বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬২৯ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনদুর্ভোগবাংলাদেশ

২৩ জেলার প্রবেশদ্বার অন্ধকারে, বাড়ছে অপরাধ!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ২:২৯

শেয়ার করুনঃ
২৩ জেলার প্রবেশদ্বার অন্ধকারে, বাড়ছে অপরাধ!

৩১ লাখ টাকা বিদ্যুৎ বিল বাকি থাকায় পদ্মা সেতুর ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বরসহ ফ্লাইওভারগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। ৬ জুন থেকে ইন্টারচেঞ্জ এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মহাসড়কের ভাঙ্গা উপজেলার ইন্টারচেঞ্জের ভাঙ্গা গোলচত্বর, বগাইল ওভারব্রিজ ও মালিগ্রাম ওভারব্রিজে প্রায় দেড় মাস বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। বকেয়া বিল পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। ফলে ওই এলাকাগুলোতে সন্ধ্যার পর সৃষ্টি হচ্ছে ভূতুড়ে পরিবেশ।

আরও

আজমিরীগঞ্জে ধ্বংসপ্রাপ্ত সড়কে প্রতিদিন চলছে মৃত্যুঝুঁকির যাত্রা

আজমিরীগঞ্জে ধ্বংসপ্রাপ্ত সড়কে প্রতিদিন চলছে মৃত্যুঝুঁকির যাত্রা

দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ২৩টি জেলার এ প্রবেশদ্বারটি রাত হলেই ভূতুড়ে এলাকায় পরিণত হচ্ছে। এতে ছিঁচকে চোর থেকে শুরু করে ছিনতাইসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে।

আরও

কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স যেন নিজেই রোগী, ভোগান্তিতে জনসাধারণ

কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স যেন নিজেই রোগী, ভোগান্তিতে জনসাধারণ

স্থানীয় ফুচকা ও আইসক্রিম বিক্রেতা খবির শেখ বলেন, ‘বিকেল থেকে রাত পর্যন্ত ভালোই বেচা-বিক্রি হতো। মাস দেড়েক ধরে বিদ্যুৎ বন্ধ। তাই সন্ধ্যার পর আর ওখানে যাই না। বিক্রি বন্ধ হয়ে গেছে। সন্ধ্যা নামার আগেই ওই এলাকাটি অন্ধকার হয়ে যায়। এ কারণে চুরি-ছিনতাইয়ের শঙ্কায় লোকসমাগম আর নেই।’

অপরাধ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

স্থানীয় বাসিন্দা সোহাগ মাতুব্বর বলেন, বিদ্যুৎ সংযোগ বিছিন্ন থাকায় ভাঙ্গা গোলচত্বরের সেই জৌলুস আর নেই। স্থানীয় ও দূর-দূরান্তের দর্শনার্থীরা এলেও সন্ধ্যা নামার আগেই স্থান ত্যাগ করেন।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি (ওজোপাডিকো) ভাঙ্গার আবাসিক প্রকৌশলী সাইদুর রহমান বলেন, সড়ক ও জনপথ বিভাগের (মুন্সীগঞ্জ) কাছে বিদ্যুৎ বিলের প্রায় ৩১ লাখ টাকা বিল বকেয়া পড়েছে। বকেয়া বিলের টাকা পরিশোধের জন্য একাধিকবার জানানো হয়েছে। কিন্তু এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আগ্রহ লক্ষ্য করা যায়নি। বিল পরিশোধ না করায় বাধ্য হয়ে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বকেয়া বিল পরিশোধ করা হলে ফের বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।

এ ব‌্যাপা‌রে সড়ক ও জনপথের (শ্রীনগর-মুন্সীগঞ্জ) উপবিভাগীয় প্রকৌশলী মো. শহিদুল ইসলাম বলেন, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ইন্টারচেঞ্জে অনেক টাকা বিদ্যুৎ বিল বকেয়া হয়েছে। কিন্তু কী করব? এত টাকা বিল পরিশোধের জন্য তহ‌বি‌লে নেই।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম জানান, ভাঙ্গা ইন্টারচেঞ্জ গুরুত্বপূর্ণ একটি এলাকা। ২৩ জেলার প্রবেশদ্বার। তাই আইন-শৃঙ্খলা রক্ষাসহ সকল ক্ষেত্রে সার্বক্ষণিক বিদ্যুৎ সচল থাকা খুবই জরুরি। ঈদের আগে ও পরে ছোটখাটো কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এটা ঠিক। তবে এলাকায় পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিম উদ্দিন রুবেল বলেন, ‘বিষয়টি জানার পর আমার পক্ষ থেকে যা করণীয় তা করা হয়েছে। জেলা প্রশাসনের সমন্বয় সভায় সংশ্লিষ্ট দপ্তরকে বিদ্যুৎ বিল পরিশোধের জন্য অনুরোধ করা হয়েছে।’

জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

এ সম্পর্কিত আরও পড়ুন

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

উত্তর জনপদের জেলা নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের পর্যাপ্ত স্টপেজ না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, সান্তাহার ও নাটোরের মাঝামাঝি অবস্থিত এ স্টেশন দিয়ে প্রতিদিন ৯ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। কিন্তু এর মধ্যে কেবল নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের স্টপেজ রয়েছে। সীমিত আসনসংখ্যার কারণে অধিকাংশ যাত্রী টিকিট পান না। আত্রাই, রাণীনগর, বাগমারা ও সিংড়ার

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে হঠাৎ করেই গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণে বন বিভাগের এই সিদ্ধান্ত কার্যকর করা হলেও, এর ফলে পর্যটকেরা বড় ধরনের সমস্যায় পড়েছেন। স্থানীয় ও উদ্যান ভ্রমণকারীরা জানান, পূর্বে উদ্যানের প্রবেশদ্বারের কাছাকাছি গাড়ি পার্কিং করার ব্যবস্থা থাকলেও কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্প্রতি তা বাতিল করা হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা

শ্রীমঙ্গলে ট্রেনের টিকিট সংকট: পর্যটন ব্যাহত, যাত্রীরা অসন্তুষ্ট

শ্রীমঙ্গলে ট্রেনের টিকিট সংকট: পর্যটন ব্যাহত, যাত্রীরা অসন্তুষ্ট

পর্যটন নগরী হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের গুরুত্ব দিন দিন বাড়ছে। কিন্তু ট্রেনের সীমিত আসন ও টিকিট সংকট পর্যটকসহ স্থানীয় যাত্রীদের ভ্রমণকে ব্যাহত করছে। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল থেকে ঢাকাগামী চারটি এবং চট্টগ্রামগামী দুইটি আন্তঃনগর ট্রেন প্রতিদিন চলাচল করে। এগুলো হলো- ঢাকাগামী কালনী এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস ও উপবন এক্সপ্রেস এবং চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেস। যাত্রীদের অভিযোগ,

কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স যেন নিজেই রোগী, ভোগান্তিতে জনসাধারণ

কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স যেন নিজেই রোগী, ভোগান্তিতে জনসাধারণ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চিকিৎসক সংকট, ওষুধের অভাব, অনিয়ম-দুর্নীতি ও চরম অব্যবস্থাপনার কারণে নিজেই যেন রোগীতে পরিণত হয়েছে। চার লক্ষাধিক মানুষের একমাত্র সরকারি চিকিৎসার ভরসাস্থল এই হাসপাতালে রোগীরা প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন। সরেজমিন দেখা যায়, ৫০ শয্যার হাসপাতাল হলেও যথাযথ জনবল নেই। চিকিৎসক, মেডিকেল অফিসার, আবাসিক মেডিকেল অফিসার, পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তাকর্মীসহ প্রায় ৫০টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে বহির্বিভাগ চালাতে

আত্রাইয়ের সমসপাড়ায় ব্রিজ না থাকায় ভোগান্তিতে গ্রামবাসী

আত্রাইয়ের সমসপাড়ায় ব্রিজ না থাকায় ভোগান্তিতে গ্রামবাসী

নওগাঁর আত্রাই উপজেলার নলডাঙ্গা থেকে নাটোরের সিংড়া পর্যন্ত সংযোগ সড়কে আত্রাই নদীর সমসপাড়া এলাকায় একটি ব্রিজের অভাবে থমকে আছে হাজারো মানুষের স্বপ্ন। দীর্ঘদিন ধরে এলাকার মানুষ নদী পারাপারে ভরসা করছে ভেলা, নৌকা এবং ঝুঁকিপূর্ণ কাঠের সেতুর ওপর। প্রতিদিন বিদ্যালয়গামী শিক্ষার্থী, কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীসহ সাধারণ মানুষের জন্য এই পথ হয়ে উঠেছে দুর্ভোগের প্রতীক। এলাকাবাসীর অভিযোগ, বহুদিন ধরে বিভিন্ন নির্বাচনী সময় ব্রিজ

সর্বশেষ সংবাদ

সুষ্ঠু নির্বাচন হলে ফল মেনে নেবে জামায়াত: ডা. তাহের

সুষ্ঠু নির্বাচন হলে ফল মেনে নেবে জামায়াত: ডা. তাহের

নারী ভোটারে মুখর নোয়াখালীর কেন্দ্রগুলো

নারী ভোটারে মুখর নোয়াখালীর কেন্দ্রগুলো

গুলশানে ভোট দিলেন তারেক রহমান, বিএনপি জয়ে আশাবাদ

গুলশানে ভোট দিলেন তারেক রহমান, বিএনপি জয়ে আশাবাদ

বরিশাল-৫: এজেন্টদের বাধা ও পেশিশক্তি ব্যবহারের অভিযোগ মনীষার

বরিশাল-৫: এজেন্টদের বাধা ও পেশিশক্তি ব্যবহারের অভিযোগ মনীষার

জামায়াত নেতার ঘরে গোপন বৈঠক, বরিশালে চার সহকারি প্রিজাইডিং অফিসার আটক

জামায়াত নেতার ঘরে গোপন বৈঠক, বরিশালে চার সহকারি প্রিজাইডিং অফিসার আটক