সোমবার, ৬ জুলাই, ২০২৬২৩ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

কবজায় পিয়াসার ভিডিও, মৌর ১১ বিয়ের তথ্য

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ আগস্ট ২০২১, ১৭:৪৯

শেয়ার করুনঃ
কবজায় পিয়াসার ভিডিও, মৌর ১১ বিয়ের তথ্য

গোয়েন্দা কবজায় ফারিয়া মাহবুব পিয়াসার ব্ল্যাকমেইলিংয়ের ১৭ ভিডিও। এসব ভিডিওতে দেশের অনেক প্রভাবশালীর উপস্থিতি থাকায় রীতিমতো বিব্রতবোধ করছেন তদন্ত সংশ্লিষ্টরা। বলছেন, ভিডিওগুলো প্রকৃতপক্ষেই আসল কিনা তা যাচাই-বাছাই করার প্রয়োজন রয়েছে। এসব ব্যক্তির সঙ্গে কথা বলারও প্রয়োজন। অন্যদিকে, গরু আমদানির নামে মাদক চোরাচালান ব্যবসায় পিয়াসার সম্পৃক্ততার বিষয়টি উঠে এসেছে।

সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীর ৩০০ ফিট এলাকায় গ্রেফতার পিয়াসা তার ‘ডেইরি সান’ নামের গরুর ফার্মের ব্যানারে মিয়ানমার থেকে গরু আমদানি করতেন। আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে এসব গরুর পেটে ইয়াবার চালান আনতেন তিনি। সোনা চোরাচালান সিন্ডিকেটের সঙ্গেও পিয়াসা সম্পৃক্ত ছিলেন।

আরও

সরকারি ক্রয় কার্যক্রমে গতি আনতে পুনর্গঠিত কমিটি, নেতৃত্বে আইনমন্ত্রী

সরকারি ক্রয় কার্যক্রমে গতি আনতে পুনর্গঠিত কমিটি, নেতৃত্বে আইনমন্ত্রী

গোয়েন্দা সূত্র বলছে, অভিজাত ফেরারি, বিএমডব্লিউ এবং মার্সিডিস গাড়ি ব্যবহার কিংবা আলিশান জীবন যাপনের জন্য টাকার উৎসের বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি পিয়াসা। তবে একটি শো-রুমে রাখা পিয়াসার ফেরারি গাড়িটি জব্দ করা হবে। বারিধারায় আড়াই লাখ টাকায় ৪ হাজার স্কয়ার ফিটের বাসার সিসিটিভি ক্যামেরায় ডিভিআর সংগ্রহ করেছেন তদন্ত সংশ্লিষ্টরা। সেই বাসায় মাঝেমাঝেই বসত নাচ গানের ডিজে পার্টি। বসানো হতো সুন্দরীদের হাট। অতিথিরা পছন্দ অনুযায়ী বেছে নিতেন।

কাস্টমস বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারীর মেয়ে পিয়াসার লেখাপড়া মাত্র উচ্চমাধ্যমিক। অল্প শিক্ষিত হয়েও একটি টেলিভিশন চ্যানেলের ঊর্ধ্বতন পদ বাগিয়ে নেন তিনি। চ্যানেলটির দুই শতাংশ শেয়ারও কবজায় নিয়েছিলেন পিয়াসা। যদিও অল্প দিনে পিয়াসা বিভিন্ন পেশার অনেককে ব্ল্যাকমেইল করার অভিযোগ ওঠায় তাকে সেই পদ থেকে বরখাস্ত করে কর্তৃপক্ষ। পরে চ্যানেলটিতে তার দুই শতাংশ শেয়ারও হস্তান্তর করতে বাধ্য করা হয় পিয়াসাকে। 

মৌপিয়াসা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

সরকারি ব্যানার বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

সরকারি ব্যানার বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশীদ বলেন, পিয়াসাকে পৃষ্ঠপোষকতা করেছেন এমন অনেকের নাম আমরা পেয়েছি। পিয়াসা তাদের নাম বলেছেন। পিয়াসার কাছ থেকে স্পর্শকাতর কিছু ডকুমেন্টস উদ্ধার করা হয়েছে। বিএনপিপন্থী দুই শীর্ষ ব্যবসায়ীর নাম বিভিন্নভাবে উঠে আসছে। তারা খুবই ঘনিষ্ঠ ছিলেন পিয়াসার। এখন এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। 

সূত্র বলছে, শুধু মাদক নয়, অস্ত্র ব্যবসায়ও পিয়াসা জড়িয়েছিলেন এমন অভিযোগও উঠেছে। পিয়াসা বিভিন্ন সময় ফেসবুক আইডিতে এসব ছবি পোস্ট করেছেন। তার এসব অবৈধ ব্যবসায় যাদের নাম উঠছে তাদের তালিকাও হচ্ছে। শিগগিরই জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডাকা হবে। বর্তমানে কারাবন্দী তৎকালীন প্রভাবশালী পুলিশ কর্মকর্তা ডিআইজি মিজানের সঙ্গে বিশেষ সখ্যতার কারণে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের থোরাই কেয়ার করতেন পিয়াসা। ২০১৮ সালে বনানীতে এসবির পরিদর্শক মামুন খুনের ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও তদন্তে পিয়াসার নাম আসেনি। ডিআইজি মিজানের কারণে ব্যক্তিগত শত্রুকে পুলিশি ভয় দেখাতেন এবং হেনস্তাও করতেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, অনেক প্রভাবশালীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগিয়ে ধরাছোঁয়ার বাইরে থেকে দীর্ঘদিন ধরেই ইয়াবা ব্যবসা করতেন পিয়াসা। ভারত এবং মিয়ানমার থেকে আমদানি করা গরুর পেটে করে তিনি ইয়াবা নিয়ে আসতেন। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

