শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬১৪ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

‘ইউরোপ ফেরত যাত্রীদের হোম কোয়ারেন্টাইন ৭ দিনের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২০, ১৫:৩০

শেয়ার করুনঃ
‘ইউরোপ ফেরত যাত্রীদের হোম কোয়ারেন্টাইন ৭ দিনের

ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের সাত দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘করোনা এখনো নিয়ন্ত্রণে আছে, তবে আমরা চাই না দেশে কেউ করোনার নতুন ধরনে আক্রান্ত হোক, এজন্য পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে এ ব্যবস্থা নেয়া হবে।’

বুধবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ‘জিন এক্সপার্ট মেশিন ও মোবাইল ল্যাবরেটরি’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা মোকাবিলায় আমাদের সক্ষমতা আছে, তবে নতুন নতুন ল্যাব উদ্বোধনের মাধ্যমে এ সক্ষমতা আরো বৃদ্ধি পেলো।’

আরও

কৃষকদের জন্য বড় স্বস্তি, ১০ হাজার পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ

কৃষকদের জন্য বড় স্বস্তি, ১০ হাজার পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ
তিনি বলেন, এর আগে ইউরোপ থেকে আসা যাত্রীদের তিন দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হতো। এসময়ের মধ্যে তাদের করোনা পরীক্ষা করা হতো। ইউরোপে করোনার নতুন ধরন দেখা দেয়ায় আমরা তিন দিনের পরিবর্তে ইউরোপ ফেরত যাত্রীদের সাত দিন করে হোম কোয়ারেন্টাইনে রাখবো।’

জাহিদ মালেক বলেন, ‘দেশে এখন সুস্থতার হার ৮৮ শতাংশ। অন্যদিকে আক্রান্তের হার ১০ শতাংশের ঘরে ওঠানামা করছে, একই অবস্থানে আছে মৃত্যু হার। আক্রান্ত ও মৃত্যুর হার নিয়ন্ত্রণে রাখতে আমাদের আরও সচেতন হতে হবে। এ বিষয়ে সবাইকে সহযোগিতা করতে হবে। আমরা সবাই মিলে করোনা জয় করতে চাই।’

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ইউরোপ, আমেরিকা, ইন্ডিয়ায় যেখানে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে সেখানে আমরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশে শান্তি রয়েছে, শৃঙ্খলার মধ্যে আমরা জীবন যাপন করছি। করোনা জয় করতে পেরেছি বলেই দেশের অর্থনীতি ভালো অবস্থানে আছে, রপ্তানির বড় খাত পোশাক খাত চালু আছে, জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, ‘দেশে এখনও লকডাউনের পরিবেশ তৈরি হয়নি। অক্সিজেন সরবরাহে কোনো ঘাটতি নেই, তবে আমাদের একটা অক্সিজেন কারখানা বন্ধ থাকায় ভারত থেকে অক্সিজেন আমদানি অব্যাহত রেখেছি। পুনরায় কারখানা চালু না হওয়া পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে।’

কোয়ারেন্টাইন
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

দেশের সার্বভৌমত্বে আঘাত ছিল পিলখানা ঘটনা: প্রধানমন্ত্রী

দেশের সার্বভৌমত্বে আঘাত ছিল পিলখানা ঘটনা: প্রধানমন্ত্রী
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানার পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, আর্মি কোয়ারেন্টাইন ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল সাইফ, হজ ক্যাম্প কোয়ারেন্টাইন ইনচার্জ মেজর মোস্তফা, ডি এম আর ল্যাব প্রধান ফয়জুর রহমান প্রমুখ।

সর্বশেষ সংবাদ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

পুলিশের জন্য ১০ হাজার নিয়োগ, স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা

পুলিশের জন্য ১০ হাজার নিয়োগ, স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে আইনি নোটিশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে আইনি নোটিশ

জনপ্রিয় সংবাদ

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

এ সম্পর্কিত আরও পড়ুন

পুলিশের জন্য ১০ হাজার নিয়োগ, স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা

পুলিশের জন্য ১০ হাজার নিয়োগ, স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করতে এবং পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, বর্তমানে পুলিশের জনবল বৃদ্ধির বিষয়টি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রয়েছে। ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ছাড়পত্র পাওয়ার পরপরই ১০ হাজার কনস্টেবলের নিয়োগের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে আইনি নোটিশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে আইনি নোটিশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাম্প্রতিক বক্তব্যকে জুলাই মাসকে অসম্মান করা হিসেবে ব্যাখ্যা করে তাকে অপসারণের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার এই নোটিশ সংসদ সচিবালয় এবং আইন সচিবের কাছে প্রেরণ করেছেন। আইনি নোটিশে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার সাংবিধানিক দায়িত্ব ও শপথের পরিপন্থী আচরণ করেছেন। শপথ ভঙ্গের কারণে তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি

জাতিসংঘ সভাপতি পদে বাংলাদেশ-সাইপ্রাস লড়াই, ভোট ২ জুন

জাতিসংঘ সভাপতি পদে বাংলাদেশ-সাইপ্রাস লড়াই, ভোট ২ জুন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচন আগামী ২ জুন অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এই নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ ও সাইপ্রাস। আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করেছে ফিলিস্তিন। নির্বাচন অনুষ্ঠিত হবে জাতিসংঘ সদর দফতরে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথমে বাংলাদেশের মনোনীত প্রার্থী ছিলেন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে তিনি বর্তমানে দায়িত্বে না থাকায়

আনুষ্ঠানিকভাবে শুরু অমর একুশে বইমেলা-২০২৬, চলবে ১৫ মার্চ পর্যন্ত

আনুষ্ঠানিকভাবে শুরু অমর একুশে বইমেলা-২০২৬, চলবে ১৫ মার্চ পর্যন্ত

অমর একুশে বইমেলা-২০২৬ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর উদ্বোধন ঘোষণার পরপরই সর্বসাধারণের জন্য মেলার দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়। এবারের বইমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বহুমাত্রিক বাংলাদেশ’। আয়োজকরা জানিয়েছেন, মেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিনে সকাল ১১টা থেকে

জামিন পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী

জামিন পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে তার বিরুদ্ধে থাকা পৃথক পাঁচটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত বছরের মে মাস থেকে কারাগারে থাকা আইভীর পক্ষে করা আবেদনের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। তার আইনজীবীরা জানিয়েছেন, এই আদেশের ফলে