মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬২৮ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

লাইফস্টাইলবাংলাদেশ

পূর্ব পুরুষদের পেশা ছেড়ে রঙিন স্বপ্ন দেখছেন তারা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২১, ২০:৩৩

শেয়ার করুনঃ
পূর্ব পুরুষদের পেশা ছেড়ে রঙিন স্বপ্ন দেখছেন তারা

আগে ওরা আজন্ম ভেসে বেড়াতো। ওদের জন্ম, মৃত্যু ও বিয়ে সবকিছুই হতো জলের ওপর। একেক দলে ২৫/৩০টি সাড়িবদ্ধ নৌকায় পুরো পরিবার নিয়ে ওরা একেকস্থানে ৭ থেকে ১০দিন অবস্থান করে গ্রামের মেঠোপথে ঘুরে পুরুষ সদস্যরা সাপ ধরা ও খেলা এবং নারীরা সিংগা লাগিয়ে ঝাড়ফুঁক দেয়াসহ তাবিজ-কবজ বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

কালের বির্বতনে গত ৩৫ বছর ধরে জল ছেড়ে ওরা গৃহস্থের কাছ থেকে জমি ক্রয়ের মাধ্যমে স্থায়ী বসবাস শুরু করেছেন। ইতোমধ্যে অধিকাংশরা পরিবর্তন করেছেন পূর্ব পুরুষদের পেশা। পুরুষ সদস্যরা স্থায়ী ব্যবসা বাণিজ্য, নদীতে মাছ ধরা ও দিনমজুরের কাজের সাথে নিজেদের জড়িয়ে নিয়ে সমাজের অন্যসব মানুষের মতো বেঁচে থাকার রঙিন স্বপ্ন দেখছেন। 

আরও

স্বাস্থ্যকর জীবনযাত্রায় মনোযোগ: টেকনোলজির সাথে ব্যালান্স বজায় রাখা

স্বাস্থ্যকর জীবনযাত্রায় মনোযোগ: টেকনোলজির সাথে ব্যালান্স বজায় রাখা

নারীরা ছেড়ে দিয়েছেন তাদের পূর্বের পেশা। উচ্চ শিক্ষার আশায় ছেলে-মেয়েদের ভর্তি করেছেন বিভিন্ন স্কুল ও কলেজে। যুবকদের অনেকেই পাড়ি জমিয়েছেন প্রবাসে। এছাড়াও গৃহস্থের ছেলেদের কাছে পল্লীর মেয়ে বিয়ে কিংবা গৃহস্থের মেয়েদের বউ করে এনেছেন পল্লীর ছেলেদের জন্য। ঘটনাটি আড়িয়াল খাঁ নদীর শাখা পালরদী নদীর তীরবর্তী বরিশালের গৌরনদী পৌর এলাকার ২নং ওয়ার্ড টরকীচর এলাকার স্থায়ী বেঁদে পল্লীর।

খোঁজ নিয়ে জানা গেছে, বিগত ৩৫ বছর ধরে নদীর তীরবর্তী ওই এলাকায় জমিক্রয় করে স্থায়ীভাবে বসবাস করে আসছেন শতাধিক বেঁদে পরিবার। এসব পরিবারে সদস্য সংখ্যা প্রায় সহস্রাধীক। টানা ৩৫ বছরে স্থায়ী বসবাস করা বেঁদে পল্লীর লোকজন স্থানীয় বাসিন্দাদের মতো যখন নিজেদের জীবনমানের উন্নয়ন ঘটিয়েছেন। 

আরও

নতুন প্রজন্মের ফ্যাশনে কী চলছে এখন

রঙিন স্বপ্ন
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
নতুন প্রজন্মের ফ্যাশনে কী চলছে এখন

