মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬১৫ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনদুর্ভোগবাংলাদেশ

ঝিনাইদহ জেনারেল হাসপাতালের লিফট চালায় সিকিউরিটি গার্ড!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২২, ১:৩৫

শেয়ার করুনঃ
ঝিনাইদহ জেনারেল হাসপাতালের লিফট চালায় সিকিউরিটি গার্ড!

ঝিনাইদহ আড়াই’শ বেড জেনারেল হাসপালের লিফট মানেই এখন আতংক। যখন তখন লিফট বন্ধ হয়ে রোগী ও তার স্বজনরা বিপদের সম্মুখিন হলেও কোন প্রতিকার নেই। কারণ এ দুটি লিফট চালান হাসপাতালেরই তিনজন সিকিউরিটি গার্ড। এ বিষয়ে তারা দক্ষ না হলেও তাদের হাতেই সোপর্দ করা হয়েছে আটতলা ভাবনের দুইটি লিফট। ফলে প্রতিনিয়ত লিফট আটকে রোগীদের বিড়ম্বনায় ফেলে দেয়। 

ঝিনাইদহ আড়াই’শ বেড জেনারেল হাসপালটি চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় পঞ্চাশ বার লিফটের মধ্যে আটকে পড়েছে মানুষ। সর্বশেষ গত ১৫ মে রোববার রাতে লিফটের মধ্যে ১১ জন নারী ও শিশু আটকা পড়ে। লিফটে থাকা জরুরী নাম্বারে কল করা হলে দায়িত্বরত সিকিউরিটি গার্ড মহিদুল ইসলাম জানান, “এখন আমার ডিউটি নেই”।

আরও

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

অথচ সর্বক্ষন দুই লিফটে দুইজন অপারেটর থাকার কথা। পরে আটকে পড়া ওই ১১ জন ৯৯৯ নাম্বারে ফোন করে সহায়তা চাইলে ঝিনাইদহ দমকল বাহিনীর সদস্যরা আধঘন্টা পর আটকেপড়াদের উদ্ধার করতে এগিয়ে আসেন। খোঁজ নিয়ে জানা গেছে ঝিনাইদহ আড়াই’শ বেড জেনারেল হাসপালের লিফটের দায়িত্বে রয়েছেন ইমামুল ইসলাম, মহিদুল ইসলাম ও রয়েল হোসেন নামে তিনজন সিকিউরিটি গার্ড। তারা হাসপাতালে আউট সোর্সিংয়ে কর্মরত। 

সিকিউরিটি গার্ড মহিদুল ইসলাম বলেন, তাদের লিফট চালানোর বিষয়ে তার কোন অভিজ্ঞতা নেই। গেøাবাল লিফট কোম্পানীর প্রকৌশলীরা এসে তাদের কেবল অন অফ শিখিয়ে দিয়ে গেছেন। ফলে ঘন ঘন লিফটে রোগী ও তাদের স্বজনরা আটকে পড়লেও যান্ত্রিক ত্রæটির সুনিদ্দিষ্ট কোন কারণ তিনি খুজে পান না। এক কথায় তাদের কাছে কোন প্রতিকার নেই। 

আরও

শ্রীমঙ্গলে ট্রেনের টিকিট সংকট: পর্যটন ব্যাহত, যাত্রীরা অসন্তুষ্ট

ঝিনাইদহ জেনারেল হাসপাতাল
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
শ্রীমঙ্গলে ট্রেনের টিকিট সংকট: পর্যটন ব্যাহত, যাত্রীরা অসন্তুষ্ট

সিকিউরিটি গার্ড ইমামুল ইসলাম জানান, লিফট চালুর পর থেকে এই দেড় বছরে প্রায় ৫০/৬০ বার যান্ত্রিক ত্রæটি দেখা গেছে। প্রতিবারই লিফটে আটকা পড়েছে মানুষ। এ নিয়ে লিফট আরোহীদের মাঝে এক ধরণের আতংক কাজ করছে। তিনি জানান, লিফট নিয়ে কোন সমস্যায় পড়লে তারা কোম্পানীর টেকনিশিয়ান ইয়াছিনকে ফোন করেন। 

