
প্রকাশ: ৩ আগস্ট ২০২১, ১৮:১৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। রাজধানীতে বস্তিবাসীদের জন্য স্বল্প ভাড়ায় আবাসনের ব্যবস্থা করা হবে। গ্রামে যেতে চাইলে সহযোগিতা করা হবে।

আজ মঙ্গলবার রাজধানীর মিরপুরে বস্তিবাসীদের জন্য ভাড়াভিত্তিক ফ্ল্যাটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। উদ্বোধন অনুষ্ঠানেই তিনি এসব কথা বলেন।