বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬৩০ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

লাইফস্টাইলমজার খবর

একত্রে দুই সন্তান চাই? জেনে রাখুন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২১, ১৭:৯

শেয়ার করুনঃ
একত্রে দুই সন্তান চাই? জেনে রাখুন

যমজ বাচ্চা প্রসবের ঘটনা এত বেশি ঘটছে যে এখন আর বিস্ময়কর লাগে না। আমরা তখনই অবাক হই যখন শুনি কোনো নারী দুইয়ের বেশি বাচ্চা জন্ম দিয়েছে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ৩৭ বছর বয়সি এক নারী একসঙ্গে ১০ সন্তানের জন্ম দিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন।

আরও

নতুন প্রজন্মের ফ্যাশনে কী চলছে এখন?

নতুন প্রজন্মের ফ্যাশনে কী চলছে এখন?

গত মাসে মরক্কোর হাসপাতালে মালির এক নারী একসঙ্গে ৯ বাচ্চা জন্ম দিয়ে আলোড়ন তুলেছিলেন। এটা গিনেস রেকর্ড করেছিল। এক মাসের ব্যবধানে দক্ষিণ আফ্রিকার নারী ১০ বাচ্চা জন্ম দেয়াতে সেই রেকর্ড ভেঙে গেছে।

আরও

গরমে ত্বক সুন্দর রাখতে যা করবেন

গরমে ত্বক সুন্দর রাখতে যা করবেন

একসঙ্গে দুই বা ততোধিক বাচ্চার জন্ম হয় কেন?

চিকিৎসকদের মতে, একটি নিষিক্ত ডিম্বাণু একাধিক কোষে বিভক্ত হলে অথবা পৃথক পৃথক শুক্রাণু পৃথক পৃথক ডিম্বাণুকে নিষিক্ত করলে একটি গর্ভাবস্থা থেকে দুই বা ততোধিক বাচ্চার জন্ম হতে পারে। উভয় ফ্যাক্টরের সমন্বয়েও একসঙ্গে বহু ভ্রুণের বিকাশসাধন হতে পারে। একটি নিষিক্ত ডিম্বাণু একাধিক কোষে বিভক্ত হয়ে ভ্রুণ বেড়ে ওঠলে হুবহু একই চেহারা ও সমলিঙ্গের বাচ্চার জন্ম হয়ে থাকে। অন্যদিকে ভিন্ন ভিন্ন শুক্রাণু ভিন্ন ভিন্ন ডিম্বাণুকে নিষিক্ত করলে একসঙ্গে জন্ম নেয়া বাচ্চাগুলোর চেহারা ও লিঙ্গে পার্থক্য চলে আসে।

দুই সন্তান
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

যাদের একসঙ্গে বহু বাচ্চা জন্মদানের সম্ভাবনা রয়েছে

স্ট্যানফোর্ড চিলড্রেনসের প্রতিবেদনে বলা হয়েছে- বংশগত প্রভাব তথা মা বা নানীর যমজ সন্তান জন্মদানের ইতিহাস, বেশি বয়সে (৩০ এর ওপরে) গর্ভধারণ এবং পূর্বে যমজ বাচ্চা প্রসব করলে একসঙ্গে বহু বাচ্চা জন্মদানের সম্ভাবনা বেড়ে যায়।ফার্টিলিটি ট্রিটমেন্ট করলেও যমজ বা দুইয়ের বেশি বাচ্চা প্রসবের সম্ভাবনা রয়েছে। গবেষকরা এ চিকিৎসাকে সাম্প্রতিক বছরগুলোতে দুই বা ততোধিক বাচ্চা জন্মানোর ঘটনা বেড়ে যাওয়ার কারণ মনে করছেন। স্থূল ও কালো নারীদেরও একসঙ্গে একাধিক বাচ্চা জন্মদানের সম্ভাবনা বেশি।

