বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬৩০ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আইন-আদালত

সংরক্ষিত আসনে মনোনয়ন পেতে বাধা নেই হিজড়াদের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০১৯, ১৯:৫৯

শেয়ার করুনঃ
সংরক্ষিত আসনে মনোনয়ন পেতে বাধা নেই হিজড়াদের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তৃতীয় লিঙ্গের (হিজড়া) পাঁচজন। হিজড়ারা সংরক্ষিত আসনে মনোনীত হতে পারবেন কিনা সে নিয়ে প্রশ্ন উঠছে বলে উল্লেখ করে তারা বলছেন, ‘আমরা রূপান্তরিত নারী হিসেবে জীবন-যাপন করি। কাজেই আমাদের অধিকার আছে।’ নির্বাচন কমিশন (ইসি) বলছে, এখন পর্যন্ত যেসব হিজড়া নারী হিসেবে ভোটার তালিকায় নিবন্ধিত হয়েছেন তারা এই সুযোগটি নিতে পারবেন।

ইসি’র অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বলেন, ‘ভোটার নিবন্ধনের সময় নারী হিসেবে নিবন্ধিত হয়ে থাকলে সংরক্ষিত আসনে ভোট করতে আইনি কোনও বাধা নেই। ইসি গত জুলাইয়ে হিজড়াদের ভোটার হিসেবে নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে। তবে এখনও এই কার্যক্রম শুরু হয়নি। সে হিসেবে এখনও কেউ তৃতীয় লিঙ্গ হিসেবে নিবন্ধিত হয়নি।’ ইসি ২০১৮ সালের ১০ জুলাই হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে ভোটার তালিকায় নিবন্ধন করার সিদ্ধান্ত নেয়। ওই সময় ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছিলেন, ‘নতুন করে যখন ভোটার তালিকা হালনাগাদ করা হবে তখন হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে নিবন্ধন করা হবে। তবে বিদ্যমান তালিকায় হিজড়ারা যে লিঙ্গের পরিচয়ে ভোটার হয়েছেন তাদেরটা সেভাবেই থাকবে। এক্ষেত্রে কমিশন নিজে থেকে কিছু করবে না। তবে কেউ আবেদন করে তৃতীয় লিঙ্গ হিসেবে তথ্য সংশোধন করতে চাইলে, তা করা হবে।’

প্রসঙ্গত, ইসি’র ওই সিদ্ধান্তের পর থেকে এখনও কোনও ভোটার তালিকা হালনাগাদ করেনি। এছাড়া হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে পরিচয় দেওয়ার জন্য ভোটার নিবন্ধন ফরমে যে প্রয়োজনীয় সংশোধনের দরকার রয়েছে সেটাও কমিশন এখনও শেষ করতে পারেনি। কমিশন সূত্রে জানা গেছে, একাদশ সংসদ নির্বাচনের সময় মনোনয়ন ফরমে তৃতীয় লিঙ্গ রাখার বিধান যুক্ত করার চিন্তা করা হয়েছিল। কিন্তু তৃতীয় লিঙ্গের জন্য আলাদা কোনও ভোটার তালিকা না থাকায় কমিশন সেই পরিকল্পনা থেকে সরে আসে। এর আগে সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে ২০১৪ সালের ২৬ জানুয়ারি গেজেট প্রকাশ করা হয়।

আরও

জুলাই গণঅভ্যুত্থান মামলায় সাজা চ্যালেঞ্জ সাবেক আইজিপির

জুলাই গণঅভ্যুত্থান মামলায় সাজা চ্যালেঞ্জ সাবেক আইজিপির

মনোনয়ন প্রত্যাশীরা জানিয়েছেন, তৃতীয় লিঙ্গের স্বীকৃতিই তাদের দায়বদ্ধতা বাড়িয়েছে। এজন্যই  একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম কিনেছেন। অধিকার প্রতিষ্ঠা এবং বঞ্চনার বিরুদ্ধে দাঁড়াতে দৃশ্যমান প্রতিনিধিত্ব থাকা জরুরি। তারা বলছেন, ২০১৩ সালে তৃতীয় লিঙ্গ হিসেবে তাদেরকে যে স্বীকৃতি দেওয়া হয়েছে সেটি তাদের দায়বদ্ধতা বাড়িয়েছে। তবে কেবল কমিউনিটির নয়, অন্য সব নাগরিকের জন্যই প্রতিনিধিত্বশীলতা নিয়ে হাজির হতে চান ময়ূরীসহ তার ৫ সহযোদ্ধা।