ছেলেদের প্রবাসে পাঠিয়ে যখন স্থায়ী পল্লীতে গৃহস্থের মতো পাকা বাড়ি করে করে আয়েশি জীবনযাপন করছেন, ঠিক তখনই ওই পল্লীর বাসিন্দাদের ওপর লোলুপ দৃষ্টি পরেছে কতিপয় প্রভাবশালী ব্যক্তির। তারা দীর্ঘদিন থেকে পল্লীর বাসিন্দাদের বিভিন্ন ধরনের হয়রানী করে আসছেন।

স্থায়ী বেঁদে পল্লীর বাসিন্দারা জানান, তাদের এ পল্লীর প্রায় অর্ধশতাধিক শিশুরা স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত রয়েছে। 

এছাড়াও প্রায় বিশজন ছেলে-মেয়ে বিভিন্ন মাধ্যমিক স্কুল ও কলেজে পড়াশুনা করছে। তারা আরও জানান, তাদের এ পল্লীতে ভোটার সংখ্যা প্রায় পাঁচ শতাধিক। প্রতিবার ভোটের আগে প্রার্থীরা ভোট নেয়ার জন্য স্থায়ী বেঁদে পল্লীর বাসিন্দাদের জীবনমান উন্নয়নে অসংখ্য প্রতিশ্রুতির ফুল ঝুঁড়ি দিলেও ভোটে বিজয়ী হওয়ার পর আর তাদের খুঁজে পাওয়া যায়না। 

টরকী বন্দরের সাথে বেঁদে পল্লীর যোগাযোগ ব্যবস্থাই প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একমাত্র কাঁচা রাস্তাটির দুরবস্থার কারণে এ পল্লীর কোমলমতি শিশু-কিশোরদের স্কুল-কলেজেসহ পল্লীর বাসিন্দাদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

প্রায় দশ একর জমির ওপর গড়ে ওঠা স্থায়ী বেঁদে পল্লীতে নেই স্থায়ী কোন কবরস্থান। অথচ এ বেঁদে পল্লীর পাশে সরকারি অসংখ্য খাস জমি রয়েছে। পল্লীর বাসিন্দারা সেখানে সরকারিভাবে একটি কবরস্থান নির্মানের দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন থেকে।

সূত্রমতে, সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর হস্তক্ষেপে ওই পল্লীর বাসিন্দাদের বিদ্যুতের আলোয় আলোকিত করা হয়েছে। বেঁদে পল্লীর বাসিন্দারা বলেন, স্থানীয় একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন থেকে চাঁদার দাবিতে তাদের বিভিন্ন ধরনের হয়রানী করে আসছেন। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

পল্লীর বাসিন্দা হারুন সরদার, স্বপন সরদার, পিন্টু সরদার, বাদল সরদার, রানা সরদার, ইমরান সরদার, মকাই সরদার, লিটন সরদারসহ অন্যান্যরা ওই চক্রের বিরুদ্ধে একাধিকার তীব্র প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রভাবশালীরা নতুন করে উল্লেখিতদের বিরুদ্ধে হয়রানীর জন্য বিভিন্ন ধরনের অপপ্রচার শুরু করেছেন। স্থানীয় ওই প্রভাবশালীদের ষড়যন্ত্র থেকে মুক্তি পেতে বেঁদে পল্লীর বাসিন্দারা স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

পল্লীর বাসিন্দা আব্দুর রব সরদার, লিটন হাওলাদার, উজ্জল বালী, ইলিয়াস খান ও মহিউদ্দিন হাওলাদার জানান, তাদের পূর্ব পুরুষরা বেঁদে সম্প্রদায়ের হলেও যুগের স্রোতধারায় বর্তমানে তাদের বহু পরিবার মৎস্যজীবী, দিনমজুর, ব্যবসায়ী ও প্রবাসী পরিচয় ধারণ করেছেন। আগে তারা সাপ ধরা, সাপ খেলা দেখানো, বিভিন্ন তাবিজ-কবজ বিক্রি, সিংগা দেয়ার কাজ করলেও এখন আর তারা ওইসব কাজের সাথে যুক্ত নেই। 