গর্ভাবস্থায় বহু বাচ্চা বেড়ে ওঠার ঝুঁকি

বিউমন্ট হেলথের প্রতিবেদনে বলা হয়েছে- একটি গর্ভাবস্থায় বহু ভ্রুণ বেড়ে ওঠলে গর্ভবতী নারীর অকালে প্রসব বেদনা ও বাচ্চা প্রসব, গর্ভকালীন উচ্চ রক্তচাপ, গর্ভকালীন খিঁচুনি, গর্ভকালীন ডায়াবেটিস, লিভারে পিত্তরস জমে যাওয়া, সকালে তীব্র অসুস্থতাবোধ, রক্তশূন্যতা, গর্ভপাত, জরায়ুর তরল বৃদ্ধি, সিজারিয়ান ডেলিভারি, বাচ্চা প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ ও প্রসব পরবর্তী বিষণ্নতার বাড়তি ঝুঁকি রয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বাচ্চাদের স্বাস্থ্যেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। অকালে জন্ম নেয়াতে স্বাস্থ্য সমস্যার প্রবণতা বাড়তে পারে, বিশেষ করে এমন রোগে আক্রান্ত হতে পারে যা সারাজীবন ভোগাবে। জন্মত্রুটি হতে পারে। স্বাভাবিকের চেয়ে কম ওজন নিয়ে জন্ম হতে পারে- এমনটা হলে রেটিনোপ্যাথি নামক চোখের সমস্যায় ভুগতে পারে এবং বয়স বাড়লে উচ্চ রক্তচাপের ঝুঁকি আছে। গর্ভাবস্থায় বাচ্চার খাবার ও অক্সিজেন সরবরাহ ব্যাহত হতে পারে। বাচ্চার শারীরিক বিকাশসাধনে বিঘ্ন ঘটতে পারে।এছাড়া জন্মের একমাসের মধ্যে মৃত্যুর ঝুঁকি রয়েছে।

গর্ভাবস্থায় বহু বাচ্চার লক্ষণ

যাদের গর্ভাবস্থায় দুই বা ততোধিক বাচ্চা রয়েছে তারা কিছু লক্ষণে ধারণা পেতে পারেন, যেমন-

* স্তনে খুব ব্যথা।

* খুব ক্ষুধা পাওয়া বা গর্ভাবস্থার প্রথম তিনমাসে দ্রুত ওজন বেড়ে যাওয়া।

* একইসময়ে পেটের বিভিন্ন অংশে নড়াচড়া অনুভব করা।

* সকালে তীব্র অসুস্থতাবোধ (বমিভাব বা বমি)।

* পরীক্ষায় একের বেশি হার্টবিট শোনা বা জরায়ুর বৃদ্ধি স্বাভাবিকের চেয়ে বেশি।

* উচ্চমাত্রায় হিউম্যান কোরিয়োনিক গোনাডোট্রফিন নামক হরমোন বা আলফা-ফিটোপ্রোটিন নামক প্রোটিন।

সর্বশেষ সংবাদ

ঠাকুরগাঁও-১: সিসি ক্যামেরা, ড্রোনে নজরদারি, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই

ঠাকুরগাঁও-১: সিসি ক্যামেরা, ড্রোনে নজরদারি, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই

পাঁচবিবিতে মিশুকচালককে হত্যা, ব্রিজের পাশে মরদেহ উদ্ধার

পাঁচবিবিতে মিশুকচালককে হত্যা, ব্রিজের পাশে মরদেহ উদ্ধার

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

হুতিদের হামলার প্রভাবে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, বিপাকে যাত্রীরা

হুতিদের হামলার প্রভাবে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, বিপাকে যাত্রীরা

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

এ সম্পর্কিত আরও পড়ুন

আজ বয়ফ্রেন্ড দিবস, সম্পর্ক হোক আরও মধুর

আজ বয়ফ্রেন্ড দিবস, সম্পর্ক হোক আরও মধুর

প্রেমের সম্পর্কে প্রিয় মানুষটির প্রতি ভালোবাসা, যত্ন ও গুরুত্ব প্রকাশের উপলক্ষ হিসেবে প্রতি বছর ৩ অক্টোবর পালিত হয় বয়ফ্রেন্ড দিবস। এটি কোনো সরকারি বা আনুষ্ঠানিক ছুটি নয়; মূলত সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক একটি অনানুষ্ঠানিক দিবস। দিবসটির নির্দিষ্ট প্রতিষ্ঠাতা বা নিশ্চিত সূচনাকাল নিয়ে তথ্য স্পষ্ট নয়। তবে বিভিন্ন সূত্রে ২০১০-এর দশকে সামাজিক যোগাযোগমাধ্যমে এর জনপ্রিয়তা বাড়ার কথা জানা যায়। বয়ফ্রেন্ড দিবসে প্রেমিকের সঙ্গে সময়

