
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১৬:৪০

ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। কয়েক দিন ধরে চলছে ঈদযাত্রা। যাত্রীদের সংখ্যা বাড়ায় কাউন্টারে ও প্ল্যাটফর্মে দীর্ঘ সারি তৈরি হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি এবং ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে।
