প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১৬:২০

চলমান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে এখন পর্যন্ত প্রায় ২০০ মার্কিন সেনা আহত হয়েছেন বলে সোমবার নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনী। সংঘাতটি তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে। মার্কিন সেনাদের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, আহতদের অধিকাংশই সামান্য জখম, এবং ১৮০ জন ইতোমধ্যেই আবার দায়িত্বে ফিরেছেন। তবে আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।
