শনিবার, ১৫ আগস্ট, ২০২৬১ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আইন-আদালতবাংলাদেশ

জামালপুরের পিপির বিরুদ্ধে ৪৯ এপিপির একযোগে অনাস্থা

শাওন মোল্লা
শাওন মোল্লা জামালপুর, জেলা প্রতিনিধি

প্রকাশ: ৪ মে ২০২৫, ১৯:৮

শেয়ার করুনঃ
জামালপুরের পিপির বিরুদ্ধে  ৪৯  এপিপির একযোগে অনাস্থা
পাবলিক প্রসিকিউটর (পিপি) আনিসুজ্জামান

জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আনিসুজ্জামানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে অনাস্থা জানিয়েছেন আদালতের ৪৯ জন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি)। মামলা বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, এবং অশোভন আচরণের অভিযোগ এনে আজ রোববার সকালে এক লিখিত অভিযোগে তারা এসব তথ্য উপস্থাপন করেন। অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন ৪৯ জন এপিপি, যা জেলা আইনজীবী সমাজে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

লিখিত অভিযোগে বলা হয়, আনিসুজ্জামান ২০২৩ সালের ১৩ নভেম্বর পিপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই স্বৈরাচারী আচরণ শুরু করেন এবং দলীয় আনুগত্যের ভিত্তিতে মামলার পরিচালনায় পক্ষপাতমূলক ভূমিকা রাখছেন। অভিযোগ অনুযায়ী, তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের আসামিদের জামিন নিশ্চিত করতে চুক্তিভিত্তিক ব্যবস্থা গ্রহণ করেন এবং নিজের পরিচিত আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করিয়ে আসামিপক্ষকে সহায়তা করেন।

এপিপিদের ভাষ্য অনুযায়ী, আদালতে শুনানির সময় পিপি আনিসুজ্জামান কখনো কখনো আসামিপক্ষের আইনজীবীদের কানে কানে পরামর্শ দেন, যা পাবলিক প্রসিকিউটরের নিরপেক্ষ ভূমিকার পরিপন্থী। এছাড়া, থানায় মামলা নিতে অনিচ্ছুক পুলিশ কর্মকর্তাদের ওপর চাপ প্রয়োগ ও অশোভন ভাষায় কথা বলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সিনিয়র আইনজীবীদের নিয়ে কটাক্ষ এবং সহকর্মীদের অসম্মান করার অভিযোগও ওঠেছে।

আরও

শ্যোন অ্যারেস্ট ইস্যুতে আপিল বিভাগের নতুন আদেশ জারি

শ্যোন অ্যারেস্ট ইস্যুতে আপিল বিভাগের নতুন আদেশ জারি
বিশেষ করে গত ১ মে বকশীগঞ্জ থানায় একটি মামলা রেকর্ড না হওয়ায়, ওসি খন্দকার শাকের আহমেদকে ‘আওয়ামী লীগের দোসর’ বলে অভিহিত করেন পিপি আনিসুজ্জামান। এ সময় তিনি ওসিকে চাকরি ছাড়ার হুমকি দেন বলে অভিযোগ ওঠে। এই সংলাপের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে, যা জেলা আইনজীবী সমিতিকে জরুরি বৈঠকে বসতে বাধ্য করে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
উল্লেখযোগ্যভাবে, আনিসুজ্জামান একাধারে সরকারি পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব পালন করছেন এবং একই সঙ্গে বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতির পদেও রয়েছেন। এই দ্বৈত ভূমিকার কারণে তার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগকারীরা বলেন, তার কর্মকাণ্ডে পিপি হিসেবে নৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ হয়েছে এবং তিনি এই পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।

জামালপুরপাবলিক প্রসিকিউটরঅনাস্থা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
এপিপিরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পিপি আনিসুজ্জামানকে অপসারণের দাবি জানিয়েছেন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

সর্বশেষ সংবাদ

দৌলতদিয়া ফেরিঘাট ও ওয়েব্রিজ স্কেল পরিদর্শনে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান

দৌলতদিয়া ফেরিঘাট ও ওয়েব্রিজ স্কেল পরিদর্শনে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান

খালেদা জিয়ার ৮২ তম জন্মদিনে হিলিতে দোয়া ও খাবার বিতরণ

খালেদা জিয়ার ৮২ তম জন্মদিনে হিলিতে দোয়া ও খাবার বিতরণ

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে সরাইলে দোয়া ও মিলাদ

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে সরাইলে দোয়া ও মিলাদ

ঝিনাইদহে নিখোঁজের ৪ দিন ট্রাকহেলপারের মরদেহ উদ্ধার

ঝিনাইদহে নিখোঁজের ৪ দিন ট্রাকহেলপারের মরদেহ উদ্ধার

কালিয়াকৈরে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৩

কালিয়াকৈরে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৩

এ সম্পর্কিত আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আগামী রোববার এ রিটের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রিটের বিষয়টি জানানো হয়। একই দিনে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারিত রয়েছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়া

আন্দোলনের খবর ঠেকাতে টিভি বন্ধের নির্দেশ দিয়েছিলেন কাদের

আন্দোলনের খবর ঠেকাতে টিভি বন্ধের নির্দেশ দিয়েছিলেন কাদের

জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হামলার সংবাদ প্রচার করা টেলিভিশন চ্যানেল বন্ধে তৎকালীন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্দেশ দিয়েছিলেন—এমন তথ্য উঠে এসেছে প্রসিকিউশনের উপস্থাপন করা একটি নতুন কল রেকর্ডে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ রেকর্ডটি প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে

সাদ্দাম-ইনানকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন কাদের

সাদ্দাম-ইনানকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন কাদের

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তৎকালীন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের একটি ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ উপস্থাপন করেছে প্রসিকিউশন। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় প্রসিকিউশন ওই কল রেকর্ড দাখিল করে। প্রসিকিউশনের দাবি, ২০২৪ সালের ১৩ জুলাই ওবায়দুল কাদের ছাত্রলীগের সভাপতি

শ্যোন অ্যারেস্ট ইস্যুতে আপিল বিভাগের নতুন আদেশ জারি

শ্যোন অ্যারেস্ট ইস্যুতে আপিল বিভাগের নতুন আদেশ জারি

সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলে কোনো ব্যক্তিকে শ্যোন অ্যারেস্ট, গ্রেপ্তার বা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না—হাইকোর্টের দেওয়া এ আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে এ-সংক্রান্ত হাইকোর্টের জারি করা রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার রাষ্ট্রপক্ষের পৃথক আবেদনের পর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল

সাত হাজারের বেশি মামলা নিষ্পত্তি, হাইকোর্টে নতুন ইতিহাস সৃষ্টি

সাত হাজারের বেশি মামলা নিষ্পত্তি, হাইকোর্টে নতুন ইতিহাস সৃষ্টি

এক কার্যদিবসে ৭ হাজার ৮৫৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করে নতুন রেকর্ড গড়েছে হাইকোর্ট বিভাগের ১০টি ক্রিমিনাল মোশন বেঞ্চ। প্রধান বিচারপতির নির্দেশনায় পরিচালিত বিশেষ কার্যক্রমের আওতায় এ রেকর্ড সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ মে প্রধান বিচারপতির নির্দেশনায় দীর্ঘদিন ধরে বিচারাধীন থাকা