রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬৫ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনদুর্ভোগবাংলাদেশ

মৎস্যবন্দর আলীপুর চৌরাস্তায় ভাসমান দোকান, ভোগান্তি চরমে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২১, ২২:৩১

শেয়ার করুনঃ
মৎস্যবন্দর আলীপুর চৌরাস্তায় ভাসমান দোকান, ভোগান্তি চরমে

পটুয়াখালীর মৎস্যবন্দর আলীপুর চৌরাস্তা একটি জন গুরুত্বপুর্ন একটি স্থান। এই জন গুরুত্বপুর্ন স্থানটিকে ঘিরে ভাসমান দোকানপাট গড়ে ওঠায় ভোগান্তিতে পরেছে পথচারীসহ যানবাহন চালকরা। 

আরও

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

আলীপুর চৌরাস্তার সাথে ৩টি ইউনিয়ন ও কুয়াকাটা পৌরসভায় প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে থাকে। শত শত যাবাহন চলাচল করে এখান থেকে। এখানে রয়েছে গাড়ী স্টান্ড। এ সড়ক দিয়ে চলাচল করে বেরীবাঁধ নির্মাণ কাজে নিয়েজিত চায়না সিকো কোম্পানীর ভেকু,ট্রাকসহ ভারী যানবাহন। 

আরও

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

আলীপুর চৌরাস্তা ও তার আসেপাশের ব্যস্ততম এই সড়কের ফুটপাত এবং মুল সড়ক জুড়ে ফলের দোকান, পানের দোকানসহ বিভিন্ন প্রকার দোকানপাট বসিয়েছে বাজার ইজারাদার কর্তৃপক্ষ। আবার সড়কের দুই ধারের স্থায়ী দোকানের সামনে বসিয়েছে অস্থায়ী দোকান। 

আলীপুর চৌরাস্তাভাসমান দোকানভোগান্তি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এতে এই ব্যস্ততম সড়কটিতে প্রায় সময়ই ঘটছে দূর্ঘটনা।

এসব ভাসমান দোকানপাটের কারনে যানবাহন ও মানুষজন চলাফেরা করতে পারছে না। সড়কে জ্যামের সৃস্টি হচ্ছে। 

এসব অনিয়ম ও ভোগান্তি লাগবে বাজার কমিটি ভাসমান দোকানপাট অপসারণের উদ্যোগ নিলেও ইজারাদার এবং একটি স্বার্থন্নেসী মহলের চাপে অপসারণ করতে পারছে না তারা। এবিষয়ে বাজার কমিটি সড়ক জনপথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করলেও তারা কর্ণপাত করছে না।   

বাজার কমিটির অভিযোগ একটি কু-চক্রিমহলের যোগসাজশে মোটা অংকের বাণিজ্যের মাধ্যমে এসব ভাষমান দোকান পাট গড়ে ওঠছে।

সরেজমিনে জানাগেছে, অনেক ভাসমান দোকান্দার রাস্তার উপর তৈরীকৃত চকি ভাড়া নিয়ে তারা ব্যবসা পরিচালনা করে আসছে। ভাসমান দোকানীদের সাথে আলাপকালে তারা জানায়, এক একটি চকির বিনিময় বছরে ১০ থেকে ১২ হাজার টাকা ভাড়া দিচ্ছেন তারা। 

একটি মহল বাজারের পরিবেশ ও শৃঙ্খলা নষ্ট করে নিজেদের আখের গোছাতে রাস্তার উপর যত্রতত্র ভাষমান দোকান বসিয়েছেন। তবে এসুযোগ হাতছাড়া করেননি বাজার ইজারাদার কর্তৃপক্ষও। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ইজারাদারের লোকজন টাকার লোভে পরিবেশ পরিস্থিতি বিবেচনা না করে ফল বিক্রেতাদের বেশ কিছু দোকান নিজেদের খেয়াল খুশিমত রাস্তার উপরে অপরিকল্পিতভাবে বসিয়েছেন। সেখান থেকে দোকান প্রতি ক্যারেট বাবদ ৩০ টাকা থেকে দৈনিক পায় তিন থেকে চার’শত টাকা হাতিয়ে নিচ্ছে। 

কুয়াকাটাসহ উপকূলীয় এলাকার ঐতিহ্যবাহী সাপ্তাহিক বাজার মৎস্য বন্দর আলীপুর-মহিপুর হওয়ায় এ অঞ্চলের হাজার হাজার কৃষক নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদী ক্রয় বিক্রয়ের জন্য আসেন এখানে। এ মৎস্যবন্দর অবলোকন করতে শতশত পর্যটকরা চলাফেরা করে থাকে। 

আলীপুর বাজার মসজিদের শত শত মুসুল্লিদের নামাজের সময় এখান দিয়ে চলাফেরা করতে হয়। শেখ রাশেল সেতুর প্রবেশধারের সিড়ি এই চৌরাস্তায় অবস্থিত। স্কুল কলেজ শিক্ষার্থীরা এখান দিয়ে চলাফেরা করে থাকে। তাদের পরতে হয় বিড়ম্বনায়।

বাজার কমিটির অব্যবস্থাপনার কারণে গড়ে ওঠা যত্রতত্র ভাসমান দোকান পাটের ফলে পরতে হয় বিপাকে। একদিকে বেদখল হচ্ছে বাজারের জমি অপর দিকে রাস্তার উপর যত্রতত্র দোকান গড়ে ওঠায় গাড়ি চলাচলে বিঘ্ন ঘটছে। পথচারীদের দুর্ঘটনার শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত। 