তিনি মুঠোফোনে যা করতে বলেন তাই তারা করেন। লিফট অপারেটরে দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ডেদের ভাষ্য লোভেল্টেজের কারণে ঘনঘন লিফট আটকে যাচ্ছে। এ ভাবে চলতে থাকলে বড় ধরণের কোন দুর্ঘটনা ঘটারও আশংকার কথাও তারা জানিয়েছেন। 

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

লিফটের মধ্যে আটকে পড়া ঝিনাইদহের সাংস্কৃতিক কর্মী একরামুল হক লিকু জানান, এ ভাবে ঘনঘন লিফট আটকে গেলে অসুস্থ রোগীদের জীবন বিপন্ন হতে পারে। তিনি দ্রæত দক্ষ লিফটম্যান ও টেকনিশিয়ান নিয়োগের দাবী জানান। হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল কাদের জানান, গত এপ্রিল মাসে হাসপাতালে ১৬ হাজার ৭৯১ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ৩ হাজার ২৫৪ জন ভর্তি হন। তিনি বলেন প্রতিদিন ১২ থেকে ১৩’শ রোগী আউটডোরে চিকিৎসা নিচ্ছেন। এসব রোগী ও তাদের স্বজনরা প্রতিনিয়ত লিফট ব্যবহার করছেন। তিনি দাবী করেন, হাসপাতালের লিফট দুইটি নি¤œমানের। এদিকে ঝিনাইদহ আড়াই’শ বেড জেনারেল হাসপালের লিফট নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। 

ঝিনাইদহ গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জেড়াল্ড অলিভার গুত্তা জানান, ঝিনাইদহ হাসপাতালের লিফট আধুনিকমানের। এতোই আধুনিক যে লিফটে মানুষ আটকে পড়ার কোন সম্ভাবনা নেই। লো-ভোল্টেজ বা বিদ্যুৎ চলে গেলে লিফটটি প্রিজার্ভ করে রাখা তার নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থায় নিকটস্থ ফ্লোরে এসে থামবে। নির্বাহী প্রকৌশলী বলেন, লিফট চালানোর মতো হাসপাতালে কোন দক্ষ লোক নেই। তাছাড়া লিফটি পরিস্কার পরিচ্ছন্ন ও রক্ষনাবেক্ষন করার জন্য সার্বক্ষনিক একজন টেকনিশিয়ান ও নুন্যতম চারজন দক্ষ লিফটম্যান প্রয়োজন, যা হাসপাতালে নেই। 

নির্বাহী প্রকৌশলী জেড়াল্ড অলিভার গুত্তা আরো জানান, এ বিষয়ে তিনি লিফট কোম্পানীর সঙ্গে যোগাযোগ করে বর্তমান অপারেটরদের প্রশিক্ষক প্রদানের কথা হাসপাতালের তত্বাবধায়ককে অবহিত করেছেন। কিন্তু তাদের কোন আগ্রহ নেই। ঝিনাইদহ জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ রেজাউল ইসলাম জানান, তিনি অনেক স্থানে চাকরী করেছেন। সব খানেই দেখেছেন লিফট সুন্দর ভাবে চলে। ব্যতিক্রম কেবল ঝিনাইদহ হাসপাতালে।

 তিনি বলেন, করোনাকালে তড়িঘড়ি করে হাসপাতালের নতুন ভবন চালু হওয়ার কারণে গনপূর্ত বিভাগ ও ঠিকাদার নি¤œমানের লিফট সরবরাহ করেছে। তিনি বলেন, এ বিষয়ে তিনি মন্ত্রানালয়কে লিখিত ভাবে অবহিত করেছেন। তথ্য নিয়ে জানা গেছে, গত বছর করোনাকালীন সময়ে ঝিনাইদহ আড়াই’শ বেড জেনারেল হাসপাতালটি চালু হয়। 

