মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬২৪ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আইন-আদালতবাংলাদেশ

দুর্নীতির মামলায় কারাগারে ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ২:৩৬

শেয়ার করুনঃ
দুর্নীতির মামলায় কারাগারে ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই মামলায় ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক এস এম আনিছুর রহমান খোকার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক। 

বুধবার তিনি যশোরের স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক মোহাম্মদ সামছুল হক এই আদেশ প্রদান করেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন দুদকের পিপি অ্যাড. আশরাফুল আলম বিপ্লব। 

আরও

জালিমের বিরুদ্ধে মজলুমের জয়: হাসনাত আব্দুল্লাহ

জালিমের বিরুদ্ধে মজলুমের জয়: হাসনাত আব্দুল্লাহ

মামলার বিবরণে জানা যায়, এস এম আনিছুর রহমান খোকা ১৯৯৩ সালে ঝিনাইদহ পৌরসভার চেয়ারম্যান থাকাকালে অনিয়মের আশ্রয় নিয়ে ৪০ জনকে মাস্টার রোলে চাকরি দেন। এ বিষয়ে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে কোনো অনুমোদন নেননি। এর ফলে পাঁচ বছরে ৪০ জন মাস্টার রোলের কর্মচারীকে সরকারি টাকায় বেতন দিয়ে সরকারের ১৬ লাখ ২০ হাজার ৫৩৯ টাকা ক্ষতি করেন।

 পরে দুদকের তদন্তে উঠে আসে, ক্ষমতার অপব্যবহার করে এস এম আনিছুর রহমান খোকা ওই নিয়োগ দিয়েছিলেন। এ ঘটনায় দুদক পরিদর্শক নজরুল ইসলাম বাদী হয়ে ২০০৩ সালের ৯ ফেব্রয়ারি ঝিনাইদহ সদর থানায় তার বিরুদ্ধে মামলা করেন। পরে মামলার তদন্ত শেষে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক। 

আরও

নিউমুরিং টার্মিনাল নিয়ে রুল খারিজ হাইকোর্টে

নিউমুরিং টার্মিনাল নিয়ে রুল খারিজ হাইকোর্টে
দুর্নীতি
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

অপর মামলা সূত্রে জানা যায়, একই সময়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৪ জন কর্মচারী নিয়োগ দেন তিনি। তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তাকে বাদ দিয়ে তিনি সচিবের কাছ থেকে বিভিন্ন চেকে স্বাক্ষর করেন। এছাড়া তিনটি প্রকল্পের কাজের প্রাক্কলিত অর্থের বেশি টাকা ব্যয় করে দুর্নীতির মাধ্যমে সরকারের আর্থিক ক্ষতি করেন। 

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

এ ঘটনায় দুদক তার বিরুদ্ধে আরো একটি মামলা হয়। ওই দুটি মামলায় এস এম আনিছুর রহমান খোকা বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এ সময় বিচারক তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এদিকে ঝিনাইদহ পৌরসভায় মাস্টার রোল কর্মীচারীদের সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। পৌরসভায় নিয়ম ভঙ্গ করে প্রায় ৫১ জনকে মাস্টার রোলে বেতন দেয়া হচ্ছে। এতে সরকারের লাখ লাখ টাকার অতিরিক্ত ব্যায় হচ্ছে। 

অন্যদিকে ঝিনাইদহ পৌরবাসির ঘাড়ে চাপছে তাদের বেতন ভাতা দেয়ার বাবদ বাড়তি ট্যাক্স।

সর্বশেষ সংবাদ

যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীমের বাবার ইন্তেকাল, শোক

যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীমের বাবার ইন্তেকাল, শোক

খাগড়াছড়িতে অকটেন না দেওয়ায় ট্যাগ অফিসারের ওপর হামলা

খাগড়াছড়িতে অকটেন না দেওয়ায় ট্যাগ অফিসারের ওপর হামলা

বরিশাল নলছিটি ঝালকাঠিতে চাহিদার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ, ভয়াবহ লোডশেডিং

বরিশাল নলছিটি ঝালকাঠিতে চাহিদার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ, ভয়াবহ লোডশেডিং

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

স্থানীয় নির্বাচন ঘিরে গোয়ালন্দে প্রার্থীদের প্রচারণায় সরব ফেসবুক

স্থানীয় নির্বাচন ঘিরে গোয়ালন্দে প্রার্থীদের প্রচারণায় সরব ফেসবুক

এ সম্পর্কিত আরও পড়ুন

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংশ্লিষ্ট আসনগুলো হলো ঢাকা-৬, ঢাকা-৭ এবং গাইবান্ধা-৪। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) করা ওই আবেদনের পর নির্বাচনি ট্রাইব্যুনাল এই তিন আসনের সব ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ প্রয়োজনীয় নথি আদালতের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন। জানা গেছে, এর আগে গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়ম সংক্রান্ত

উখিয়া-টেকনাফের সাবেক এমপি বদির জামিন

উখিয়া-টেকনাফের সাবেক এমপি বদির জামিন

জুলাই-আগস্টে দায়ের হওয়া হত্যাচেষ্টার মামলায় কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হাইকোর্ট থেকে তিনি জামিন লাভ করেন। এর আগে ২০২৪ সালের ২০ আগস্ট একই মামলায় চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আবদুর রহমান বদি বাংলাদেশ আওয়ামী লীগ-এর প্রার্থী হিসেবে নবম ও

রূপপুরে জালিয়াতি তদন্তে হাইকোর্টের কঠোর নির্দেশ

রূপপুরে জালিয়াতি তদন্তে হাইকোর্টের কঠোর নির্দেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জনবল নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবকে প্রধান করে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। কমিটিকে দুই মাসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন দেশের সবচেয়ে ব্যয়বহুল

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

গত ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফলাফল বাতিল এবং গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট দায়ের করেন বলে সাংবাদিকদের জানান। রিট আবেদনে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব এবং আইন সচিবকে বিবাদী করা হয়েছে। আইনজীবী সূত্র জানায়, রিটের মাধ্যমে গণভোট পরিচালনা ও ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে আইনি প্রশ্ন তোলা

প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট দুর্নীতির পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৪। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিচারক রবিউল আলম রায় ঘোষণা করেন। একই মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দুটি মামলায় ২ বছর করে মোট ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত টিউলিপকে ১ লাখ টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করেন। এছাড়া শেখ