মায়ের ত্যাগ স্মরণে বিশ্বজুড়ে পালিত মা দিবস

মায়ের ত্যাগ স্মরণে বিশ্বজুড়ে পালিত মা দিবস

মায়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে নির্মল অনুভূতি। ‘মা’ শব্দটি শুধু একটি সম্বোধন নয়, বরং স্নেহ, মমতা, ত্যাগ ও অকৃত্রিম ভালোবাসার প্রতীক। জন্মের পর মানুষের মুখে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দও ‘মা’। সেই মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্ব মা দিবস উদযাপন করা হয়। যদিও মাকে ভালোবাসা

এসএসসি ২০০৪ বাংলাদেশের উদ্যোগে “জিরোফোর ক্রুজ কার্নিভ্যাল ২০২৫” অনুষ্ঠিত হতে যাচ্ছে

এসএসসি ২০০৪ বাংলাদেশের উদ্যোগে “জিরোফোর ক্রুজ কার্নিভ্যাল ২০২৫” অনুষ্ঠিত হতে যাচ্ছে

বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যাচভিত্তিক সামাজিক প্ল্যাটফর্ম SSC 2004 Bangladesh এ বছরও আয়োজন করতে যাচ্ছে তাদের বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান “Zero4 Cruise Carnival 2025 (Season 05)”। দীর্ঘদিন ধরে ব্যাচভিত্তিক এই কমিউনিটি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করে আসছে, আর তারই ধারাবাহিকতায় আগামী ২৪ অক্টোবর ২০২৫, সকাল ৯টা থেকে শুরু হবে এই মহোৎসব। গ্রুপটির প্রতিষ্ঠাকালীন সদস্য , শওকত হায়দার - সম্পাদক,ইনিউজ৭১ বলেন, এটি

গরমে ত্বক ঠান্ডা ও সতেজ রাখার সহজ উপায়

গরমে ত্বক ঠান্ডা ও সতেজ রাখার সহজ উপায়

গ্রীষ্মকালে ত্বক দ্রুত শুষ্ক, ফুসকুড়ি ও ক্লান্ত মনে হতে পারে। তাই গরমে ত্বক সতেজ রাখা খুবই জরুরি। ত্বকের যত্নে প্রথমে নিয়মিত পর্যাপ্ত পানি পান করতে হবে। পানি শরীর থেকে টক্সিন বের করে এবং ত্বক হাইড্রেটেড রাখে। রাতে ভালো ঘুম ত্বকের জন্য অপরিহার্য কারণ এ সময় ত্বক নিজেকে পুনরুজ্জীবিত করে। দ্বিতীয়ত, ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে, বিশেষ করে হালকা ওয়াটার বেসড গুলা ভালো।

নতুন প্রজন্মের ফ্যাশনে কী চলছে এখন

নতুন প্রজন্মের ফ্যাশনে কী চলছে এখন

বর্তমান সময়ের তরুণদের ফ্যাশন ধারা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি বৈচিত্র্যময় ও উদ্ভাবনী। নতুন প্রজন্ম পোশাকে শুধু স্টাইল নয়, বরং স্বাচ্ছন্দ্য, পরিবেশবান্ধবতা এবং ব্যক্তিত্বের প্রকাশকেও গুরুত্ব দিচ্ছে। শহরের তরুণরা এখন আর শুধু ব্র্যান্ড দেখে পোশাক বেছে নেয় না, বরং ট্রেন্ড ও প্রয়োজন অনুযায়ী স্টাইল নির্ধারণ করে। আজকাল ছেলেদের মধ্যে বাগি জিন্স, কার্গো প্যান্ট, ওভারসাইজ টি-শার্ট এবং স্পোর্টস জ্যাকেট বেশ জনপ্রিয়।