তারা আরও জানান, আগে বেঁদে পরিবারের নারীরাই সংসারের মূল আয়ের দায়িত্ব পালন করতেন। এখন গৃহস্থের ন্যায় পুরুষরা আয় করেন আর নারীরা বাড়িতে বসে ছেলে-মেয়েদের স্কুল-কলেজে পাঠানোসহ সংসারের সকল দায়িত্ব পালন করছেন।

ওই পল্লীর বাসিন্দা লালন খানের স্ত্রী তমা বেগম জানান, নৌকায় বসবাসরত অবস্থায় গত ২০ বছর পূর্বেও তিনি গ্রামঘুরে সিংগা লাগিয়ে তাবিজ-কবজ বিক্রি করেছেন। টরকীচরে তার স্বামী তাদের নিয়ে স্থায়ী বসবাসের পর সে (লালন) স্থানীয়ভাবে ব্যবসা শুরু করেছেন। এরপর থেকেই তিনি (তমা) পূর্বের পেশা ছেড়ে দিয়ে এখন সন্তানদের শিক্ষিত করার স্বপ্ন দেখছেন। 

বরিশাল পলিটেকনিক ইনষ্টিটিউটে অধ্যায়নরত এ পল্লীর বাসিন্দা পান্নু সরদার, সরকারি গৌরনদী কলেজে অধ্যায়নরত মনির হোসেন, টরকীবন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যায়নতর মহিমা আক্তার, বাঁধন খানমসহ অন্যান্য শিক্ষার্থীরা বলেন, আমার উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে চাই।

স্থানীয় কতিপয় প্রভাবশালী কর্তৃক বেঁদে পল্লীর বাসিন্দাদের হয়রানীর ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন বলেন, এ ব্যাপারে থানায় এখনও কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে গুরুত্বের সাথে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, বর্তমান সরকার সর্বক্ষেত্রে দলিত ও বেঁদে সম্প্রদায়ের জন্য বিশেষ কোঠা বরাদ্দ করেছেন। সেই কোঠা থেকে টরকীচরের স্থায়ী বেঁদে পল্লীর বাসিন্দারা যেন বঞ্চিত না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। তিনি আরও বলেন, খুব শীঘ্রই স্থায়ী বেঁদে পল্লীটি সরেজমিনে পরিদর্শন করে তাদের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ

হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

এয়ার ফ্রান্সের নিষেধাজ্ঞায় বাংলাদেশিসহ ৩১ দেশের ক্রুরা

এয়ার ফ্রান্সের নিষেধাজ্ঞায় বাংলাদেশিসহ ৩১ দেশের ক্রুরা

জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহযোগিতা চাইল বাংলাদেশ

জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহযোগিতা চাইল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জবাব অপর্যাপ্ত, সাত শর্তে অনড় অবস্থানে ইরান

যুক্তরাষ্ট্রের জবাব অপর্যাপ্ত, সাত শর্তে অনড় অবস্থানে ইরান

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

এ সম্পর্কিত আরও পড়ুন

আজ বয়ফ্রেন্ড দিবস, সম্পর্ক হোক আরও মধুর

আজ বয়ফ্রেন্ড দিবস, সম্পর্ক হোক আরও মধুর

প্রেমের সম্পর্কে প্রিয় মানুষটির প্রতি ভালোবাসা, যত্ন ও গুরুত্ব প্রকাশের উপলক্ষ হিসেবে প্রতি বছর ৩ অক্টোবর পালিত হয় বয়ফ্রেন্ড দিবস। এটি কোনো সরকারি বা আনুষ্ঠানিক ছুটি নয়; মূলত সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক একটি অনানুষ্ঠানিক দিবস। দিবসটির নির্দিষ্ট প্রতিষ্ঠাতা বা নিশ্চিত সূচনাকাল নিয়ে তথ্য স্পষ্ট নয়। তবে বিভিন্ন সূত্রে ২০১০-এর দশকে সামাজিক যোগাযোগমাধ্যমে এর জনপ্রিয়তা বাড়ার কথা জানা যায়। বয়ফ্রেন্ড দিবসে প্রেমিকের সঙ্গে সময়

মায়ের ত্যাগ স্মরণে বিশ্বজুড়ে পালিত মা দিবস

মায়ের ত্যাগ স্মরণে বিশ্বজুড়ে পালিত মা দিবস

মায়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে নির্মল অনুভূতি। ‘মা’ শব্দটি শুধু একটি সম্বোধন নয়, বরং স্নেহ, মমতা, ত্যাগ ও অকৃত্রিম ভালোবাসার প্রতীক। জন্মের পর মানুষের মুখে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দও ‘মা’। সেই মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্ব মা দিবস উদযাপন করা হয়। যদিও মাকে ভালোবাসা

এসএসসি ২০০৪ বাংলাদেশের উদ্যোগে “জিরোফোর ক্রুজ কার্নিভ্যাল ২০২৫” অনুষ্ঠিত হতে যাচ্ছে

এসএসসি ২০০৪ বাংলাদেশের উদ্যোগে “জিরোফোর ক্রুজ কার্নিভ্যাল ২০২৫” অনুষ্ঠিত হতে যাচ্ছে

বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যাচভিত্তিক সামাজিক প্ল্যাটফর্ম SSC 2004 Bangladesh এ বছরও আয়োজন করতে যাচ্ছে তাদের বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান “Zero4 Cruise Carnival 2025 (Season 05)”। দীর্ঘদিন ধরে ব্যাচভিত্তিক এই কমিউনিটি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করে আসছে, আর তারই ধারাবাহিকতায় আগামী ২৪ অক্টোবর ২০২৫, সকাল ৯টা থেকে শুরু হবে এই মহোৎসব। গ্রুপটির প্রতিষ্ঠাকালীন সদস্য , শওকত হায়দার - সম্পাদক,ইনিউজ৭১ বলেন, এটি

গরমে ত্বক ঠান্ডা ও সতেজ রাখার সহজ উপায়

গরমে ত্বক ঠান্ডা ও সতেজ রাখার সহজ উপায়

গ্রীষ্মকালে ত্বক দ্রুত শুষ্ক, ফুসকুড়ি ও ক্লান্ত মনে হতে পারে। তাই গরমে ত্বক সতেজ রাখা খুবই জরুরি। ত্বকের যত্নে প্রথমে নিয়মিত পর্যাপ্ত পানি পান করতে হবে। পানি শরীর থেকে টক্সিন বের করে এবং ত্বক হাইড্রেটেড রাখে। রাতে ভালো ঘুম ত্বকের জন্য অপরিহার্য কারণ এ সময় ত্বক নিজেকে পুনরুজ্জীবিত করে। দ্বিতীয়ত, ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে, বিশেষ করে হালকা ওয়াটার বেসড গুলা ভালো।

নতুন প্রজন্মের ফ্যাশনে কী চলছে এখন

নতুন প্রজন্মের ফ্যাশনে কী চলছে এখন

বর্তমান সময়ের তরুণদের ফ্যাশন ধারা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি বৈচিত্র্যময় ও উদ্ভাবনী। নতুন প্রজন্ম পোশাকে শুধু স্টাইল নয়, বরং স্বাচ্ছন্দ্য, পরিবেশবান্ধবতা এবং ব্যক্তিত্বের প্রকাশকেও গুরুত্ব দিচ্ছে। শহরের তরুণরা এখন আর শুধু ব্র্যান্ড দেখে পোশাক বেছে নেয় না, বরং ট্রেন্ড ও প্রয়োজন অনুযায়ী স্টাইল নির্ধারণ করে। আজকাল ছেলেদের মধ্যে বাগি জিন্স, কার্গো প্যান্ট, ওভারসাইজ টি-শার্ট এবং স্পোর্টস জ্যাকেট বেশ জনপ্রিয়।