
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১২:৪২

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় সংঘটিত তিনটি হত্যাকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন আসামিকে মৃত্যুদণ্ড, একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর একজনকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