৩৮ কোটি টাকা ব্যায়ে ২০১৭ সালের নভেম্বর মাসে হাসপাতালটির নির্মাণ কাজ হয়। হাসপাতালে ১৫টি কেবিন বøক, ৫টি অপারেশন থিয়েটার, আইসিইউ বিভাগ, সিসিইউ বিভাগ, সিটিস্ক্যান ব্যবস্থা, এম আরআই, বহির্বিভাগ চিকিৎসা ব্যবস্থা, নিজস্ব বিদ্যুৎ ও পানি সরবরাহ, চলাচলের জন্য ৩টি সিঁড়ি ও ২টি বেড লিফট রয়েছে।

সর্বশেষ সংবাদ

কুনার বিশ্ববিদ্যালয়ে হামলা, বাড়ছে পাকিস্তান-আফগান উত্তেজনা

কুনার বিশ্ববিদ্যালয়ে হামলা, বাড়ছে পাকিস্তান-আফগান উত্তেজনা

সন্ধ্যা নামলেই জনশূন্য হয়ে পড়ে টেকনাফের জনপথ

সন্ধ্যা নামলেই জনশূন্য হয়ে পড়ে টেকনাফের জনপথ

সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির দ্বিতীয় ইউনিট

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির দ্বিতীয় ইউনিট

স্থানীয় সরকার নির্বাচন দ্রুত শুরু করবে সরকার

স্থানীয় সরকার নির্বাচন দ্রুত শুরু করবে সরকার

জনপ্রিয় সংবাদ

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

বড় অর্থনৈতিক চ্যালেঞ্জে পড়েছে বিএনপি সরকার: ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন

বড় অর্থনৈতিক চ্যালেঞ্জে পড়েছে বিএনপি সরকার: ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন

বরিশালে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

বরিশালে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

বর্তমান সরকারকে ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে: গোলাম পরওয়ার

বর্তমান সরকারকে ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে: গোলাম পরওয়ার

এ সম্পর্কিত আরও পড়ুন

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

দেশজুড়ে হঠাৎ বজ্রপাতের ঘটনায় রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন জেলার প্রতিনিধিদের তথ্য অনুযায়ী, এ সময়ে একাধিক স্থানে বজ্রপাতের ঘটনায় প্রাণহানির পাশাপাশি অনেকেই আহত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলায়, যেখানে পৃথক বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলার সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা এলাকায় বাড়ির বারান্দায়

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

পটুয়াখালীর কুয়াকাটার বড়হরপাড়া খালের উপর নির্মিত আয়রন সেতুটি ভেঙে পরার দুই বছর অতিক্রম করলেও নতুন সেতু নির্মাণ হয়নি। ফলে এলাকাবাসী ও পর্যটকরা অস্থায়ী কাঠের সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যা ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে। স্থানীয়রা বলছেন, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সরেজমিন দেখা গেছে, কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের বড়হরপাড়া খালের উপর ২০০৫ সালে নির্মাণ করা হয় এই আয়রন

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

গোয়ালন্দ পৌর এলাকার বাজারের প্রধান সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গিয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। কাগজে-কলমে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাস্তবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। বিশেষ করে বাসস্ট্যান্ড থেকে তোড়াইড় মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থা যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

উত্তর জনপদের জেলা নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের পর্যাপ্ত স্টপেজ না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, সান্তাহার ও নাটোরের মাঝামাঝি অবস্থিত এ স্টেশন দিয়ে প্রতিদিন ৯ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। কিন্তু এর মধ্যে কেবল নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের স্টপেজ রয়েছে। সীমিত আসনসংখ্যার কারণে অধিকাংশ যাত্রী টিকিট পান না। আত্রাই, রাণীনগর, বাগমারা ও সিংড়ার

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে হঠাৎ করেই গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণে বন বিভাগের এই সিদ্ধান্ত কার্যকর করা হলেও, এর ফলে পর্যটকেরা বড় ধরনের সমস্যায় পড়েছেন। স্থানীয় ও উদ্যান ভ্রমণকারীরা জানান, পূর্বে উদ্যানের প্রবেশদ্বারের কাছাকাছি গাড়ি পার্কিং করার ব্যবস্থা থাকলেও কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্প্রতি তা বাতিল করা হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা