
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১৩:১৩

আগামী সোমবার (২৭ জুলাই) শাপলা চত্বর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন মামলার চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। শনিবার (২৫ জুলাই) তিনি এ তথ্য জানান। দীর্ঘদিনের আলোচিত এ মামলার আনুষ্ঠানিক বিচারপর্ব শুরুর মধ্য দিয়ে মামলাটি নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে।
