বুধবার, ২২ জুলাই, ২০২৬৭ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

চালের দাম বাড়ার কারণ খতিয়ে দেখার নির্দেশ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২২, ১:২৬

শেয়ার করুনঃ
চালের দাম বাড়ার কারণ খতিয়ে দেখার নির্দেশ

ভরা মৌসুমে চালের দাম কেন বেড়েছে? কেউ অবৈধভাবে মজুত বা চালের ব্যবসা করছে কি না, তা খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এছাড়া অবৈধভাবে কেউ চাল বা ভোজ্যতেল মজুত করছে কি না এবং কতদিন পণ্য মজুত রাখা যাবে, এসব বিষয়ে পর্যালোচনা করে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেয়া হয়।

সোমবার (৩০ মে) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব কথা জানান।

আরও

এনআইডি সেবায় বড় সংস্কার আনছে নির্বাচন কমিশন

এনআইডি সেবায় বড় সংস্কার আনছে নির্বাচন কমিশন

এসময় তিনি বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার পরামর্শক্রমে কোথাও চালের অবৈধ মজুত রয়েছে কি না, কারা নিয়মের বাইরে মজুত করছে, এছাড়া যাদের চাল কিংবা ভোজ্যতেল অথবা এসব পণ্যের ব্যবসার অনুমতি নেই, কিন্তু তারা অবৈধভাবে এসব পণ্যের ব্যবসা করছে কি না, সার্বিক বিষয়ে পর্যালোচনা করে জড়িদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

একটি পণ্য ব্যবসার জন্য কতদিন মজুত রাখা যাবে, এ নিয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বৈঠকে এসব খতিয়ে দেখে অবৈধ মজুত করা হলে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়। পাশাপাশি বাণিজ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী, এবং কৃষিমন্ত্রীসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
চালের দাম
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

পারফরম্যান্সে ব্যর্থ হলে মন্ত্রিসভায় পরিবর্তনের ইঙ্গিত প্রধানমন্ত্রীর উপদেষ্টার

পারফরম্যান্সে ব্যর্থ হলে মন্ত্রিসভায় পরিবর্তনের ইঙ্গিত প্রধানমন্ত্রীর উপদেষ্টার

তিনি বলেন, কিছুদিন আগে ভোজ্যতেল মজুতের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়া হয়েছে, ঠিক একইভাবে চালের মূল্য কেন বেড়েছে; অবৈধ চাল মজুত করা হলে অভিযান পরিচালনা করা হবে।

তিনি বলেন, বেশিরভাগ দেশেই ব্যবসায়ীদের নির্ধারিত পণ্যের ব্যবসা করার জন্য নির্দেশনা দেয়া থাকে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশনের মধ্যে একজন ব্যবসায়ীর জন্য অনেক ধরনের পণ্য ব্যবসার নির্দেশনা দেয়া থাকে। একজন ব্যবসায়ী কোন কোন পণ্যের ব্যবসা করতে পারবে, অন্যান্য দেশে কীভাবে এসব ব্যবসা পরিচালিত হয়, তা পর্যালোচনা করে অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে হবে।

তবে চালের মূল্য বেড়ে যাওয়ায় চাল আমদানি করার বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

জনপ্রিয় সংবাদ

মেসির সেরা ম্যাচের ভবিষ্যদ্বাণী, জয় নিয়ে নীরব জ্যোতিষী

মেসির সেরা ম্যাচের ভবিষ্যদ্বাণী, জয় নিয়ে নীরব জ্যোতিষী

ইরানে পুনরায় নৌ অবরোধ জারি করল যুক্তরাষ্ট্র

ইরানে পুনরায় নৌ অবরোধ জারি করল যুক্তরাষ্ট্র

ধলাই নদীতে নিখোঁজের ৪ দিন পর ভেসে উঠল মাসুক মিয়ার মরদেহ

ধলাই নদীতে নিখোঁজের ৪ দিন পর ভেসে উঠল মাসুক মিয়ার মরদেহ

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

পরীক্ষা শেষে সড়কে শিক্ষার্থীরা, শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি

পরীক্ষা শেষে সড়কে শিক্ষার্থীরা, শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি

সর্বশেষ সংবাদ

সন্ধ্যার আগে সাত জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

সন্ধ্যার আগে সাত জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

স্বাস্থ্যকর খাবার কিনতে অক্ষম বাংলাদেশের প্রায় সাত কোটি মানুষ

স্বাস্থ্যকর খাবার কিনতে অক্ষম বাংলাদেশের প্রায় সাত কোটি মানুষ

যুক্তরাষ্ট্রের টানা হামলায় ইরানজুড়ে যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র

যুক্তরাষ্ট্রের টানা হামলায় ইরানজুড়ে যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র

রাহুলের পাঁচ দফা দাবিতে দিল্লির রাজনীতি আরও উত্তপ্ত

রাহুলের পাঁচ দফা দাবিতে দিল্লির রাজনীতি আরও উত্তপ্ত

তিস্তার পানি বেড়ে বন্যার শঙ্কায় নিম্নাঞ্চলের মানুষ

তিস্তার পানি বেড়ে বন্যার শঙ্কায় নিম্নাঞ্চলের মানুষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সন্ধ্যার আগে সাত জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

সন্ধ্যার আগে সাত জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

দেশের সাত জেলার ওপর দিয়ে বুধবার (২২ জুলাই) সন্ধ্যার মধ্যে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত

এনআইডি সেবায় বড় সংস্কার আনছে নির্বাচন কমিশন

এনআইডি সেবায় বড় সংস্কার আনছে নির্বাচন কমিশন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবাকে আরও সহজ, আধুনিক ও নাগরিকবান্ধব করতে একাধিক গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও এনআইডি প্রাপ্তির প্রক্রিয়া দ্রুততর করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে জন্মতারিখ সংশোধন, ভোটার এলাকা পরিবর্তন, এনআইডি নবায়ন এবং প্রবাসীদের নিবন্ধন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আসবে। মঙ্গলবার (২১ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে

স্থানীয় নির্বাচনে প্রার্থিতায় নতুন বিধিনিষেধ আনছে নির্বাচন কমিশন

স্থানীয় নির্বাচনে প্রার্থিতায় নতুন বিধিনিষেধ আনছে নির্বাচন কমিশন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতার যোগ্যতা ও আচরণবিধিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষক, লাভজনক পদে থাকা ব্যক্তি, দ্বৈত নাগরিক এবং ব্যাংক ঋণের জামিনদাররা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। মঙ্গলবার (২১ জুলাই) এ বিষয়ে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেন, আসন্ন

গাজী নজরুল ইসলামকে ঘিরে ভাইরাল ভিডিও, তদন্তের কথা জানাল জামায়াত

গাজী নজরুল ইসলামকে ঘিরে ভাইরাল ভিডিও, তদন্তের কথা জানাল জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। বিষয়টি নিয়ে দলটির পক্ষ থেকেও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়,

পারফরম্যান্সে ব্যর্থ হলে মন্ত্রিসভায় পরিবর্তনের ইঙ্গিত প্রধানমন্ত্রীর উপদেষ্টার

পারফরম্যান্সে ব্যর্থ হলে মন্ত্রিসভায় পরিবর্তনের ইঙ্গিত প্রধানমন্ত্রীর উপদেষ্টার

কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে মন্ত্রিসভা কিংবা উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, এটি সরকারের জন্য একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া এবং প্রয়োজন মনে করলে প্রধানমন্ত্রী নিজেই এ ধরনের সিদ্ধান্ত নেবেন। মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যমকে ব্রিফিংকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডা. জাহেদ উর রহমান