মৌর ১১ বিয়ে, বিপুল টাকা হাতিয়েছেন সাবেক স্বামীদের কাছ থেকে

মাদক মামলায় গ্রেফতারের পর মডেল মৌ-এর সঙ্গে ভিআইপিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে অঢেল সম্পদের উৎস খুঁজে দেখছেন তারা। এরই মধ্যে তার বাসা থেকে জব্দ করা হয়েছে সিসিটিভি ফুটেজ। ডিবির তদন্ত-সংশ্লিষ্টরা জানিয়েছেন, মৌ ১১টি বিয়ে করেছেন।

তার সর্বশেষ স্বামী একটি আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক। ধনাঢ্যদের ফাঁদে ফেলে বিয়ে করেছিলেন। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ সম্পদ হাতিয়ে নেওয়ার পর আরেকজনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতেন। সাবেক স্বামীরা মৌ-এর অপকর্ম সম্পর্কে সবই জানতেন। তার কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে অনেক সময় নিজেরাই তাকে তালাক দিতেন। 

রবিবার রাতে পিয়াসার দেওয়া তথ্যে গ্রেফতার হয় আরেক মডেল মৌ আক্তার। মোহাম্মদপুরে পাঁচতলা আলিশান বাড়ি রয়েছে তার। নেক্সাস, পাজেরো ও টয়োটা ব্র্যান্ডের তিনটি দামি গাড়ি চালাতেন মৌ। অথচ তার দৃশ্যমান আয়ের উৎস নেই। মৌ মডেলিং পেশার আড়ালে ব্ল্যাকমেইলিং করে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন বলে অভিযোগ পেয়েছেন তদন্ত-সংশ্লিষ্টরা। মাদক ও অনৈতিক ব্যবসায় তার সংশ্লিষ্টতার কিছু প্রমাণ ইতোমধ্যে গোয়েন্দাদের হাতে এসেছে। তাকে গ্রেফতারের পর অনেক ভুক্তভোগীই পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানা গেছে।

ডিবি পুলিশের কাছে তথ্য আছে, মৌ-এর নিয়ন্ত্রণে অর্ধশত সুন্দরী তরুণী রয়েছেন। এসব তরুণীদের দিয়ে তিনি অর্থশালীদের টার্গেট করতেন। কৌশলে তাদের বাসায় নিয়ে আসতেন। মদ খাইয়ে অচেতন করে অন্তরঙ্গ মুহূর্তের ছবি কিংবা ভিডিও ধারণ করতেন। পরে ওই ব্যক্তি যদি কথামতো কাজ না করতেন, তাহলে ভয় দেখানোর পাশাপাশি ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন।

এভাবে অনেকের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন। আর দরিদ্র পরিবারের সুন্দরী তরুণী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রীরা মৌ-এর প্রতারণা চক্রের সদস্য। তারা দিনের বেলা লোকচক্ষুর আড়ালে থেকে রাতে সক্রিয় হতেন। তার বাসায় গভীর রাত পর্যন্ত মাদক সেবনের পাশাপাশি চলত অসামাজিক কার্যকলাপ। 

ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের এক কর্মকর্তা জানান, তিন দিনের রিমান্ডের প্রথম দিন মৌকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার এত সম্পদের উৎস কোথা থেকে, কী কারণে তার আগের সব সংসার ভেঙে গেছে এবং সব বিয়েতেই মোটা অঙ্কের কাবিন ছিল তার। বিয়ের ফাঁদ পেতে প্রতারণা করতেন কি না-এমন নানা বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কত দিন ধরে এবং এ পর্যন্ত কতজনকে ব্ল্যাকমেইল করেছেন এমন সব প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি মৌ।

জনপ্রিয় সংবাদ

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

সর্বশেষ সংবাদ

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজের

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজের

মৌসুমি স্থল নিম্নচাপে চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত জারি

মৌসুমি স্থল নিম্নচাপে চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত জারি

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজের

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজের

সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া যুবরাজের আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি

মৌসুমি স্থল নিম্নচাপে চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত জারি

মৌসুমি স্থল নিম্নচাপে চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত জারি

উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সোমবার (৬ জুলাই) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগের ঘোষণা শিক্ষা প্রতিমন্ত্রীর

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগের ঘোষণা শিক্ষা প্রতিমন্ত্রীর

শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা

স্থলভাগে নিম্নচাপ, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা

স্থলভাগে নিম্নচাপ, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপ স্থলভাগে উঠে আসায় দেশের উপকূলীয় অঞ্চল এবং উত্তর বঙ্গোপসাগরে বিরূপ আবহাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর

সরকারি ক্রয় কার্যক্রমে গতি আনতে পুনর্গঠিত কমিটি, নেতৃত্বে আইনমন্ত্রী

সরকারি ক্রয় কার্যক্রমে গতি আনতে পুনর্গঠিত কমিটি, নেতৃত্বে আইনমন্ত্রী

সরকারি ক্রয় কার্যক্রমকে আরও ফলপ্রসূ, স্বচ্ছ ও অর্থবহ করতে নতুন করে একটি কমিটি পুনর্গঠন করেছে সরকার। রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। পুনর্গঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানকে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যপদ্ধতি নির্ধারণ ও কার্যক্রমকে আরও কার্যকর করার