনে রেখে বৃহস্পতিবার রাতে সচিবালয়ে অবস্থান নেন প্রতিমন্ত্রী। রাত সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে

দুর্গাপূজায় নাশকতার হুমকি নেই, নিরাপত্তায় ছয় হাজার সদস্য

দুর্গাপূজায় নাশকতার হুমকি নেই, নিরাপত্তায় ছয় হাজার সদস্য

চলমান শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা কিংবা নাশকতার হুমকি নেই বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে সারা দেশে বাহিনীর ১৫টি ব্যাটালিয়নের ছয় হাজারের বেশি সদস্য সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। প্রতিদিন গড়ে ২ হাজার ৪৫৭ জন সদস্য বিশেষ টহল ও সুরক্ষার কাজে সক্রিয় থাকছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর)

সর্বশেষ সংবাদ

ইয়েমেন যুদ্ধে ইসরায়েলের প্রবেশ সৌদির জন্য বিপজ্জনক হতে পারে

ইয়েমেন যুদ্ধে ইসরায়েলের প্রবেশ সৌদির জন্য বিপজ্জনক হতে পারে

নেতানিয়াহুর পতন ঠেকানো নয়, ক্ষমতার সমীকরণে আব্বাসই কিংমেকার

নেতানিয়াহুর পতন ঠেকানো নয়, ক্ষমতার সমীকরণে আব্বাসই কিংমেকার

বাংলাদেশিদের অবৈধ প্রবেশ ঠেকাতে গ্রিসের কঠোর পদক্ষেপ

বাংলাদেশিদের অবৈধ প্রবেশ ঠেকাতে গ্রিসের কঠোর পদক্ষেপ

নতুন বই ছাপার অগ্রগতি দেখতে ছাপাখানায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

নতুন বই ছাপার অগ্রগতি দেখতে ছাপাখানায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

ডেঙ্গুর থাবায় নবজাতকও, হাসপাতালে বাড়ছে শিশু রোগী

ডেঙ্গুর থাবায় নবজাতকও, হাসপাতালে বাড়ছে শিশু রোগী