এছাড়া আলীপুর চৌ-রাস্তায় বর্তমানে যেভাবে গাড়ির ভীর দেখা গেছে, তাতে শৃঙ্খলার জন্য ট্রাফিক পুলিশের সহায়তা প্রয়োজন। অথচ এত ভীরের মধ্যেও রাস্তার উপরে ফলের দোকান এযেন রাম রাজত্যের মত।

এ ব্যাপারে বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ব্যবসায়ী মোঃ সোহরাফ হোসেন বলেন, আলীপুর বাজারের গুরুত্বপুর্ণ সড়ককে ঘিরে অবৈধ ভাসমান দোকান গড়ে উঠেছে। 

এসব ভাসমান দোকান উচ্ছেদে তারা উদ্যোগ নিলেও ইজারাদার ও একটি কু-চক্রি মহলের বাধার মুখে তারা উচ্ছেদ করতে পারছেন না। যানবাহন ও পথচারীদের স্বার্থে এসব দোকান অপসারণ করা দরকার। তিনি আরও বলেন, কিছু অসাধু ব্যবসায়ী এবং দলছুট নেতাদের কারনে সড়কটিতে কোন শৃঙ্খলা নেই। 

বাজার পরিচালনা কমিটির সভাপতি লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনছার উদ্দিন মোল্লা বলেন, বাজারের জমি দাতারা এখন পর্যন্ত বাজারের জমি বুঝ দেয়নি, যেকারণে আমরা শৃঙ্খলা আনতে পারিনি, তবে চকি ভাড়া দেয়া একটা অপরাধ। 

তিনি আরো বলেন, এটা কারা করছে তা আমি জানি না। তবে চৌ-রাস্তায় অপরিকল্পিত দোকান অপসারণের জন্য একাধিকবার চেষ্টা করেছি কিন্তু পারছি না। অপসারণ করলেও কিছুদিন যেতে না যেতেই আবার গড়ে ওঠে এসব দোকান পাট। 

জনপ্রিয় সংবাদ

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

এ সম্পর্কিত আরও পড়ুন

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

দেশজুড়ে হঠাৎ বজ্রপাতের ঘটনায় রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন জেলার প্রতিনিধিদের তথ্য অনুযায়ী, এ সময়ে একাধিক স্থানে বজ্রপাতের ঘটনায় প্রাণহানির পাশাপাশি অনেকেই আহত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলায়, যেখানে পৃথক বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলার সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা এলাকায় বাড়ির বারান্দায়

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

পটুয়াখালীর কুয়াকাটার বড়হরপাড়া খালের উপর নির্মিত আয়রন সেতুটি ভেঙে পরার দুই বছর অতিক্রম করলেও নতুন সেতু নির্মাণ হয়নি। ফলে এলাকাবাসী ও পর্যটকরা অস্থায়ী কাঠের সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যা ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে। স্থানীয়রা বলছেন, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সরেজমিন দেখা গেছে, কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের বড়হরপাড়া খালের উপর ২০০৫ সালে নির্মাণ করা হয় এই আয়রন

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

গোয়ালন্দ পৌর এলাকার বাজারের প্রধান সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গিয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। কাগজে-কলমে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাস্তবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। বিশেষ করে বাসস্ট্যান্ড থেকে তোড়াইড় মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থা যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

উত্তর জনপদের জেলা নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের পর্যাপ্ত স্টপেজ না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, সান্তাহার ও নাটোরের মাঝামাঝি অবস্থিত এ স্টেশন দিয়ে প্রতিদিন ৯ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। কিন্তু এর মধ্যে কেবল নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের স্টপেজ রয়েছে। সীমিত আসনসংখ্যার কারণে অধিকাংশ যাত্রী টিকিট পান না। আত্রাই, রাণীনগর, বাগমারা ও সিংড়ার

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে হঠাৎ করেই গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণে বন বিভাগের এই সিদ্ধান্ত কার্যকর করা হলেও, এর ফলে পর্যটকেরা বড় ধরনের সমস্যায় পড়েছেন। স্থানীয় ও উদ্যান ভ্রমণকারীরা জানান, পূর্বে উদ্যানের প্রবেশদ্বারের কাছাকাছি গাড়ি পার্কিং করার ব্যবস্থা থাকলেও কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্প্রতি তা বাতিল করা হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা

সর্বশেষ সংবাদ

সংবিধান সংশোধন নয়, সংস্কার চায় ১১ দলীয় ঐক্য

সংবিধান সংশোধন নয়, সংস্কার চায় ১১ দলীয় ঐক্য

অপ্রতিম হত্যায় দ্রুত বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

অপ্রতিম হত্যায় দ্রুত বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

আট কূপের ওয়ার্কওভারে গ্যাস উৎপাদন বাড়ানোর বড় উদ্যোগ

আট কূপের ওয়ার্কওভারে গ্যাস উৎপাদন বাড়ানোর বড় উদ্যোগ

দেশে সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ইলিশের মৌসুমে মাছের বদলে ঋণের দুশ্চিন্তায় ঝালকাঠির জেলেরা

ইলিশের মৌসুমে মাছের বদলে ঋণের দুশ্চিন্তায় ঝালকাঠির জেলেরা