প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১৬:৫০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালীকে ইরানের অবরোধ থেকে মুক্ত করতে খুব বেশি সময় লাগবে না। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার বিশ্বাস, খুব বেশি সময় লাগবে না। আমরা উপকূলে প্রচণ্ড হামলা চালাচ্ছি। মূলত উপকূল আর জলভাগ নিয়েই এই হামলা। এতে খুব বেশি সময় লাগবে না।”