আইন আদালত
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

কী বিষয়ে কাজ করা জরুরি সে বিষয়ে বলতে গিয়ে মনোনয়ন প্রত্যাশী পার্বতী বলেন, ‘অবশ্যই কমিউনিটির সদস্যদের নিয়ে কাজ করবো। তবে জনপ্রতিনিধি নির্বাচিত হলে আমি এলাকার সব নারী পুরুষ তৃতীয় লিঙ্গের যারা আছেন সবাইকে নিয়ে কাজ করতে চাই। সমাজে অবহেলিত জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।’ তিনি আরও বলেন, ‘বর্তমানে আমরা যে অপ্রীতিকর অবস্থার সম্মুখীন হচ্ছি সেসব সমাধানের চেষ্টা করবো। নিজেকে একজন মেয়ে হিসেবেই দাবি করেছি সবসময়। এর আগে কোনও সুযোগ ছিল না, স্বীকৃতি ছিল না। এরপরও অনেকে ভাবছেন আমরা কীভাবে এই নির্বাচন করবো? কিন্তু আইনেই সেটি সম্ভব।’

মনোনয়ন প্রত্যাশী নাদিরা এর আগে সিটি করপোরেশন নির্বাচন করেছেন। তিনি বলেন, ‘এই প্রথম আমরা সংসদ সদস্য হওয়ার জন্য নমিনেশন কিনেছি। আমরা এর আগে কখনোই তৃতীয় লিঙ্গের কেউ মনোনয়ন চায়নি। আমরা ৫ জন এবার মনোনয়ন ফরম কিনেছি।’ কোন আগ্রহের জায়গা থেকে সংসদ সদস্য হতে চান-জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের কমিউনিটির অবহেলিত, বঞ্চিত সদস্যদের নিয়ে কাজ করতে চাই। তৃতীয় লিঙ্গের কেউ ভালো জায়গা, সম্মানের জায়গায় যেতে পারে না। তাদের তো ট্র্যাকে আনতে হবে। ২০১৩ সালে যেহেতু স্বীকৃতি পেয়েছি, প্রধানমন্ত্রী আমাদের মা। উনি আমাদের সামনের দিকে আনার যে চেষ্টা করছেন। তারই অংশ হিসেবে আমরা মনোনয়ন চাইতে পেরেছি। আমাদের কমিউনিটির মানুষদের মানবাধিকার যেন লঙ্ঘন না হয় আমি সেদিকে নজর দিতে চাই।’

মনোনয়ন প্রত্যাশী ময়ূরী নারী হিসেবে মনোনয়ন নিয়েছেন উল্লেখ করে বলেন, ‘আমাদের কমিউনিটির সিস্টেম নাই। আমাদের অনেক হয়রানি করা হয়।  পড়ালেখা, কাজের ক্ষেত্রে আমাদের অধিকারের জন্য যেন একটা দিকনির্দেশনা থাকে সেজন্য কাজ করতে চাই। আমি ১৫ বছর যাবত কমিউনিটির ভেতরে কাজ করছি। আমার ইচ্ছে, বাংলাদেশে হিজড়াদের সম্পর্কে কেউ জানেই না তাই তাদের প্রতিনিধিত্ব করার জন্যই আমি এই উদ্যোগ নিয়েছি।’

আরও

একইদিনে নির্বাচন-গণভোট তফসিল চ্যালেঞ্জে রিট

একইদিনে নির্বাচন-গণভোট তফসিল চ্যালেঞ্জে রিট

জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

সর্বশেষ সংবাদ

ভোট গণনায় এগিয়ে তারেক রহমান ও শফিকুর রহমান

ভোট গণনায় এগিয়ে তারেক রহমান ও শফিকুর রহমান

ভোটের দিন ছয় জেলায় ছয় মৃত্যু

ভোটের দিন ছয় জেলায় ছয় মৃত্যু

বরিশালের ছয় আসনে ভোটগ্রহণ শেষ, গণনা শুরু, ভোটের হার ৫৬ দশমিক ৭০

বরিশালের ছয় আসনে ভোটগ্রহণ শেষ, গণনা শুরু, ভোটের হার ৫৬ দশমিক ৭০

ভোট গণনা শুরু, জামায়াত আমিরের শোকর আদায়ের আহ্বান

ভোট গণনা শুরু, জামায়াত আমিরের শোকর আদায়ের আহ্বান

তিন আসনে ভোট স্থগিত চাইল জামায়াত

তিন আসনে ভোট স্থগিত চাইল জামায়াত

এ সম্পর্কিত আরও পড়ুন

প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট দুর্নীতির পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৪। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিচারক রবিউল আলম রায় ঘোষণা করেন। একই মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দুটি মামলায় ২ বছর করে মোট ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত টিউলিপকে ১ লাখ টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করেন। এছাড়া শেখ

জালিমের বিরুদ্ধে মজলুমের জয়: হাসনাত আব্দুল্লাহ

জালিমের বিরুদ্ধে মজলুমের জয়: হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল বহাল রাখার ঘটনায় একে জনগণের বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ঋণখেলাপি ও ব্যাংক ডাকাতদের জন্য এটি একটি স্পষ্ট বার্তা। রোববার (১ ফেব্রুয়ারি) আপিল বিভাগ মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিলের আদেশ বহাল রাখার পর সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়ায় হাসনাত আবদুল্লাহ

নিউমুরিং টার্মিনাল নিয়ে রুল খারিজ হাইকোর্টে

নিউমুরিং টার্মিনাল নিয়ে রুল খারিজ হাইকোর্টে

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল খারিজ করে দেওয়ায় চুক্তি বাস্তবায়নে আর কোনো আইনগত বাধা রইল না। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রদান করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট আহসানুল করিম ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন

আবু সাঈদ হত্যা মামলায় ৩০ জনের ফাঁসি চাইলেন প্রসিকিউশন

আবু সাঈদ হত্যা মামলায় ৩০ জনের ফাঁসি চাইলেন প্রসিকিউশন

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনগত যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ রোববার অনুষ্ঠিত শুনানিতে প্রসিকিউশন পক্ষ থেকে মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ ও ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে আসামিদের সর্বোচ্চ শাস্তির আবেদন জানানো হয়। শুনানিতে ট্রাইব্যুনালে প্রদর্শন করা হয় ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ। বেরোবি ক্যাম্পাসের মূল ফটকের ভিডিওচিত্র দেখিয়ে প্রসিকিউশন দাবি করে, ফুটেজে আসামিদের

ই-বেইল বন্ডে জামিন প্রক্রিয়ায় গতি জামিন পেলেই ছাড়-আইন উপদেষ্টা

ই-বেইল বন্ডে জামিন প্রক্রিয়ায় গতি জামিন পেলেই ছাড়-আইন উপদেষ্টা

বিচার বিভাগে ডিজিটাল রূপান্তরের মাধ্যমে বিচারপ্রার্থী মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমে আসছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, ই-বেইল বন্ড চালুর ফলে জামিন মঞ্জুর হওয়ার পর আর কাউকে অকারণে কারাগারে দিন কিংবা সপ্তাহ কাটাতে হবে না। বুধবার সকালে আইন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে দেশের আটটি জেলায় একযোগে ‘ই-বেইল বন্ড’ ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধনকালে তিনি এসব